somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

 টনি ব্লেয়ারের শ্যালিকার ইসলাম ধর্ম গ্রহণ

২৬ শে অক্টোবর, ২০১০ রাত ১:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইসলাম ধর্মের আদর্শে উদ্বুদ্ধ হয়ে ধর্মান্তরিত হয়েছেন ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের শ্যালিকা লরেন বুথ। লরেন ছয় সপ্তাহ আগে ইরানের কোম নগর সফরের সময় ইসলাম ধর্ম সম্পর্কে আধ্যাত্মিক অভিজ্ঞতা অর্জন করেন।
এরপর তিনি ব্রিটেনে ফিরে ইসলাম ধর্ম গ্রহণ করেন। এখন তিনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন ও হিজাব পরিধান করেন। লরেন বুথ ইংরেজি ভাষার ইরানের সংবাদ চ্যানেল প্রেস টিভির সাংবাদিক ।
দ্য মেইল সংবাদপত্রকে ৪৩ বছর বয়সী লরেন বুথ জানান, তিনি মদ ও শূকরের মাংস খাওয়া ছেড়ে দিয়েছেন। ভবিষ্যতে তিনি বোরকা পরিধানের বিষয়টিও বাতিল করে দেননি।
লরেন বলেন, ‘আমি ইরানের একটি মাজারে গিয়েছিলাম। মাজারে আমি বসে পড়লাম এবং আধ্যাত্মিক দ্যুতি অনুভব করলাম, যা কেবল চূড়ান্তভাবেই মঙ্গল ও আনন্দের সৃষ্টি করে।’
লন্ডনে গত শনিবার গ্লোবাল পিস অ্যান্ড ইউনিটির অনুষ্ঠানে লরেন বুথ বলেন, ‘আমি তোমাদের যা বলতে চাই তা হলো, আমি লরেন বুথ এবং আমি একজন মুসলমান।’ তিনি আরও বলেন, ‘আমি এই সম্প্রদায়ের একজন সদস্য হতে পেরে গর্বিত।’
মধ্যপ্রাচ্য শান্তিদূত তাঁর ভগ্নিপতি টনি ব্লেয়ারের ইসরাইল সম্পর্কে ভূমিকা ও যুক্তরাষ্ট্রের প্রতি পক্ষপাতমূলক আচরণের সমালোচনা করেন লরেন বুথ।—বাসস
সর্বশেষ এডিট : ২৬ শে অক্টোবর, ২০১০ রাত ১:৪৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মায়া বড় কঠিন বিষয় !

লিখেছেন মেহবুবা, ১২ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:৪০


মায়া এক কঠিন বিষয় ! অনেক চেষ্টা করে জয়তুন গাছ সংগ্রহ করে ছাদে লালন পালন করেছি ক'বছর।
বেশ ঝাকড়া,সতেজ,অসংখ্য পাতায় শাখা প্রশাখা আড়াল করা কেমন আদুরে গাছ !... ...বাকিটুকু পড়ুন

মন-উচাটন

লিখেছেন বাকপ্রবাস, ১৩ ই মে, ২০২৬ সকাল ৯:৫০


তিড়িং বিড়িং ফাল পাড়ি,
যাচ্ছে রে মন কার বাড়ি?
পুড়ছে তেলে কার হাঁড়ি,
আমি কি তার ধার ধারি!

পানে চুনে পুড়ল মুখ,
ধুকছে পরান টাপুর-টুপ;
তাই বলে কি থাকব চুপ?
উথাল সাগর দিলাম ডুব।

আর পারি না... ...বাকিটুকু পড়ুন

ভয়ংকর সেই খবরের পর… সন্তানের হাতটা শক্ত করে ধরুন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৩ ই মে, ২০২৬ সকাল ১০:৪৫

আজ সকালে খবরটি পড়ে আমার মনটা একদম ভেঙে গেল। ভাবতেই ভয় লাগছে—আমাদের সন্তানদের আমরা আসলে কতটা অরক্ষিত পরিবেশে বড় করছি! ছোট্ট একটি নিষ্পাপ শিশু, যে পৃথিবীটাকে ঠিকমতো চিনতেই শেখেনি, তাকে... ...বাকিটুকু পড়ুন

হিন্দু খতরে মেঁ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই মে, ২০২৬ বিকাল ৩:২৫


শুধুমাত্র মুসলিম বিদ্বেষী বক্তব্য দিয়ে ক্ষমতায় এসেছে শুভেন্দু। তার বক্তব্যের মূলপ্রতিপাদ্য হলো হিন্দু খতরে মেঁ! আশ্চর্যের বিষয় হলো সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা নাকি মুসলিমদের দ্বারা নির্যাতিত হচ্ছে, কিছুদিন পরেই নাকি পশ্চিমবঙ্গ... ...বাকিটুকু পড়ুন

সময় খুব দ্রুতই ফুরিয়ে যাচ্ছে।

লিখেছেন শ্রাবণ আহমেদ, ১৩ ই মে, ২০২৬ বিকাল ৫:৩০

দিনগুলো কেমন যেন দ্রুতই ফুরিয়ে যাচ্ছে!
দেখতে দেখতে মাস শেষ হয়ে যাচ্ছে,
এইতো সেদিন থার্টি ফার্স্ট নাইট উদযাপন করলাম,
আর এদিকে দেখি চার মাস শেষ হয়ে পাঁচ মাস চলছে। অথচ আমরা... ...বাকিটুকু পড়ুন

×