somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মন্ত্রীর রুমে বিছানা!(ইহা কেবল বাংলাদেশেই সম্ভব)!!

১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




মহাজোট সরকারের সবচেয়ে বয়সী মন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অর্থমন্ত্রণালয়ে কাজের চাপও অন্যগুলোর চেয়ে বেশি। তবুও অফিসে খাট পেতে বিছানার ব্যবস্থা করেননি তিনি। নিজের দপ্তরে ছিল না কোনো কাঁথা-বালিশও। মুহিতের দপ্তরে এমন ব্যবস্থা না থাকলেও তুলনামূলক কম বয়সী অনেক মন্ত্রীর রুমেই আলমারির আড়ালে ছিল শুয়ে আরাম করার মতো নরম বিছানা। নতুন সরকারের মন্ত্রীদের কেউ কেউ মন্ত্রণালয়ে গিয়ে সেসব বিছানা দেখে হতাশ হয়েছেন, ক্ষুব্ধও হয়েছেন কেউ কেউ। মন্ত্রণালয়ে এসে শুয়ে বিশ্রাম করার মতো সময় মন্ত্রীরা কোথায় পেলেন তা নিয়েও প্রশ্ন তুলেছেন নতুন মন্ত্রীদের কেউ কেউ।
ঠিক কতজন মন্ত্রীর দপ্তরে এমন বিছানা ছিল, তা জানা সম্ভব হয়নি। তবে সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মন্ত্রী মান্নান খান, শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া ও বাণিজ্যমন্ত্রীর দপ্তরে এমন বিছানা ছিল বলে নিশ্চিত হওয়া গেছে। তবে বাণিজ্যমন্ত্রীর দপ্তরের বিছানাটি ফারুক খানের সময়ই ছিল, নাকি জি এম কাদেরের সময় আনা হয়েছে-তা অবশ্য জানা যায়নি। নির্বাচনকালীন সরকার গঠনের পর শিল্পমন্ত্রণালয় ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রীর দপ্তর থেকে সেসব বিছানা বাইরে বের করে দেওয়া হয়েছে। আর তোফায়েল আহমেদ বাণিজ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর সেখান থেকে বিছানাগুলো বাইরে সরানোর নির্দেশ পেয়েছেন মন্ত্রীর দপ্তরের কর্মকর্তারা।
বাণিজ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা কালের কণ্ঠকে বলেন, 'তোফায়েল আহমেদ আগের মেয়াদে নিজের রুমটিকে খুবই আকর্ষণীয়ভাবে সাজিয়েছিলেন। এবার দপ্তরে ঢুকেই এলোমেলো অবস্থা দেখে কিছুটা হতাশ হয়েছেন। মন্ত্রীর রুমটি অনেক বড় হলেও রুমের মাঝখানে সেলফ বসিয়ে পুরো রুমটিকে দুই ভাগ করা হয়েছে। পেছনের ভাগে একটি বিছানাও রয়েছে, যাতে আগের মন্ত্রীরা শুয়ে বিশ্রাম নিয়েছেন। তোফায়েল আহমেদ বিছানা সরানোর পাশাপাশি রুমের পার্টিশন সরানোরও নির্দেশ দিয়েছেন। মন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমরা দপ্তর গোছানোর কাজ শুরু করেছি।'

বালের কন্ঠ
১৫টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

×