ঢাকা নগরী থেকে ২০-২৫ বছরের পুরনো ও অননুমোদিত বাস, ট্রাক, কাভার্ডভ্যান উচ্ছেদে অভিযান পরিচালনার যে সিদ্ধান্ত কর্তৃপক্ষ নিয়েছে, তা বহুল প্রত্যাশিত। লাইসেন্সবিহীন বা ভুয়া চালকদের আইনের আওতায় আনার কথাও সংবাদমাধ্যম ও নাগরিক সমাজের পক্ষ থেকে বারবার বলা হচ্ছিল। কারণ রাজধানীর রাস্তায় এক-চতুর্থাংশ গাড়ি চলাচলের অনুপযোগী থাকবে_ এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। কেবল দুর্ঘটনা ও দূষণই নয়, ঢাকায় চলাচলকারী প্রায় এক লাখ ফিটনেসবিহীন গাড়ি যানজটের জন্যও প্রধানত দায়ী বলে যোগাযোগ মন্ত্রণালয়ের পক্ষ থেকে সম্প্রতি গঠিত এক কমিটি জানিয়েছে। এছাড়া বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের দুর্ঘটনা পর্যবেক্ষণ সেল এবং ঢাকা মহানগর পুলিশের পরিসংখ্যানে জানা যাচ্ছে, রাজধানীতে গড়ে প্রতিদিনই একজনের মৃত্যু হচ্ছে সড়ক দুর্ঘটনায়। আহত হচ্ছে আরও বেশি। পরিসংখ্যানে এ-ও জানা যাচ্ছে যে, এসব দুর্ঘটনার ৯৮ ভাগই ঘটছে বাস, মিনিবাস বা ট্রাকের বেপরোয়া গতির কারণে। এসবের চালকদের নিয়ন্ত্রণ করা গেলে দুর্ঘটনাও নিশ্চয়ই নিয়ন্ত্রণে আসবে। আমরা পুরনো ও অননুমোদিত যানবাহন এবং লাইসেন্সবিহীন ও ভুয়া চালকবিরোধী এ অবস্থানকে স্বাগত জানাই। একই সঙ্গে ঢাকঢোল পিটিয়ে সূচিত অভিযানটি যাতে নিছক শাসানিতে পরিণত না হয়, সে সতর্কতাও আগাম দিয়ে রাখতে চাই। কারণ এর আগে নিকট অতীতে এমন তিনটি অভিযান লক্ষ্য পূরণ ছাড়াই সমাপ্ত হতে দেখা গেছে। সর্বশেষ গত বছর সেপ্টেম্বরে 'অপারেশন ক্লিন স্ট্রিট' চলাকালে আটক প্রায় দুই হাজার পুরনো গাড়ি ফের রাজপথে ফিরে এসেছে বলে জানা যাচ্ছে। এবার এর পুনরাবৃত্তি দেখতে চাই না। অভিযান ছাড়াও প্রতি সপ্তাহে আটক গড়ে তিনটি ফিটনেসবিহীন গাড়ি ডাম্পিং স্পট থেকে 'সার্টিফিকেট' নিয়ে রাস্তায় নামার অভিযোগটিও কর্তৃপক্ষ খতিয়ে দেখুক। বিশেষ অভিযানের বদলে অনুমোদনহীন গাড়ি ও চালক নিয়ন্ত্রণ কার্যক্রম সারাবছরই জারি রাখা যায় কি-না সংশ্লিষ্টদের ভেবে দেখতে বলি আমরা। এক্ষেত্রে বিআরটিএর জনবল সংকটসহ যেসব সীমাবদ্ধতার কথা বলা হয়, সরকার আন্তরিক হলে তা নিরসন কঠিন নয়। ঢাকার রাস্তা দূষণ, দুর্ঘটনা ও যানজটমুক্ত রাখতে বাড়তি মনোযোগ দিতেই হবে।
আলোচিত ব্লগ
এক সেকেন্ডের নেই ভরসা

সংসারের শত দায়িত্ব কাঁধে। ধাপে ধাপে সব পালন করতে হবে। মোটরসাইকেল নিয়ে ভালো মনে রাস্তায় নামলেন রাইড শেয়ার করবেন বলে। হঠাৎ একটা প্রাইভেট কারের সাথে ধাক্কা লাগল। আপনি রাস্তায়... ...বাকিটুকু পড়ুন
অসমাপ্ত নীহারিকা - কেয়া ।

বিশ্ববিদ্যালয়ে আমাকে দেখলে মানুষের প্রথম যে কথাটা মনে হতো, তা হলো—ছেলেটার নিশ্চয়ই কোনো সমস্যা আছে।
কালো জিনস। কালো টি-শার্ট। টি-শার্টে কখনো Behemoth, কখনো Slayer, কখনো Cannibal Corpse। কানে হেডফোন। চোখে... ...বাকিটুকু পড়ুন
ভবিষ্যতের জন্য শুভকামনা

বাংলাদেশের সমাজে একটি নীরব বিপ্লব ঘটে গিয়েছে। দুই বছর আগে ব্লগে অ্যাকাউন্ট খোলার পর থেকে এই পরিবর্তন নিয়ে কম করে হলেও বিশটির বেশি পোস্ট লিখেছি। এই বিপ্লবের সাথে... ...বাকিটুকু পড়ুন
অনন্ত সেই ভালবাসার স্রোত
অনন্ত সেই ভালবাসার স্রোত

সময় চলেছে তার আপন খেয়ালে,
নদীর স্রোতেরা হারায় কালের বুকে;
আমি শুধু এক অনন্তকাল ধরে,
ডুবে আছি প্রিয়, তোমার চাওয়া পাওয়ার ওই সুখে।
বাহিরের সব নিয়ম চলুক তার মতো,
মহাবিশ্ব... ...বাকিটুকু পড়ুন
চলার পথে ক্ষণিক দেখা – (১১)
পূর্বের পোস্টঃ ক্ষণিকের দেখা, মায়াময় এ ভুবনে -১০

অবশেষে আমার কিছু কথা শুনে ওরা হাসিতে ফেটে পড়লো। সবার মুখে ছিল উজ্জ্বল হাসি।
আজ দুপুরে একটি এলাকার মাসজিদ সংলগ্ন পুকুর... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।