তিন চাকার এই লোহার খাঁচায় – বন্দী আমি ক্লান্ত বেশ,
গুলশান টু শাহবাগ – রাস্তাটা যে হয় না শেষ।
লোহার খাঁচায় বন্দী আমি – খাঁচা চলে মিটারে,
ভুরুম ভুরুম সুর তুলে – তবলা এবং গিটারে।
খাঁচা খানার চালক মশাই, তিনি অতি ধুরন্ধর!
ষাট টাকা মিটারে উঠে, দুইশ’ তিনি হাঁকান দর।
চালক মশাই চালাক তুমি,
দ্রগবা কিংবা বালাক তুমি,
তিন চাকার এই খেল্ খেলে যাও,
চোখ বুজে সব গোল দিয়ে যাও।
তোমার হাতেই জিম্মি আমি,
জিম্মি আমার মাতৃভূমি।
স্তম্ভ হয়ে দাঁড়িয়ে আছে – স্তম্ভিত সভ্যতা,
ট্রাফিক জ্যামে কট খেয়েছে নগরবাসীর ভদ্রতা।
দু’চোখ জুড়ে ঘুম আসে, ঘুমেই আমি স্বপ্নবাজ।
রাস্তা খালি, রাস্তা খালি – খাঁচা যেন পঙ্খীরাজ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


