আমি সিরিয়াস টাইপের ভ্রমণ প্রিয় মানুষ। সুযোগ ও টাকা পেলেই আগ-পিছ না ভেবে ভ্রমনে বের হই।তাও আবার বিদেশ ভ্রমন আমার অনেক প্রিয়। এ ভ্রমনের পাগলামি নিয়ে আগ-পিছ না ভাবার কারনে আমাকে অনেক সময় অনেক বিপদের সম্মুক্ষিন হতে হয়েছে। এমনি একবার ভারতের উত্তর প্রদেশ গিয়ে আমার গন্তব্য স্থানে পৌঁছার আগেই রাত প্রায় ২.৪০ মিনিটে আমাদের বাস এমন এক স্থানে নামিয়ে দেয় যেখানে হোটেল বা থাকার কোন স্থান ছিলনা। আমি কি করবো না করোবো এই ভেবে যখন অস্থির তখন আমাদের সাথে একই স্থানে নেমে যাওয়া একটি হিন্দু পরিবারের গৃহিনী আমার সন্মুখে এসে দাঁড়ায়।গৃহিনী মেয়েটির বয়স বড়জোর ১৮/১৯ হবে,প্রায় আমার বয়সেরই।তার স্বামীর বয়স ২৫/২৬ হবে। আমরা যে স্থানে নেমেছি তার কিছু দুরেই তাদের আবাসস্থল। এই গভীর রজনীতে উত্তর প্রদেশের এক প্রায় জন মানবহীন স্থানে মেয়েটি তার স্বামীর কাছে অনুনয়ের স্বরে আকুতি জানাচ্ছিল আমাকে সাথে নিয়ে বাকি রাতটুকু তাদের বাসায় রাখার জন্য। সে তার স্বামীকে বলছিল উনি এই রাতে এখন কোথায় যাবেন,কই থাকবেন ?আমি মেয়েটির দিকে চেয়ে দেখলাম আমার জন্য বিধাতা প্রদত্ত এক মায়া-মমতার আঁধার তাকে ঘিরে ধরেছে। মেয়েরা মায়ের জাত,প্রিয়সির জাত, এদের হ্নদয় দয়া,মায়া, মমতায় পরিপূর্ণ। এরা স্থান,কাল, সময়,ধর্ম বা জাতের হিসেব না করে দয়া ও মায়াকে প্রাধান্য দেয় আমার বেলায় ও তখন তাই হয়ে ছিল........এর পরের কাহিনী না হয় একদিন বলবো। আজ এক্ষনে যে জন্য আমি এ কাহিনীর অবতারনা করলাম তা উত্তরার সে এলিট নামধারী এ গৃহিনীর জন্য। আমার মনে বার বার প্রশ্ন উদয় হয়,এ কেমন করে করলো?তার হ্নদয়ে কি একটুও মমতা ছিলনা।হত দরিদ্র একটি মাছুম বাচ্ছাকে এভাবে আগুন দ্বারা ক্ষত-বিক্ষত করতে আরশের অধিপতির কথা একবারেও কি তার স্বরণ হয়নি।আমাদে এমডি সাহেব স্বামীটি ও কি করে এমন দাজ্জাল বউ এর প্রেমে হাবু -ডুবু বা ডুবু -হাবু খেয়ে চুপ করে রইলো। এ অপরাধ এ পুরো দেশ কে ছেঁয়ে গেছে। আমার নিজের মন শক্ত কি নরম তা আমি জানিনা,কিন্তু এ ঘটনা আমার মনে গভীর ভাবে দাগ কেটেছে। নিজকে ধিক্কার দিচ্ছি। কিছু করতে না পারার কারনে নিজকে মানুষ নয়,চামচিকা মনে হচ্ছে বা তার থেকেও অধম। এ মহিলা তার কর্মের জন্য এদেশের সব নারীদের হেয় করে ফেলেছে। মমতাময়ীর লকবে কলংক রেখা টেনে দিয়েছে।..... আমি এদের কঠোর বিচার দাবী করছি। এদের সব সম্পত্তি রাষ্ট্র দ্বারা বাজেয়াপ্ত করে মেয়েটির নামে রাষ্টের মাধ্যমে হস্তান্তরের দাবী জানাচ্ছি। প্রশ্ন হলো রাষ্ট্র কি তা করবে? করলে কি বার বার এমন হয় ?????
আলোচিত ব্লগ
কারখানা বাঁচাতে পারিনি, তাই মানুষকে অটো চালাতে হচ্ছে

বাংলাদেশে এখন এমন এক অদ্ভুত অর্থনৈতিক সংকট চলছে, যেখানে একজন শ্রমিক কারখানায় বিদ্যুৎ না পেয়ে চাকরি হারিয়ে অটো রিকশা চালাচ্ছেন। সেই অটো আবার চার্জ দিতে বিদ্যুৎ খাচ্ছে। যে বিদ্যুৎ... ...বাকিটুকু পড়ুন
হাসিনা কে রাখলে এমনি হবে...দাদা, যতদিন পারেন রাখেন

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air... ...বাকিটুকু পড়ুন
খারাপটা কোথায়

বিশ্বখাতায় নাম লিখিলাম পাগল
কবিতারা হেসেই মাঠে হয়ে যায় ছাগল;
ঘাস খাওয়া আনন্দটা অন্যরকম
তবু পাগল বলে কথা, পূর্ণিমায় যুগল;
আজ কাল হাঁটবাজারে হিংসাটা
কম মূ্ল্যেই বিক্রয় হচ্ছে! যোগোপযোগি
সময়টা পাগল ছাড়া চলেই না
লেখার খাতার দামটাও... ...বাকিটুকু পড়ুন
আম্লিগ যদি আসে তাহলে ....... :(

বিএনপি। আপনারা ১৭ বছর ঘরে থাকতে পারেন নাই কিন্তু এখন যদি আবার আম্লিগ ফিরে আনেন তাহলে আপনারা তো দূরের কথা আপনার বাড়ির মাটিও থাকবে না। আপনার ঘর-দরজা থাকবেনা। শুধু... ...বাকিটুকু পড়ুন
মাঝে মাঝে তব দেখা পাই, চিরকাল কেন পাই না?
বিল গেটস এর নামে একটা কথা প্রচলতি আছে; জানি না কথাটা বিল বলেছে কি না, তবে আমার কাছে মাঝে মাঝে কথাটা সত্য মনে হয়। কথাটা এমনঃ আমি কোন কাজ করবার... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।