একদা প্রভাতে আর্লি উঠিয়া
নব্য-কবি, খাটেতে বসিয়া,
ভাবিলেন “আহা কী লিখি হায়,
এতো লোকে পড়ে। কত মজা পায়‼”
“একদিন যবে খ্যাতি পাইবো,
পেট পুরিয়া কাচ্চি খাইব।
দুঃখ সবই লাগবে মিছে,
ফ্যান রবে সব, আগে ও পিছে।”
“চিবুতে চিবুতে মোরগের রান,
গাহিয়া যাইবো জীবনের গান।
সাহেব-বিবি-গোলাম যতো,
পদ্যে আমার হবে বিমোহিত।”
“সেইদিন ইহা লিখিয়া যাইবো,
এই ছড়া-খানা দিয়া বুঝাইবো,
তোদের তরেই অনুগত মুই,
তোরা সুতো হলে আমি হবো সুঁই”
“আরো (বেশি) কর বকবক তোরা,
মোর গুণমুগ্ধ ভক্তরা।
জেনে রাখ – ভালো লোক তোরা,
মোর গুণমুগ্ধ ভক্তরা!”

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



