somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ট্রয় নগরী ধ্বংস হয়েছিল এক নারীর কারণে, তার নাম হেলেন । এটা সবাই জানি ।কিন্তু স্টেফানি ইসাক (Stefanie Isak) নামটি কয়জন জানি ????

১৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ট্রয় নগরী ধ্বংস হয়েছিল এক নারীর কারণে, তার নাম হেলেন । এটা সবাই জানি ।কিন্তু স্টেফানি ইসাক (Stefanie Isak) নামটি কয়জন জানি ?

...১৬ বছরের এই ইহুদী মেয়েটির কারণে সারা দুনিয়া ধ্বংস হবার উপক্রম হয়েছিল !!

সালটি ১৯০৬, Vienna শহরে বসবাসরত মেয়েটির বয়স তখন ১৬... ধনী ব্যবসায়ীর মেয়ে ।
একদিন রাস্তার ধারে বসে থাকা এক শিল্পীকে দিয়ে শখ করে মেয়েটি তার একখানা portrait বানালো ।
অসম্ভব রূপবতী এই নারীর ছবি আঁকতে গিয়ে মনের অজান্তে ওই যুবক শিল্পীটি তার প্রেমে পড়ে গেল ।
তার বয়স তখন ১৮...
ছেলেটির স্বপ্ন চিত্রশিল্পী হওয়া । Academy of Fine Arts Vienna তে চেষ্টা করছে ভর্তি হবার জন্য, কিন্তু পারছে না । ছেলেটির অবসর কাটে রাস্তার ধারে ছবি এঁকে । আবার মাঝে মাঝে পথচারীদের portrait এঁকে দু-চার পয়সা রোজগার করে ।

শিল্পীদের মন অনেক রোম্যান্টিক হয় । এটাই স্বাভাবিক ।
তো পরদিনই মেয়েটিকে সে প্রপোজ
করে ।
মেয়েটি হা বা না, কিছুই বলে না ।
ছেলেটি মাঝে মাঝে মেয়েটির বাড়ির সামনে গিয়ে বসে থাকতো, একপলক দেখার জন্য ।

বিশাল বাড়িটি উঁচু প্রাচীরে ঘেরা । বিশাল লোহার গেট । মাঝে মাঝে ছেলেটি তার পোষা কুকুরকে গেটের ফাঁক দিয়ে প্রবেশ করিয়ে দিত বাড়ির ভিতরে । কুকুরটির মুখে থাকত প্রেম পত্র ।
কুকুরটি ছিল ছেলেটির অনেক প্রিয় । ভিয়েনা আসার সময় তার মা এই কুকুরটিকে তার সাথে দিয়েছিল ।
বলা যায়, কুকুরটি ছিল মায়ের দেয়া শেষ উপহার । কারণ এরপর আর কোনদিন ছেলেটির দেখা হয়নি তার মা ক্লারার সাথে । তিনি মারা যান ।

মেয়েটির পরিবার বিষয়টি আমলে
নিলো । ছেলেটি চালচুলোহীন, রাস্তার ছেলে । তার উপরে non-Jewish...
এই সম্পর্ক কিছুতেই সম্ভব নয় । আর ছেলেটির ভবিষ্যত্‍ বলে কিছু নেই । তারা ছেলেটিকে বারবার বারণ করে দিলো ।

কিন্তু প্রেম কি আর বারণ শোনে ?
ছেলেটি সুযোগ পেলেই মেয়েটিকে দূর থেকে দেখতো । উত্তর না এলেও প্রেম পত্র দিত ।
তো একদিন প্রেমপত্র সমেত কুকুরটিকে আবার পাঠালো মেয়েটির বাড়িতে । কিন্তু ওইদিন আর কুকুরটি
ফিরে এল না । ছেলেটি সারারাত অপেক্ষা করে সকালে চলে গেল ।
পরদিন আবার মেয়েটির বাড়ির
সামনে গেল । বাড়ির সামনে রাস্তার পাশে ছেলেটি তার সেই প্রিয় কুকুরটির মৃতদেহ খুঁজে পেল । নির্মমভাবে তাকে মেরে ফেলা হয়েছে ।
সেইদিন কাঁদতে কাঁদতে ছেলেটি চলে এলো । আর কোনদিন ওই বাড়ির সামনে যায় নি সে ।

...চালচুলোহীন ওই রাস্তার ছেলেটি পরে যা করেছিলো তা ইতিহাস । বলা যায় রাস্তার সেই ছেলেটি নিজ হাতে গত শতাব্দীর ইতিহাস লিখে গেছে ।
এমনকি পরবর্তীতে তার পোষা কুকুর blondi, এতটাই বিখ্যাত হয়েছিল যে তার wiki page এর সাইজ অনেক famous celebrity দের চেয়ে বড় ।

ছেলেটি মারা যাবার অনেক পরে মেয়েটি নাকি বলেছিল, সে ছেলেটিকে মনে মনে ভালবাসত ।
সাহস করে বলতে পারে নি ।

যাই হোক, ছেলেটি Hitler...
নিশ্চয় নামটা শুনেই বুঝতে পারছেন এর পর আর কিছু বলার থাকে না । বাকি টুকু সবার জানা...

৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

লিখেছেন চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩

কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?



কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

×