![]()
███▓▓▓▒▒▒░░░ পোলাপাইনের দেখি খালি অস্থির অস্থির ফটুক আপলোড করে। কি তার লোকেশন, কি তার স্টাইল, কি তার এডিটিং।। এক একজন যেন হিরু, পুরা হিরু। বাস্তবের চেহেরার সাথে ভার্চুয়াল চেহেরার কোন মিল নাই। একবার এক জুনিয়র এর কাছ থেকে কেরির নোট আনতে গেছি, পরিচয় ফেইসবুকে। তো আমি বারবার অই পোলার সামনে দিয়ে ঘুরি ওরে খুজে পাইনা। শেষে পোলায় কয় ভাই পাগলের লাহান ঘুরেন কেন?? আমি কইলাম ভাইরে তোমার ফটুকের সাথে তোমার চেহেরার তো কোন মিল নাই।
>>> তাই আমি ভাবি- ইশ থাকত যদি একটা ডি.এস.এল.আর, তবে আমিও হতাম দর্শনদার।
███▓▓▓▒▒▒░░░ কোন মেয়ে যদি তার স্টাটাসে লেখে GD মানে GOOD NIGHT, দেখি ত্রিশ মিনিটে পাঁচশ লাইক আর দুইশ কমেন্ট। আর আমি হালায় চরম গবেষণামূলক লেখা দিলে তিন ঘণ্টায় পাই দুইটা লাইক আর কমেন্ট সে তো লবডঙ্গা। সবাই এত্তগুলা পচা।
>>>আমি তখন ভাবি- খুলব নাকি একটা সাইয়্যা আইডি???
███▓▓▓▒▒▒░░░মেয়েদের স্ট্যাটাসে, ফটুকে পোলাপাইনরে দেখি খালি লুলামি ফলায়। মেয়ে বান্দর টাইপের ছবি দিলেই ওয়াও, এম্যাজিং, অসাম বলে সবাই জাপিয়ে পড়ে। আমি ভদ্র পোলা এইসব পারি না, মাঝে মাজে দুই-একটা লাইক মারি। একদিন এক লুল ফ্রেন্ডের জিগাইলাম, বান্দরের ছবিতে পরী বলে কোমেন্ট করছ কেমনে মামা। সে বলে, আরে বেটা এইসব হলো ক্রিয়েটিভিটি!!!
>>> আমি তখন ভাবি- হব নাকি একটু লুল থুক্কু ক্রিয়েটিভ।
███▓▓▓▒▒▒░░░এর এমনে লুল ফলাইতে ফলাইতে পোলাপাইনেরে দেখি নিত্য নতুন মেয়ে পটিয়ে ফেলে। পটা ভালো কথা। রিলেশনশিপ স্ট্যাটাস দেয় In a relationship with সানশাইন এঞ্জেল, মেঘ বালিকা ব্লা ব্লা ব্লা আরো কত বাহারি নাম। আর আমি রিয়েল ভার্চুয়াল সব জায়গাই ধরা।আবার ফেইসবুক খালি গুতায় What is your relationship status??? প্রেস্টিজ ইস্যু।
>>> আমি তখন ভাবি- নিজেই সাইয়্যা আইডি খুলে দেব নাকি একটা রিলেশনশিপ স্ট্যাটাস।??
███▓▓▓▒▒▒░░░Arif R Rahman ভাইদের না হয় ত্রিশ হাজারের উপর ফলোয়ার আছে মানা যায়। কিন্তু মেহেজাবিনেরটাও মানা যায়। কিন্তু এমন অনেক মেয়েরে দেখি ত্রিশ হাজার ফলোয়ার নিয়ে ঘূরতেছে। জীবনে হয়ত আমার মন ভালো নেই, গুড নাইট, খেতে ভালো লাগছে না ছাড়া আর কিছুই লখে নাই।
>>> তখন আমি ভাবি- কবে যে হব ফেইসবুক সেলিব্রেটি।কবে যে হব ফেইসবুক সেলিব্রেটি। কবে যে হব ফেইসবুক সেলিব্রেটি। কবে যে হব ফেইসবুক সেলিব্রেটি। কবে যে হব ফেইসবুক সেলিব্রেটি। কবে যে হব ফেইসবুক সেলিব্রেটি।
উত্সর্গ ঃমেহেজাবিন চৌধুরীকে ছাড়া অন্য কাউকে উত্সর্গ করলে আপু মাইন্ড করবে। তাই তাকেই উত্সর্গ করলাম।
এটাও পড়তে পারেন, মজা পাবেন
##### নিচে গুতা দিয়ে, একটা রিকোয়েস্ট পাঠান, ফলোয়ার তো দুরের কথা আমার এখন বন্ধুও নাই। আগের আইডি ডিস্যাবল#####
███▓▓▓▒▒▒░░░░ একজন ঘুণপোকা রিটার্ন░░░░▒▒▒▓▓▓███
সর্বশেষ এডিট : ১৮ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


