somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রম্য : ফুলসজ্জা ও গ্যামাক্সিন

২৩ শে জুলাই, ২০২০ দুপুর ১:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এমন জাঁকজমকের বিয়ে দেখেনি অনেকে। বিয়ে নয় আসলে বউভাতের রিসেপশান। প্রতীকের বাবার কোল্ড স্টোরেজ আছে। দেদার পয়সা। প্রতীকের বউভাতে তাক লাগিয়ে দিলেন সবাইকে। বিশাল লজকে একটা জাহাজ বানানো হয়েছে ফুল আর আলো দিয়ে। ওপরে একটা রিমোট কন্ট্রোল হেলিকপ্টার চক্কর মারছে ফুলের পাপড়ি ফেলতে ফেলতে। ডিজে, আতসবাজি, গোটা কুড়িক বিভিন্ন লোভনীয় খাবারের স্টল। আর খাওয়া -দাওয়ার তো তুলনা নেই।
.
খাওয়ার পাট চুকতে চুকতে রাত একটা বেজে গেল। তারপর চলল ফটো সেশান। আর প্রতীক অপেক্ষা করছে কখন তার প্রকৃত ফুলশয্যা শুরু হবে। কত রকম নিয়ম কানুন, সব চুকতে চুকতে আরও আধ ঘন্টা গেল। লজে গোটা চারেক বড় ঘর। তাতে সব আত্মীয়স্বজনের জন্য ঢালাও বিছানা পাতা আছে। তারা সব শুয়ে পড়ল। তারপর বহু প্রতীক্ষিত সেই সময় এসে গেল। প্রতীক ফুলশয্যার ঘরে গিয়ে ছিটকিনি তুলে দিল।
.
প্রতীকের বাবা বাড়ি চলে গেছেন আগেই। বাড়ি লজ থেকে বেশ খানিকটা দূরে। তাই অনেক আগেই চলে গেছেন । আজ বড় তৃপ্ত তিনি। সবাই ব্যবস্থাপনা দেখে, আড়ম্বর দেখে ধন্য ধন্য করছে।
.
প্রতীক একটু পরেই দরজা খুলে বেরোল। লজের ম্যানেজারের ঘর নীচের তলায়। সেখানে গিয়ে ম্যানেজারকে ডাকল। ম্যানেজার অঘোরে ঘুমাচ্ছিল। সময় লাগল তাকে তুলতে।
বরকে দেখেই ম্যানেজার ঘাবড়ে গিয়ে বলল, "কী হয়েছে স্যার?"
রাগে অগ্নিশর্মা প্রতীক চেঁচিয়ে উঠল, "শালা থার্ডক্লাস লজ।"
ম্যানেজার বলল, "কেন স্যার? আমাদের লজ নিয়ে আজ পর্যন্ত কেউ কোনও কমপ্লেন তো করেনি স্যার।"
-- "আমি করছি। লজ পিঁপড়েতে ভর্তি। লজ নয় আমার ফুলশয্যার খাট।"
ম্যানেজার হাই তুলে বলল, "সে স্যার লজের কোনো দোষ নেই। কিছু কিছু ফুলে মধু থাকে, খুব মিষ্টি হয় স্যার। আপনাদের ফুলেই পিঁপড়ে ছিল মনে হচ্ছে। ওরে বাপরে বাপ, ফুল বলে ফুল। এত ফুল দিয়ে খাট সাজাতে আমি জন্মেও দেখিনি স্যার।"
-- "লেকচার থামিয়ে, একটা পিঁপড়ে মারার স্প্রে- ফ্রে দিন। হিট আছে?"
-- "হিট মানে কালা হিট লাল হিট তো? কোনওটাই নেই স্যার। আর এই রাত দুটোয় দোকান তো খোলা পাওয়া যাবে না যে আনিয়ে দেব। মশার ধূপ আছে।"
প্রতীকের গলা আরও চড়ল, "ইয়ারকি পেয়েছেন? মশার ধূপে পিঁপড়ে যাবে? যা হোক ব্যবস্থা করুন। আমার নতুন বউ দাঁড়িয়ে আছে। সারা বিছানা লাল পিঁপড়েতে থিকথিক করছে।"
.
ম্যানেজার জানে এরা খুব বড়লোক পার্টি। এমন এলাহি আয়োজন, এমন পয়সা উড়াতে সে আগে দেখেনি।
বলল, "আপনার ফুলশয্যার খাটটা যা সাজিয়ে ছিল না? সিনেমার মতো। আমি একবার গিয়ে দেখে এসেছি। আহা এমন ঘটা করে বউভাত এ লজে আগে কখনও হয়নি স্যার।"
--" এসব ক্যালানে মার্কা কথা ছাড়ুন তো। লজে কি গ্যামাক্সিনও নেই?"
মাথা চুলকে ম্যানেজার বলল, "না স্যার গ্যামাক্সিন নেই।"
প্রতীক রাগে ফেটে পড়ল। বলল, "তাহলে এই ফুলশয্যার রাতটা আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটিয়ে দেব?"
ম্যানেজার বলল, "হুম, সব ঘরেই তো আপনাদের লোকেরা আছে। খাওয়ার ঘরে বা হলঘরে চেয়ার পাতা আছে কিন্তু বিছানা তো নেই। এক কাজ করতে পারেন স্যার। আমার ঘরটা ছেড়ে দিচ্ছি। এখানেই আপনারা ওই ফুলশয্যাটা সেরে ফেলুন।"
প্রতীক তাকিয়ে দেখল, একটা সিঙ্গল নড়বড়ে খাট, তারওপর একটা তেলচিটে বহুকাল না ধোওয়া চাদর পাতা। এখানে ফুলশয্যা? ইম্পসিবল।
কিন্তু বউ ওদিকে একা দাঁড়িয়ে আছে। এছাড়া আর কোন উপায়ও নেই। সব আত্মীয়রা টের পেয়ে গেলে আর এক কেলো হয়ে যাবে। সবাই এমন ধুমধাম কস্মিনকালেও দেখেনি বলে কত আলোচনা করছে। তখন হাসাহাসি করবে।
অগত্যা ম্যানেজারের বিছানাতেই ফুলশয্যার রাতটা কাটিয়ে, ভোর হওয়ার আগে ওপরের ঘরে চলে যেতে হবে।
এত খরচা, এত জাঁকজমক সব বেকার হয়ে গেল শুধুমাত্র একটা হিট বা গ্যামাক্সিনের জন্য।
গজরাতে গজরাতে প্রতীক ওপরে গেল নববধূকে নীচে নিয়ে আসতে...
সর্বশেষ এডিট : ২৩ শে জুলাই, ২০২০ দুপুর ১:৩৮
৮টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অপারেশন ইকারুস: কুয়ালালামপুরের ছায়া সম্রাট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই জুন, ২০২৬ দুপুর ১২:৩৫



বালির নীল দিগন্ত
ইন্দোনেশিয়ার বালি দ্বীপের একটি নির্জন পাথুরে সৈকত। ভারত মহাসাগরের বিশাল নীল ঢেউ আছড়ে পড়ছিল তীরে। সমুদ্রের ঠিক ওপরের একটি আধুনিক কাঁচের... ...বাকিটুকু পড়ুন

আহলে হাদিস বিরোধী পোষ্টে ব্লগে লাইক না থাকলেও গ্রুপে লাইক পাঁচ হাজার আটশত

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৭ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:০৪



হাদিস প্রেমিক হলো নাস্তিক ও আহলে হাদিস। উভয় দল হাদিস দিয়ে মুসলিমদের বিভ্রান্ত করার চেষ্টা করে। আমি যেহেতু মুসলিমদের হেদায়াতের জন্য কাজ করি সেহেতু আমাকে আহলে হাদিস বিরোধী... ...বাকিটুকু পড়ুন

তারেক রহমানের প্রথম সফর কেন ভারতেই হওয়া উচিত ছিল?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই জুন, ২০২৬ রাত ৩:৩৯


দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে আড়াই ঘণ্টা বসিয়ে রাখার পর প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান কলম্বোর পথ ধরে দেশে ফিরে আসেন । তিনি ভারতে ঢোকার অনুমতি পেয়েছিলেন... ...বাকিটুকু পড়ুন

২০২৪শের শহীদ নাকি প্রতারক ⁉️

লিখেছেন ক্লোন রাফা, ১৮ ই জুন, ২০২৬ ভোর ৫:৪৭



'বায়বীয় গুলিতে আহত হয়ে নিহত' এক শহীদের উপাখ্যান।

ইনুস বাটপারের ভূয়া শহীদের বিতর্কিত 'জুলাই শহীদ গেজেট' যে অসংখ্য মিথ্যা, প্রতারনা, জালিয়াতিতে ভর্তি একটা বড় রকমের মিথ্যাচার, বাংলাদেশের ইতিহাসের অন্যতম... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ প্রত্যাবর্তন

লিখেছেন ইসিয়াক, ১৮ ই জুন, ২০২৬ ভোর ৬:৪৪


চন্দ্রা পশ্চিমের বারান্দায় উদাস হয়ে দাঁড়িয়ে আছে।আকাশে ছড়ানো ছেটানো  মেঘ, সেই মেঘের মতই তার মনটা আজ  বিক্ষিপ্ত ।
ইদানীং মা কি সব সন্দেহ করে তাকে।অকারণই মনে হয় তার কাছে। তারই... ...বাকিটুকু পড়ুন

×