somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রিয় ব্লগার সতীর্থরা ভালো আছেন তো?

১৮ ই ডিসেম্বর, ২০০৬ রাত ১১:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রিয় ব্লগার সতীর্থরা, ভালো আছেন তো?

প্রতিদিন কয়েকবার ব্লগে না এলে মনে হয় আমার পুরোদিনটিই যেন নিরামিষ। নেটে এইতো কিছুদিন পূর্বেও পত্রিকার সাইটে না গেলে কাজেই মন বসতো না। কিন্তু আজকাল সামহয়্যার ব্লগে না এলে কোন কাজেই মন বসছে না। দারুন এ ব্লগ সাইটি।

নানা ব্লগাররা নানা মত দেন। কেউ আনন্দ দেন, কেউ বা দুখের কথা বলেন, কেউ হাস্যরস, আবার কেউবা রাজনৈতিক নানা পোস্ট। ভালোই লাগে আবার বিরক্তিও লাগে। ভালো লাগে যখন গঠনমূলক কোন পোস্ট পড়ি, খারাপ লাগে যখন ফালতু অনেকগুলো বিষয় নিয়ে মাতামাতি। বিনোদন বা রম্যরস অবশ্যই থাকা উচিত, থাকা উচিত নানা বিষয়ের মাধ্যমে রিলাক্স। কিন্তু আমার মনে হয় ব্লগে এমন বিষয় বেশি বেশি থাকা উচিত যাতে একজন ইউজার এখান থেকে কিছু শিখতে পারে, কিছু জানতে পারে। আসলে আমাদের চারপাশ থেকে শুধু নোংরা, অশ্ল্ীল বাক্য বিনিময়, অন্যের সুখে হিংসা, হত্যা, সন্ত্রাস, রাহাজানি, ধর্ষন ইত্যাদি দেখতে দেখতে আমরা মনে হয় ভালো কিছু বলা বা গ্রহণ করা ভুলে গেছি। ভালো কোন কথাও যেন আজ ভালো লাগে না। আমার মনে হয় এগুলো আমাদের সংস্কৃতি একটি অংশ। কেননা আমাদের জাতীয় চরিত্র (রাজনীতিবিদ) যতদিন ভালো হবে না ততদিন আমরাও ভালো হতে পারব না। একটা কিছু করার বা গড়ার মানসিকতা আজ আর নেই। নেই সুস্থ্ হয়ে বলার বা গড়ার। সব কিছুতেই যেন হতাশা। যার জন্যই কি ব্লগের এ দুর্দশা! তবে সৃজনশীল বেশ কিছু ব্লগারদের পোস্ট আমাকে দারুনভাবে প্রভাবিত করেছে ব্লগে আসার ব্যাপারে বা কথা বলার ব্যাপারে।

আরেকটি কথা না বললেই নয়, একসময় রাজনীতির রেষারেষি ছিল বাইরে আর আজ ঘরের মধ্যে ক্যান্সারের মত রূপ নিয়েছে। একটু লক্ষ্য করলে দেখবেন, দু'ভাই একজন হয়তো বিএনপি, আরেকজন আ'লীগ সমর্থক (প্রত্যক্ষ রাজনীতি করেন এমন নয়)। কিন্তু কিছুকাল পূর্বেও তাদের মধ্যে যে চমৎকার সম্পর্ক ছিল, তা আজ আর নেই। একই গ্রামে বা একই বাড়ীতে বিভিন্ন মত পার্থক্যের বিভিন্ন সহোদররা আজ রাজনীতিকে নিয়ে ঘরের মধ্যে হিংসা, মারামারি এমনকিং খুনা-খুনি পর্যন্ত করে থাকেন। যা আমাকে খুবই কষ্ট দেয়। আমি কিছুকাল পূর্বেও দেখেছি, আমার একজন মামাত ভাই জাসদ-আ'লীগ সমর্থক, আরেক ভাই জামাত সমর্থক বা আরেক ভাই হয়তো জাপা সমর্থক, তাদের মধ্যে নিজস্ব ব্যাপারে বা গ্রামের উন্নতির বিষয়ে চমৎকার মিল। কিন্তু সামান্য কারণে একজন আরেকজনকে ঘায়েল করার জন্য রাজনীতির এই অস্ত্রটি ব্যবহার করছেন অনায়াসে। বিষয়টি হয়তো আমি সুন্দর করে উপস্থাপন করতে পারি নি। পাঠক হয়তো বুঝতে পেরেছেন কি বলতে চাচ্ছি। মত-পার্থক্য এক জনের সাথে অন্যের না থাকতে পারে কিন্তু তার জন্য তাকে মেরে ফেলতে হবে। এ কোন ধরণের সভ্যতা?

প্রিয় মাতৃভূমি আমার বাংলাদেশে আজ এত বেশী নোংরামি যে, মাঝে মাঝে মনে হয় এ দেশে জন্মই হওয়াটা যেন পাপ হয়েছে। কোন কবি যেমন বলেছেন, জন্ম আমার আজন্ম পাপ।

তাই, সতীর্থ ব্লগাররা আমাকে ক্ষমা করবেন, এ বিষয়টির অবতারনা করার। অনুগ্রহপূর্বক অন্ততঃপক্ষে রাজনীতির এ নোংরামি যেন ব্লগারদের মধ্যে না প্রবেশ করতে পারে, প্রবেশ না করতে পারে হানাহানি, ব্যক্তিগত রেষারেষি ইত্যাদি ইত্যাদি। এখান থেকে কিছু শিখব, কিছু জানব এটাই আমার সকলের কাছে প্রত্যাশা।

বি.দ্র.: আমার এ পোষ্টের মতামত যদি কেউ মনে ব্যাথা পেয়ে থাকেন তবে আমার ক্ষমা করবেন।
সর্বশেষ এডিট : ১৮ ই ডিসেম্বর, ২০০৬ রাত ১১:২৩
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৩

লিখেছেন ডঃ এম এ আলী, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

সরকারী প্রতিষ্ঠান বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছে বেসরকারী ব্যক্তি কাজি জেসিন!

লিখেছেন ঢাবিয়ান, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:৫২




আশির দশককে বলা হয় বিটিভির নাটকের স্বর্ণযুগ । সেই সময়ে বিটিভিতে মহাপরিচালক হিসাবে বিভিন্ন সময়ে ছিলেন মুস্তাফিজুর রহমান,এম এ সাঈদ , জামিল চৌধুরি প্রমুখ।... ...বাকিটুকু পড়ুন

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×