somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জিএম হারুন -অর -রশিদ
আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

পিতৃঋণ -৭

০১ লা মে, ২০২০ দুপুর ২:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কদম ফুলের গন্ধে কী এক রহস্য খেলা করে
আমি ঠিক বুঝতে পারিনা!
কদম ফুলের গন্ধে বোধহয় ঈশ্বরও পাগল হয়ে যান।
তার পাগলামীতে তখন মেঘের বুকেও গর্জন শুরু হয় কান্নার মতো শব্দে।
সেই গর্জন থামে যখন মেঘের বুকের কান্না ঝরে বৃষ্টি হয়ে।
আর আমার বুক থেকে জল ঝরে অপেক্ষা হয়ে।

বৃষ্টির দিন শুরু হলেই,
আমার অস্হিরতা বাড়ে-অপেক্ষা বাড়ে।
অফিস শেষে প্রায় দিনই শহরের শেষ মাথায় বারো মাইল গাড়ি চালিয়ে বাবার কবরের পাশে এসে দাঁড়াই।
অপেক্ষায় থাকি কবে ফুল ফুটবে,
-বাবার কবরে মাটিতে লাগানো কদম গাছ থেকে বাবারই প্রিয় কদম ফুল।

বর্ষাকাল আসলেই আমার বাবা প্রায় দিনই
অফিস শেষে মার জন্য কদম ফুল নিয়ে ঘরে ফিরতেন।
মনে হতো মা যেনো সারাদিন অপেক্ষায় থাকতেন এই কদম ফুলের জন্য।
কী এক অসহ্য মৌ মৌ গন্ধে ঘর ভরে যেতো।
আমার কিছুতেই সহ্য হতো না এই গন্ধ,
মাথা ঘুরতো আমার।
এই অসুখের কথা বাবাকে কখনোই বলতে পারিনি।

আমি টের পাই
বৃষ্টির দিনে এখনো মা অপেক্ষায় থাকেন
এই কদম ফুলের।

বাবা বেঁচে থাকতে জীবনের কোনো কিছুই দিতে পারিনি উনাকে।
উনার মৃত্যূর পর উনারই কবরে একটি কদমের চারা বুনেছিলাম।
এখন বর্ষা শুরুতে সেই কদম গাছ
থেকেই ঈশ্বরকেও পাগল করে অজস্র ভালোবাসা ফুটে
-বাবার কবর থেকেই- আমার মায়ের জন্য।

পনের বছর যাবত বৃষ্টির দিনে
আমার অপেক্ষায় মা দরজার দিকে তাকিয়ে থাকেন,
কখন ফিরবো আমি অফিস থেকে।
যেদিন কদম ফুল নিয়ে বাড়িতে ফিরতে পারি সেদিন পুরো ঘর ভরে যায় কদমের মৌ মৌ গন্ধে।
রাত যত বাড়ে গন্ধ ততই বাড়তে থাকে মা'র ঘর থেকে।
বাবার ভালোবাসার কাছে মরণও পারেনি তার সুন্দর এই পাগলামী বৃষ্টির জলে ধুয়ে মুছে দিতে।

কেউ বুঝে না আমি ঠিকই টের পাই,
-কদমের গন্ধ নয়, সারা ঘর জুড়ে ভেসে বেড়ায় মা'র চোখের জল,
বাবার শরীরের গন্ধ,
আর আমার দীর্ঘশ্বাস।

"বাবা,
-কদম ফুলের গন্ধে এখন আর আমার মাথা ঘুরায় না।”

————————————————
রশিদ হারুন
০১/০৫/২০২০
সর্বশেষ এডিট : ০১ লা মে, ২০২০ সন্ধ্যা ৭:৫৯
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সাদা নীল জার্সি

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৩ শে জুন, ২০২৬ সকাল ১১:৪২


গায়ে ভাই রে সাদা নীল জার্সি
গন্ধ বাতাসে উম্মুখ হয়ে আছি;
কখন হবে- কণ্ঠ নালীর মিছিল-
তারপর- তারপর- সজোরে কিক
গোল- গোল শব্দটা আনন্দ মুখর!
আমার জার্সির রঙগুলো আত্মহারা
রাতজাগা পাগলাপাড়া ফুটবল খেলা
নয়ন জলে টলমলে- স্মৃতির... ...বাকিটুকু পড়ুন

বাইরে এসো

লিখেছেন সেজুতি_শিপু, ২৩ শে জুন, ২০২৬ সকাল ১১:৪৬

এসো, বৃত্তবদ্ধ খাঁচা ছেড়ে বাইরে এসো,
কল্পনাতীত উদাত্ত আকাশে চোখ পেতে
দুজনে বসি ঘাস গালিচাতে আজ পাশাপাশি ,
দেখ, পুস্প-ফলে বৃক্ষদের একাগ্র তপস্যা
দেখ, পূর্নিমাকে অর্থ দেয় বিপরীত অমাবশ্যা ।

দেখ, সাপ ও... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ও তাঁর মন্ত্রীবর্গের দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত নয় কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৪

"হে কাবা! তুমি কতই না উত্তম, তোমার সুঘ্রাণ কতই না চমৎকার! তোমার মর্যাদা কতই না মহান! তবে সেই সত্তার শপথ, যাঁর হাতে মুহাম্মদের প্রাণ! নিশ্চয়ই আল্লাহর কাছে একজন মুমিনের জান,... ...বাকিটুকু পড়ুন

স্পর্শে_ _ _ _ _

লিখেছেন মায়াস্পর্শ, ২৩ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:০০

-কি পাও আমার মাঝে ?
-দুটি চোখ।
যেখানে আমার সর্বসুখ নিহিত,
ছমছমে সন্ধ্যা, ভয় জাগানিয়া অন্ধকার রাত,
এসব বৃথা হয়ে যায়,
তোমার একটি ছোঁয়ায়।
তোমার চোখের একটি পলক, আমার হাজার বছর,
আর কি... ...বাকিটুকু পড়ুন

বেসুরো গলায় গান গাওয়ার অপরাধে

লিখেছেন মাহদী হাসান শিহাব, ২৩ শে জুন, ২০২৬ রাত ৯:০৯


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিবকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে

যে কোন সিদ্ধান্ত নেওয়ার সময় পপুলিস্ট দিক ও ন্যায়বিচারের দিক উভয়ই খেয়াল রাখতে... ...বাকিটুকু পড়ুন

×