খুব সংক্ষেপে বললে, যে মতবাদের উপর ভিত্তি করে ধর্মকে রাষ্ট্র থেকে পৃথক করা হয় সেই মতবাদকেই ধর্মনিরপেক্ষতাবাদ বলে। বৃটিশ লেখক জর্জ জ্যাকব হলিওক ১৮৫১ সালে সর্বপ্রথম 'ধর্মনিরপেক্ষতাবাদ' বা 'Secularism' শব্দটি ব্যবহার করলেও প্রায় দুই হাজার বছর আগে যীশু খ্রিস্ট এই ধারণাটি পৃথিবীর মানুষকে দেন।
মার্ক লিখিত সুসমাচারের ১২ অধ্যায়ের ১৩ থেকে ১৭ পদে লেখা আছেঃ
...পরে সেই ধর্ম-নেতারা যীশুকে তাঁর কথার ফাঁদে ধরবার জন্য কয়েকজন ফরীশী ও হেরোদীয়কে পাঠিয়ে দিলেন। তাঁরা যীশুর কাছে এসে বললেন, “গুরু, আমরা জানি আপনি একজন সৎ লোক। লোকে কি মনে করবে না করবে, তাতে আপনার কিছু যায় আসে না, কারণ আপনি কারও মুখ চেয়ে কিছু করেন না। আপনি সত্যভাবে ঈশ্বরের পথের বিষয়ে শিক্ষা দিয়ে থাকেন। এখন আপনি বলুন, মোশির আইন-কানুন অনুসারে রোম-সম্রাটকে কি কর্ দেওয়া উচিত? আমরা তাঁকে কর্ দেব কি দেব না?” যীশু তাঁদের ভণ্ডামি বুঝতে পেরে বললেন, “আপনারা কেন আমাকে পরীক্ষা করছেন? আমাকে একটা দীনার এনে দেখান।” তাঁরা একটা দীনার আনলে পর যীশু তাঁদের জিজ্ঞাসা করলেন, “এর উপরে এই ছবি ও নাম কার?” তাঁরা বললেন, “রোম-সম্রাটের।” যীশু তাঁদের বললেন, “যা সম্রাটের তা সম্রাটকে দিন, আর যা ঈশ্বরের তা ঈশ্বরকে দিন।” যীশুর এই কথায় তাঁরা আশ্চর্য হয়ে গেলেন।...
অর্থাৎ, "ধর্ম ধর্মের জায়গায়, আর রাষ্ট্র রাষ্ট্রের জায়গায়।" এই কথাটিই আজ থেকে প্রায় দুইহাজার বছর আগে বলে গিয়েছিলেন মহা দার্শনিক যীশু খ্রিস্ট।
সর্বশেষ এডিট : ২৯ শে জুন, ২০১৬ দুপুর ২:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


