somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এরশাদের বেতন ৫৩ হাজার ১০০ টাকা!! !:#P !:#P

১৮ ই জানুয়ারি, ২০১৪ ভোর ৫:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




৫৩ হাজার ১০০ টাকা মাসিক বেতন, সম্পূর্ণ করমুক্ত, সুসজ্জিত অফিস কক্ষ, বিদেশ ভ্রমণ, ভ্রমণের জন্য বিশেষ ভাতা, ইন্স্যুরেন্স, নিয়মিত স্বাস্থ্যসেবা এসব কিছু চলবে সরকারি খরচে। তাকে ঘিরে থাকবেন ১১ জন ব্যক্তিগত কর্মকর্তা-কর্মচারী। দেশ-বিদেশে যোগাযোগের জন্য তার বাসা ও অফিসের টিএনটি ফোনের এবং হাতে রাখা মোবাইল ফোনের সব বিল দেবে সরকার। থাকবে সার্বক্ষণিক গাড়ি। চাইলে সুসজ্জিত সরকারি বাড়ি পাবেন। না চাইলে পাবেন ভাড়া আর রক্ষণাবেক্ষণ বাবদ ভাতা। খবর বাংলা নিউজ। প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসেবে এসব সুযোগ-সুবিধা থাকবে হুসেইন মুহম্মদ এরশাদের। সাবেক এই রাষ্ট্রপতি ও সেনাপ্রধান এবার মন্ত্রীর পদমর্যাদায় পাবেন অন্য আনুষঙ্গিক সুযোগ-সুবিধাও।
গত ১২ জানুয়ারি প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসেবে নিয়োগ পান হুসেইন মুহম্মদ এরশাদ। ওইদিন রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররফ হোসাইন ভূইঞা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়। এরশাদ ১৯৮২ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন।
দশম জাতীয় সংসদ নির্বাচনের আগেই জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ মহাজোট থেকে বের হয়ে যান। তিনি তারপর একেক সময় একেক কথা বলে মিডিয়ার নজর কাড়েন। নির্বাচনের আগেই ঘটে নানান ঘটনা। একসময় জাতীয় পার্টির মনোনয়ন জমাদানকারীদের মনোনয়নপত্র প্রত্যাহার করতে আদেশ দিলেও তিনি নিজে সেটি করেননি।
গত ১২ ডিসেম্বর রাতে র‌্যাব-পুলিশের একটি দল এরশাদকে বাড়ি থেকে তুলে নিয়ে সম্মিলিত সামরিক হাসপাতাল-সিএমএইচে চিকিৎসার জন্য ভর্তি করে দেয়। যদিও এরশাদের পক্ষ থেকে দাবি কর?া হচ্ছিল, তিনি সুস্থ। তাকে চিকিৎসা নয়; আটক করা হয়েছে। আর পুরো বিষয়টিতে নীরব থাকে সরকার।
নির্বাচনের পরও শুরু হয় নতুন নাটক। তারই অংশ হিসেবে অন্য সংসদ সদস্যদের সঙ্গে শপথ না নিয়ে দুই দিন পর একা শপথ পাঠ করেন এরশাদ। এর মধ্যেই সেরে ফেলেন আলাপ-আলোচনা। তাতেই তার এই অর্জন। মন্ত্রীর মর্যাদায় বিশেষ দূত।
এর আগে এমন বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করেছেন ড. ফারুক সোবহান। প্রধান উপদেষ্টার বিশেষ দূত হিসেবে তার দায়িত্ব পালনের অংশ হিসেবে ২০০৭ সালের মে মাসে ওয়াশিংটন এবং নিউইয়র্ক সফরও করেন তিনি।
সূত্রমতে, হুসেইন মুহম্মদ এরশাদেরও রয়েছে বিদেশে যাওয়ার প্রগাঢ় ইচ্ছা।
জাতীয় পার্টি এবং সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, দশম জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদের নেতৃত্বাধীন গ্রুপটি এরশাদের পক্ষে থাকছে না। তারা এরশাদের সঙ্গে কাজ করতে স্বাচ্ছন্দ্যও বোধ করছেন না। এ অবস্থায় এরশাদ দেশের বাইরে চলে যেতে ইচ্ছা পোষণ করছেন। আর এরই প্রেক্ষিতে এরশাদকে বিশেষ দূত নিয়োগ দেয়া হয়।
তবে দেশে থাকুন কিংবা বিদেশে থাকুন প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসেবে সুযোগ-সুবিধাগুলো পাবেন এরশাদ। এরইমধ্যে সরকারি সুযোগ-সুবিধার অংশ হিসেবে বারিধারার প্রেসিডেন্ট পার্কে পুলিশ প্রটোকল দেয়া হয়েছে।
এ বিষয়ে জানতে হুসেইন মুহাম্মদ এরশাদকে ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেন। কিন্তু যখন তাকে বিশেষ দূত করার প্রসঙ্গ তোলা হয় তখনই ফোন লাইনটি কেটে দেন। এরপর একাধিকবার তাকে ফোন করলেও তিনি আর ফোনটি রিসিভ করেননি।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, তাকে আসলে কোথাও পাঠানো হবে না। একটি পদ তাকে দেয়া হয়েছে সম্মান করে।
আরেকটি সূত্র বলছে, শিগগিরই মালয়েশিয়া কিংবা সিঙ্গাপুরে পাঠানো হতে পারে হুসেইন মুহম্মদ এরশাদকে।


সূত্রঃ তাজাখবর.কম
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×