somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রম্য : মাতাল !

১০ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জানুয়ারি মাসের রাত, ঘড়িতে প্রায় ১টা।

কনকনে শীতে শুনশান পথঘাট, অলিগলি। পথের কুকুরগুলোও চোখের আড়ালে কোথাও উত্তাপ খুঁজে নিয়েছে।

পরিবার নিয়ে নকুলবাবু লেপের উত্তাপে শীত ঘুমে।

এমন সময়, ‘নকুলবাবু- ও নকুলবাবু- ন-কু-লবা-বু-উ-’!

বাইরে থেকে ভেসে আসা ডাকে নকুলবাবুর ঘুম ভেঙে যায়, পাশে শুয়ে থাকা স্ত্রী ঘুম ভেঙে ভয় পেয়ে যায়,

‘কি হলো গো- এতো রাতে তোমায় কে ডাকে’?

‘ধুর ছাড়োতো-’!

বলেই নকুলবাবু আবার লেপে মাথা ঢুকিয়ে নেন। কিন্তু স্ত্রী স্বস্তি পায় না। বাইরে কেউ ডেকেই চলেছে,‘ন-কু-লবা-বু-উ- ও- নকুলবাবু-’!

‘এই নাহ্ ওঠো - দেখো কে। নিশ্চই কেউ বিপদে পড়েছে’!

স্ত্রীর পিড়াপিড়ি আর কনুইয়ের গুঁতোয় গজগজ করতে করতে ‘অমুক-’ ‘তমুক-’ খিস্তি দিতে দিতে কম্বল মুড়ি দিয়ে নকুলবাবু তিনতলার ফ্ল্যাটের বারান্দায় এসে দাঁড়ান।

নীচে পথের দিকে তাকিয়ে দেখেন এক মাতাল টলমল পায়ে দাঁড়িয়ে ডেকে চলেছে,

‘এই কি হল ডাকছো কেন- কি হয়েছে’?

ডাক শুনে মাতালটি নকুলবাবুর বারান্দার দিকে মুখ করে ঘুরে দাঁড়ায়,

‘আপনি নকুলবাবু-’?

শুনে নকুল বাবু খিঁচিয়ে ওঠেন,

‘হ্যাঁ- তো কি হয়েছে- চিৎকার করে ডাকছো কেন’?

‘দাদা- নমস্কার-, আমি- পকাই’!

‘তো আমি কি করবো’? নকুলবাবু চেঁচিয়ে ওঠেন।

চিৎকার চেঁচামেচিতে টুপটাপ করে আশপাশে ফ্ল্যাটবাড়ির আলো জ্বলতে শুরু করে।

মাতাল চেঁচিয়ে জিজ্ঞেস করে,

‘ওই ন্যাপলার পানের দোকানের খুঁটিতে আপনি বোর্ডটা ঝুলিয়েছেন’?

‘হ্যাঁ- তো কি হয়েছে’?

‘হুমম- বাড়ি যাওয়ার পথে দেখতে পেলাম’!

‘তো আমায় ডাকছ কেন’?

‘তাতে আপনি লিখেছেন- চলুন সামনের রবিবার দীঘা বেড়িয়ে আসি’?

‘হ্যাঁ- তো-’?

‘আপনি লিখেছেন- যাওয়া আর খাওয়া বাবদ ৫০০টাকা-’?

‘হ্যাঁ-’! শীতে জমে যেতে যেতে নকুলবাবু ক্রমে ধৈর্য হারিয়ে ফেলছিলেন।

‘না- আপনি লিখেছেন- যারা যেতে চায় অগ্রিম ১০০টাকা জমা দিয়ে আপনার কাছে নাম লেখাতে?

‘হ্যাঁ লিখেছি- তাতে আপনার কি’?

মাতাল একটু টাল খায়, ‘না আমার কিছু না-’!

‘তাহলে এতরাতে এসে চিৎকার করছিস কেন’? ধৈর্য হারিয়ে নকুলবাবু সোজা ‘তুই’তে নেমে আসেন।

‘না- মানে আপনাকে একটা কথা বলার ছিল’!

‘কি- কথা-’? নকুলবাবু চিৎকার করে ওঠেন।

মাতালটি গলা নিচু করে হাতজোড় করে,
‘কিছু মনে করবেন না- আমি ওইদিন যেতে পারবো না- আমার কাজ আছে’!!!-” B:-)
সর্বশেষ এডিট : ১০ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:১৩
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৩

লিখেছেন ডঃ এম এ আলী, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

সরকারী প্রতিষ্ঠান বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছে বেসরকারী ব্যক্তি কাজি জেসিন!

লিখেছেন ঢাবিয়ান, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:৫২




আশির দশককে বলা হয় বিটিভির নাটকের স্বর্ণযুগ । সেই সময়ে বিটিভিতে মহাপরিচালক হিসাবে বিভিন্ন সময়ে ছিলেন মুস্তাফিজুর রহমান,এম এ সাঈদ , জামিল চৌধুরি প্রমুখ।... ...বাকিটুকু পড়ুন

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×