somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিএনপির হরতাল নিয়ে ভাবনা

০২ রা জুন, ২০১১ ভোর ৪:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিএনপি জামাত ৫ জুন হরতাল ডেকেছে ওইদিন হচ্ছে রবিবার অর্থাৎ শুক্র শনিবারের পরে আরেকটা দিন ফাউ বন্ধ পাবে দেশবাসি যাদের দেশের বাড়ির ঢাকার নিকটবর্তী কুমিল্লা অথবা গাজীপুর তারা এই ফাঁকতালে একটা ঘুরন দিয়েও আসতে পারেন কাজেই হরতালের ঘোষনা খারাপ লাগে নাই ।

হরতাল ডাকার মূল কারণ ছিল বিএনপি দলীয় সরকারের অধীনে অর্থাৎ নির্বাচন কমিশনের মাধ্যমে ইলেকশনে অংশগ্রহণ করতে ইচ্ছুক না, তারা খালি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই ইলেকশন করতে রাজি
এই যদি তাদের রাজনীতিক অবস্থান হয় আমার কোন কিছু বলার ছিল না কিন্তু এই হরতালের ঘোষনার সাথে আরেকটা কথা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বললেন সেইটা নিয়ে আমার প্রশ্ন আছে

" আগামী ৫ জুন যেসব এলাকায় ইউনিয়ন পরিষদ নির্বাচন থাকবে সেসব এলাকা হরতালের আওতামুক্ত থাকবে।''

এই সরকারের সময়ে সংগঠিত সব ইলেকশনই যদি কারচুপি ও প্রহসনমূলক হয় তাহলে ইলেকশনগুলাকে হরতালের আওতামুক্ত রাখার মানে কি তার এই আজব ঘোষনার শানে নাজুল বুঝতে হলে আরেকটা খবর পড়তে হবে

পাবনা, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-


হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়নের নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী নূর চাঁদ জয়লাভ করেন।

অর্থাৎ একদিকে নির্বাচন কমিশনের প্রতি অনাস্থা জ্ঞাপন আবার সেই সাথে উপজেলা ইলেকশনগুলাতে অংশগ্রহণ বিএনপি জামাত জোট দ্বিচারিতা আর সুবিধাবাদিতার চরম পারকাষ্ঠা দেখিয়েই চলছে ।

তত্ত্ববধায়ক সরকার রাখা হলেই যে রাজনৈতিক সংকট কেটে যাবে এর কোন নিশ্চয়তা নেই কারণ তখন প্রশ্ন আসবে কে এই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নিবেন ,বিএনপি জামাত জোট বিচারপতি খায়রুলকে মানবে না আবার বিএনপি যার নাম প্রস্তাব করবে তা আওয়ামিলীগ গ্রহণ করবে না কোন মতেই, গতবারের অভিজ্ঞতায় দেখা গেছে গোপন একান্ত যে ধরনের বৈঠকই হোক না কেন দুই দলের মধ্যে কেউ কাউকে বিন্দুমাত্র ছাড় দিতে নারাজ, একমাত্র সামরিক বাহিনি হস্তক্ষেপেই আগেরবারের ডেড লক ছুটছে এভাবে বার বার আর্মিকে রাজনীতিতে ইনভলভ করলে যে তা শুভ ফল নিয়ে আসে না তা পাকিস্থানের দিকে তাকালেই বুঝা যায়, বিএনপির উচিত ছিল শক্তশালি নির্বাচন কমিশন গঠনের জন্য জোরদার আন্দোলন গড়ে তুলা এতে আওয়ামীলীগই প্রেসারে পড়ে যেতো কারণ এই ইলেকট্রনিকস মিডিয়ার যুগে বিশাল বড় ইলেকশন ফ্রড করে পার পাওয়া যায় না তার বড় উদাহরন হছে ইরানে হয়ে যাওয়া ইলেকশন


সর্বশেষ এডিট : ০২ রা জুন, ২০১১ ভোর ৪:৩৪
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্প।। অন্ধ আয়নার গল্প।। দ্বীপ সরকার

লিখেছেন দ্বীপ ১৭৯২, ২৬ শে জুলাই, ২০২৬ সকাল ১০:৩৫







অন্ধ আয়নার গল্প
দ্বীপ সরকার


ঘরটা খুব বড় নয়। এর ভেতরে এক ধরনের নীরবতা ছড়িয়ে আছে। দেয়ালগুলোর অবস্থা এমন যে, সিমেন্ট বালু কোথাও ঝুর ঝুর করে পরছে। জানালার পাশে দাঁড়িয়ে থাকা... ...বাকিটুকু পড়ুন

এভাবেই নাকি এখন চলে!

লিখেছেন রাজীব নুর, ২৬ শে জুলাই, ২০২৬ দুপুর ১:০৯



চাবি সহযোগে তালা খোলা অতিশয় সহজ
কিন্তু আজকাল প্রায়শই গুলিয়ে ফেলি তালগোল!
এটা নিয়ে নিত্য বাহাসে ভেঙে যায় পাখিদের পার্লামেন্ট!
অতঃপর গোপনে সেরে ফেলি সহজ বোঝাপড়া!

প্রতিদিন যে পথে আসি... ...বাকিটুকু পড়ুন

Dr. Jahangir kabir স্যারের কোন পরামর্শ বা উপদেশ নতুন কিছু না।

লিখেছেন লিংকন বাবু০০৭, ২৬ শে জুলাই, ২০২৬ দুপুর ১:২৬

Dr. Jahangir kabir স্যারের কোন পরামর্শ বা উপদেশ নতুন কিছু না। আর এগুলো কোন কিছুই তার বানানো না। একেকটির বয়স শত বছর থেকে কিছুর ইতিহাস হাজার বছরের ও।
যদিও সে... ...বাকিটুকু পড়ুন

নদীর টানে, সবুজের গানে

লিখেছেন মাকার মাহিতা, ২৬ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:৩৫

বয়ে চলে নদী দূর হতে দূরে,
অনন্তকালের শান্ত এক সুরে।
তার দুই কূলে রূপের মেলা,
সবুজ প্রকৃতির মিষ্টি খেলা।
হাওয়ায় দোলে ঘাস আর বন,
আকাশের সাথে মেলায় মন।
নদীর জলে আলোর ঝিলিক,
বাতাসে মেশে পাখির কিচিরমিচির।
গাছের ছায়ায়... ...বাকিটুকু পড়ুন

"এ ট্রাজেডি অর ট্রাজেক্টরি অফ লাভ" (পর্ব-৩)

লিখেছেন তাহমিদ রহমান, ২৬ শে জুলাই, ২০২৬ রাত ১০:০৩

৩. নিষিদ্ধ স্বর্গ


পরদিন দুপুরবেলা। ইলির আকাশ আজ কিছুটা পরিষ্কার, মেঘের ফাঁক দিয়ে ফ্যাকাশে রোদ উঁকি দিচ্ছে।
ক্লারা তার ট্রাভেল এজেন্সির অফিসের ডেস্কে বসে কফি খাচ্ছিল। গতকাল ব্যাংকের সেই তরুণ এশীয় অফিসারটির... ...বাকিটুকু পড়ুন

×