somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বুদ্ধের যথোপযুক্ত সম্মান অথবা পূজা // চন্দন রিমু

০৯ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কারো চুলের পেছনে, নখের পেছনে, দাঁতের পেছনে ছুটে পূজার্চনা করে মানব জীবনের এক মুহূর্ত সময় নষ্ট না করা, আত্মশরণ হওয়া জরুরী। নিজেকে দেখা, নিজের মুক্তি অন্বেষণে দৃঢ় সংকল্প হওয়া জীবনের অন্যতম প্রধান প্রচেষ্টা হওয়া উচিৎ।

চুল, দাঁত, নখের দোহাই দিয়ে যারা মানুষকে ধর্মচর্চায় উৎসাহিত করছে, তারা অন্তরের দীপ জ্বালাবার সকল সম্ভাবনা নষ্ট করে ফেলেছে। ধার্মিকতার মোড়কে উল্লাস করছে দলবদ্ধ দৃষ্টিহীন পতঙ্গ। তাদের ফাঁদে মন দেবেন না, নিজের মগজ সক্রিয় করুন, সুরক্ষিত রাখুন।

নিজের মাঝে সন্ধান করুন, ভাবুন কিসে বন্ধী আছেন এবং কোন বন্দীদশা থেকে আপনার মুক্তি প্রয়োজন।

বহু রঙ ও নামের পোষাক পরিহিত ভাঁড় আর বাকপটু হকারদের কাছ থেকে রেডিমেইড মুক্তি কিনে ঠকা খাবেন না, (এসব বাজারি সং বাহারি মুক্তি জনসাধারণের বিকলাঙ্গ মস্তিষ্কের অন্যতম কারণ) কারো বুদ্ধির দাস হয়ে উঠবেন না।

অর্থহীন, অকর্মণ্য সমস্ত পূজার্চনা পরিহার করে একটি সুনিপুণ মানবিক হৃদয়ের অধিকারী হওয়া এবং জ্ঞান অন্বেষণ করে নিজেকে আলোকিত করা মানবজন্মের সার্থকতা। এটাই বুদ্ধের সমগ্র শিক্ষার সারমর্ম।

পরিনির্বাণ সুত্রে বুদ্ধ বলে গেছেন_
আনন্দ! তথাগতের দেহপূজার জন্য তোমরা ব্যস্ত হইও না। নিজেদের মুক্তি অন্বেষণ করো, দৃঢ় সংকল্প হও।

হে আনন্দ! কোনো ভিক্ষু বা ভিক্ষুনী, উপাসক বা উপাসিকা ধম্মানুধম্ম প্রতিপন্ন ও ধম্মানুচারী হয়ে অবস্থান করে, বিচরণ করে, সে তারাই তথাগতের যথোপযুক্ত সৎকার করে, মানে এবং পরম পূজা করে।

অতএব ধম্মানুধম্ম সম্পন্ন ও ধম্মানুচারী হয়ে সর্বত্র অবস্থান এবং বিচরণ করবো, আনন্দ! তোমরা এই শিক্ষাই গ্রহণ করবে।

সর্বশেষ এডিট : ০৯ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:৪১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেশে কোনো সমস্যা খুঁজে পাওয়া যায় না

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৮ ই এপ্রিল, ২০২৬ রাত ৮:২৩

সরকারি দলের দায়িত্বপ্রাপ্তরা যখন মিডিয়ার সামনে কথা বলেন, তখন তাদের কথায় দেশে কোনো সমস্যা খুঁজে পাওয়া যায় না। বাতাবি লেবুর বাম্পার ফলনের খবর পাওয়া যায় শুধু। কিন্তু যখন সমাজের কাছে যাওয়া হয়,... ...বাকিটুকু পড়ুন

দক্ষতাসম্পন্ন শিক্ষকের হারে দক্ষিণ এশিয়ায় সর্বনিম্ন অবস্থানে বাংলাদেশ

লিখেছেন ঢাকার লোক, ১৮ ই এপ্রিল, ২০২৬ রাত ৯:১৬

দক্ষতাসম্পন্ন শিক্ষকের হারে দক্ষিণ এশিয়ায় সর্বনিম্ন অবস্থানে বাংলাদেশ। ইউনেস্কো প্রকাশিত বিশ্ব শিক্ষা পরিসংখ্যানের তথ্যে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান এবং মালদ্বীপের মাধ্যমিক ও প্রাথমিক পর্যায়ের শিক্ষা ব্যবস্থা নিয়ে করা... ...বাকিটুকু পড়ুন

বিজয় দিবস, সংবিধান, পহেলা বৈশাখ, পান্তা-মাছ কিছুই ভালো লাগে না

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই এপ্রিল, ২০২৬ রাত ১১:৪১

ধরুন আপনি একদিন ঘুম থেকে উঠলেন আর সিদ্ধান্ত নিলেন যে আপনার চারপাশের সবকিছুই ভুল। ক্যালেন্ডারের তারিখ ভুল, রান্নাঘরের খাবার ভুল, দেশের সংবিধান ভুল, এমনকি বাইরে যে ঝড়ো হাওয়া বইছে... ...বাকিটুকু পড়ুন

পরীক্ষায় নকল ও বাস্তবতা

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৯ শে এপ্রিল, ২০২৬ রাত ১২:১৬

শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সাহেবের বক্তব্য পরীক্ষায় নকল প্রতিরোধের বিষয়টি গত কিছুদিন যাবত সোশ্যাল মিডিয়াতে খুব আলোচনা সমালোচনা হচ্ছে। এমনকি সামহো্য়্যারইন ব্লগেও সমালোচনা হয়েছে! বাংলাদেশে স্কুল কলেজ পরীক্ষা সহ... ...বাকিটুকু পড়ুন

ইচ্ছেগুলো

লিখেছেন শ্রাবণ আহমেদ, ১৯ শে এপ্রিল, ২০২৬ রাত ১:৩৩

ইচ্ছেগুলো অনিচ্ছেতে হঠাৎ বদলে যাক।
তোমায় পাওয়ার ইচ্ছে আমার অনিচ্ছেতে থাক।
ইচ্ছেরা সব ছুটি নিয়ে যাক না বহু দূরে।
অনিচ্ছেরা কাছে এলে হতেম ভবঘুরে।
মনের যত গোপন কথা মনের মাঝেই থাক।
ইচ্ছেগুলো অনিচ্ছেতে হঠাৎ বদলে... ...বাকিটুকু পড়ুন

×