![]()
(১)
কী অধিকার তোমার,
কথা হলেই জিজ্ঞেস কর "কেমন আছো?"
কী অভিমান আমার,
চুপ করে সত্য গিলে বলি "ভাল আছি" ।
কবিতার নামঃ অধিকার
(২)
মায়া,
সব চিৎকারে শব্দ হয় না,
মোমের বাতি জানে সেই সর্বশ্রেষ্ঠ চিৎকার,আমিও জানি!
সব সুখে হাসি ফোটে না,
কান্নাতেও সুখ ছুটে যায় অবিরত,সে তোমার জানা!
মায়া,
চল দুজন মিলে ভবিষ্যতের অজানাকে জানি।
কবিতার নামঃ মায়া
সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



