somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ুক্ষুদ্র ঋণে টেকসই উন্নয়ন হচ্ছে না গ্রহীতাদের

০৭ ই মার্চ, ২০০৭ রাত ২:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ুক্ষুদ্র ঋণ নারীর অর্থনৈতিক মুক্তির জন্য কাজ করলেও যৌতুকের চাহিদা তৈরি করে বলে এক গবেষণায় দেখা গেছে। গবেষণায় আরো দেখা গেছে, ঋণগ্রহীতাদের সামান্য উন্নতি হলেও ক্ষুদ্র ঋণ প্রক্রিয়ায় তাদের টেকসই উন্নয়ন বা তাৎপর্যপূর্ণ কোনো পরিবর্তন আসে না। মোদ্দা কথা, ক্ষুদ্র ঋণকে যতোটা ইতিবাচক মনে করা হচ্ছে, এ পদ্ধতিটি আসলে অতোটা ইতিবাচক নয়। গতকাল ইংরেজি দৈনিক নিউ এজে প্রকাশিত তানিম আহমেদের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
'সোশিও-ইকোনোমিক এন্ড ইনডেবটেডনেস-রিলেটেড ইমপ্যাক্ট অফ মাইক্রো-ক্রেডিট ইন বাংলাদেশ' শীর্ষক এ গবেষণায় সারা দেশের 2501 ঋণগ্রহীতার সাক্ষাৎকার নেয়া হয়েছে। কাজী খালেকুজ্জামানের সম্পাদনায় এবং ইউনিভার্সিটি প্রেস লিমিটেড থেকে প্রকাশিত এ গবেষণার ফলাফলে দেখা গেছে, ক্ষুদ্র ঋণের পদ্ধতিতেই গলদ রয়েছে। গ্রামীণ ব্যাংক, আশা, প্রশিকা এবং ব্র্যাক_ এ 4টি প্রতিষ্ঠানের ঋণগ্রহীতাদের ওপর পরিচালিত এ গবেষণার ফলাফলে আরো জানানো হয়, ক্ষুদ্র ঋণের প্রচলিত পদ্ধতি হতাশাব্যঞ্জক এবং দারিদ্র দূরীকরণে খুব একটা কাজে আসে না।
82 শতাংশ ঋণগ্রহীতা জানিয়েছেন, আগের চেয়ে যৌতুকের দাবি বেড়েছে। 54 শতাংশ ঋণগ্রহীতা জানিয়েছেন, তাদের সংসারে এখনো খাদ্যের ঘাটতি রয়েছে। এদিকে, 40 শতাংশ মনে করছেন, ঋণ নেয়ার পর তাদের অর্থনৈতিক অবস্থার অবনতি ঘটেছে।
ঋণদাতা প্রতিষ্ঠানগুলোর চড়া সুদের হার নিয়েও প্রশ্ন তোলা হয়েছে এ গবেষণায়। গ্রামীণ ব্যাংকে সুদের হার 30.5 শতাংশ, আশায় 42.3 শতাংশ, প্রশিকা এবং ব্র্যাকে 44.8 শতাংশ। গবেষণায় দেখা গেছে, প্রথম কিস্তি শোধ করতে হিমসিম থেকে হয়েছে ঋণগ্রহীতাদের। 75 শতাংশ ঋণগ্রহীতা জানিয়েছেন, তারা অন্য উৎস থেকে প্রথম কিস্তির ঋণ পরিশোধ করেছেন। মহাজনদের কাছ থেকে ঋণ নিয়ে কিস্তি পরিশোধের ঘটনাও ঘটেছে।
তবে শিক্ষা ও স্বাস্থ্য সেবার ক্ষেত্রে ঋণগ্রহীতাদের সুবিধা আগের চেয়ে বেড়েছে। সাক্ষাৎকার প্রদানকারী ঋণগ্রহীতাদের মধ্যে ঋণ নেয়ার আগে যেখানে 4 শতাংশ হাসপাতালে যেত, এখন ঋণ নেয়ার পর সে সংখ্যা দাঁড়িয়েছে 29 শতাংশে। 64 শতাংশ ঋণগ্রহীতা শিক্ষা সেবা গ্রহণ করছে বলে জানিয়েছেন।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ডিস্কভারি অব ইন্ডিয়া

লিখেছেন রাজীব নুর, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৪



১৯৪৭ সালটা সমস্ত বাঙ্গালীর জন্য গুরুত্বপূর্ণ।
দেশবিভাগের বছর শেখ মুজিব কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে ইসলামিয়া কলেজ থেকে বিএ ডিগ্রী লাভ করেন। ভারত ও পাকিস্তান ভাগ হওয়ার সময়ে কলকাতায় হিন্দু-মুসলিম দাঙ্গা... ...বাকিটুকু পড়ুন

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদিরের বিরুদ্ধে এ্যাকশান নিয়ে সরকার কি বার্তা দিচ্ছে?

লিখেছেন আফনান আব্দুল্লাহ্, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫

সালমান মুক্তাদির দেখি জঘন্য মানুষ। ওয়াইন, ওম্যান আর ওয়েল্থ – পুরুষ নষ্টের এই তিন ডব্লিউ-ই তার অস্থিমজ্জা ও লিভারে ঢুকেছে



এদিক-ওদিক ব্যাপক আম-লিচু করে বেড়িয়েছে। নিজের স্টুডিওতে আজেবাজে শুটিং করেছে।... ...বাকিটুকু পড়ুন

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন

আমার দিনগুলি আর ফিরবে নারে || সহেলিয়া ও সোনারুর কণ্ঠে নতুন ভার্সন

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ৯:৩০

আমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে

মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে

কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন

×