somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নামকরনের স্বার্থকতা

১৪ ই জুলাই, ২০১৩ রাত ১০:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সম্ভবত ক্লাস এইটে রবীন্দ্রনাথ ঠাকুরের‘ছুটি’ গল্পটা আমাদের সিলেবাসে ছিল। ঐ সময়ের কমন একটা প্রশ্ন ছিল ‘নামকরনেরস্বার্থকতা’।

যেমন, “অমুক গল্পের নামকরনের স্বার্থকতা আলোচনা কর।”


তো, একবার ক্লাসে লিখতে দিল ‘ছুটি’ গল্পটারনামকরনের স্বার্থকতা। আমি বরাবরই সৃজনশীল মানসিকতার – তাই ভাবলাম যেহেতু নামকরনের স্বার্থকতা আলোচনা করতে বলেছে,সেহেতু নামকরন স্বার্থক হয়েছে কিনা নিজের বিচার ও বুদ্ধি দিয়ে বিবেচনা করে একটাস্বিদ্ধান্তে আসা এবং সেই অনুযায়ী আলোচনা করা আপাতত কর্তব্য। এমন তো বলেনি যেনামকরনটি স্বার্থক হয়েছে – তাহলে আর এ বিষয়ে আলোচনার কী থাকলো? অর্থাৎ নামকরনটাস্বার্থক না-ও হতে পারে।


তো, আমি লিখলামঃ

“ছুটি গল্পটির নামকরন মোটেও স্বার্থক হয়নি।ছুটি বলতে আমরা একটা আনন্দের ঘটনা বুঝি। যেমন ক্লাস ছুটি হওয়া মানে খেলাধুলার সময়শুরু হওয়া। বার্ষিক ছুটি মানে সকল কাজ ফেলে আনন্দ করা। অর্থাৎ ছুটি সব দিক দিয়েইএকটি অত্যন্ত কাম্য এবং আনন্দের একটি বিষয়। আবার এই সকল ছুটির-ও একটা শেষ থাকে,যেমন প্রতিদিনের স্কুল ছুটির পর আবার পরেরদিন স্কুলে আসতে হয়।

ক্ষেত্র বিশেষে স্কুল থেকে টি,সি, খাওয়ারপর-ও এই খেলাধুলার অবকাশ হয়তো পাওয়া যায়, কিন্তু তখন তা আর আনন্দের থাকে না,আমাদের কাম্য-ও হয় না। ‘ছুটি’ গল্পটির প্রধান চরিত্র ফটিকের কাম্য ছিল তার এইকারাজীবন থেকে মুক্তি, কিন্তু পৃথিবী থেকে বিদায় নয়। এই গল্পের শেষাংশে ফটিক পৃথিবীথেকে বিদায় নেয় – চলে যায় না ফেরার দেশে। সুতরাং, এটিকে তার ছুটি হিসেবে বিবেচনাকরা অনুচিত।

অতএব, গল্পটির নাম ‘ছুটি’ না রেখে ‘ফটিকেরমহাপ্রয়ান’ অথবা ‘ফটিকের পরাজয়’ রাখলে বিষয়বস্তুর পরিপ্রেক্ষিতে যুক্তিসঙ্গত হতো।”

……


লেখা শেষ করে বসে আছি। বাংলা স্যার সাধারনতএইসব ক্লাস ওয়ার্ক চেক করতেন না। সেদিন তার কি মনে হোল কে জানে, তিনি ক্লাসে ঘুরেঘুরে সবার লেখা পড়া শুরু করলেন। এক পর্যায়ে আমার লেখা টা পড়ে ফেললেন। কেন যেন তারমনে হোল তাঁকে ব্যক্তিগত পর্যায়ে অপমান করা হয়েছে। তিনি আমার কান ধরে টানতে টানতেক্লাসের সামনে নিয়ে গেলেন। তারপরের ঘটনা বলাই বাহুল্য!


আমিও বুঝলাম, সৃজনশীলতা সবার জন্য না। :P


((আমাদের মূল ধারার শিক্ষা ব্যবস্থা নিয়ে আমার সব সময়ই ব্যপক আপত্তি ছিল।বিশেষ করে ‘বাংলা সাহিত্য’ (বাংলা ১ম পত্র) বিষয়টিতে ছোট বেলায় আমাদের ছড়া মুখস্তকরে হুবহু ডেলিভারি দেয়া লাগত। কেন রে ভাই? কয়েকটা লাইন ছন্দ দিয়ে মনে রাখাটা কীএমন বাহাদুরির ব্যাপার? বরঞ্চ বাংলা সাহিত্য শেখার উদ্দেশ্য হওয়া উচিৎ সাহিত্যরচনা করতে শেখা। সেক্ষেত্রে হয়ত ছড়া মুখস্ত করাটাকে উৎসাহিত না করে ছড়া রচনা করাকেউৎসাহিত করা উচিৎ। এতে হয়ত সৃজনশীলতার বিকাশ ঘটতো। এটা গল্প বা উপন্যাস বাসাহিত্যের অন্যান্য ধারার ক্ষেত্রেও প্রযোজ্য হওয়া উচিৎ।))
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

লিখেছেন চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩

কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?



কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

×