somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জিএম হারুন -অর -রশিদ
আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

ষোল ‌অথবা চল্লিশের একজন নারীর না লেখা চিঠি

০৩ রা নভেম্বর, ২০২০ দুপুর ১২:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


তখন আমার বয়স কত হবে আর,
মনে আছে তোমার?
আমার কিন্তু ঠিক মনে আছে,
ষোল বছর দুই মাস চারদিন।
আর, তোমার বোধহয় একুশের মতো ছিলো।
আশ্চর্য এভাবে কেউ বলে - আমাকে নাকি তোমার ভালো লাগে!
আমার কথা ভাবতে গিয়ে তোমার প্রায়ই রাতে ঘুম হয়না।
এভাবে কেউ যে ভালোলাগার কথা বলতে পারে
আমি তখনও জানতাম না!
আমাদের তেতলা বাড়ির রেলিংবিহীন ছাদে দাঁড়িয়ে
কাপড় রোদে দিতে গিয়ে আচমকা তোমার এই কথা শুনে
সেদিন আমি আরেকটু হলে‌ই ছাদ থেকেই পড়ে যেতাম।
কেউ ভালো লাগার কথা বললে,
উত্তরে ঠিক কী বলতে হয় তখনও আমি জানতাম না।
আমার জানার কথাও না,
সে বারই তো প্রথম শুনলাম।
তাই প্রত্যুত্তরে আমি কিছুই বলতে পারিনি,
আমি শুধু বুঝতে চেয়েছিলাম এই ভালো লাগার মানে,
তোমার রাতের ঘুম না হওয়ার মানে।
তোমার এই ভালো লাগার মানে বুঝতে আমার যতটুকু সময় দরকার ছিলো,
তুমি কিন্তু আমায় দিলেনা,
তোমার একটুও তর সইছিল না
তক্ষুনি উত্তরে কিছু বলতে হবে,
আমি বোবা হয়ে গিয়েছিলাম সেই সময়।
সে‌ই যে গেলে জীবন থেকে,
আর খোঁজও নাওনি কোনোদিন আমার,
তুমি রাগ করে চলে গিয়েছিলে,
অভিমান করে গেলে হয়তো ফিরতে আগের মতো করে।
সেদিন কিছু একটা জবাব দিতে না পারার যে গ্লানি আর হাহাকার,
সেটা আমাকে সারাজীবন টানতে হয়েছে,
না ঘুমিয়ে থাকতে হয়েছে হাজার রাত।
প্রায় দুই যুগ পর এভাবে দেখা না হলেই হয়তো ভালোই হতো দু’জনের;
সেদিন বিয়ে বাড়িতে তোমাকে দেখে আমি না চিনলেই পারতাম।
আমি লজ্জাহীনভাবে আগ বাড়িয়ে কথা বলে ফেললাম তোমার সাথে,
আবার বিদায়ের সময় তোমার ফোন নাম্বারটা কেন যে নিলাম,
তাও বুঝলাম না!
হয়তোবা আমার অপরাধবোধ ছিল কিছু এই বুকে সারাজীবন ধরে,
-দুই যুগ আগে সেদিন উত্তরে তোমাকে ‘হ্যাঁ’ বলতে না পারার গোপন অপরাধবোধ।
অনেক কাল পর সেই রাতে বোধহয় ঠিকমতো ঘুমালাম।
তারপর অনেকবার দেখা হলো দু’জনের কারণে অকারণে।
সুযোগ পেলেই তুমি সেই তেতলা বাড়ির গল্প করতে করতে আমাকে আবার সেই ষোল বছরে নিয়ে গেলে।
আমি না বুঝে নিজেকেই নিজে ফাঁকি দিয়ে কখন যে তোমার জন্য পুষে রাখা পুরনো ষোল'র সেই হাহাকারটা
আবার নতুন করে এই বুকে উড়তে দিলাম একটুও টের পেলাম না।
এবার যখন টের পেলাম
তখন অনেক দেরি হয়ে গেলো
আয়নায় নিজেকে দেখে নিজেই লজ্জা পেলাম।
সবা‌ই যদি জেনে যায়,
তাহলে একটা কেলেঙ্কারি হয়ে যাবে আমার এই গোছানো সংসারে।
আমার একান্ত ষোল'র এই উড়াল হাহাকার যখন তুমিও পুরোপুরি টের পেলে,
তুমি আমায় একটু বাজিয়ে দেখলে,
চল্লিশের এই হাহাকার সত্যি কিনা।
তুমি আমাকে আশকারা দিলে,
ইঙ্গিত দিলে, আশা দিলে
আমার সাজানো জীবনে সেই ষোল'র পুরনো হাহাকার ফিরিয়ে দিলে বুকের ভিতরে ঝড় উঠিয়ে আরেকবার এই চল্লিশে।
আর দিলে ভালোলাগার এক গোপন ভয় এই বুকে।
এরই মাঝে একদিন হঠাৎ করেই
বুকের মাঝে আমি টের পেলাম,
তুমি আমাকে বাজিয়ে দেখছ
তোমার এই পড়তি বয়সে পাকা খেলোয়াড়ের মতো।
আমি এখন শুধুই তোমার অবসর সময় কাটানোর খেলনা
আর তোমার মনের মধ্যে গোপন অহংয়ের শোধ তোলা।
সেদিনকার সেই ষোল'র আমি তোমাকে হ্যাঁ বলতে না পারার তুমুল প্রতিশোধ নিলে তুমি আমার চল্লিশে।
সুতোকাটা ঘুড়ি আসলে কখনো অক্ষত ভাবে নাটাইয়ে ফিরে না
-ফিরলে ফিরে ছিড়ে যাওয়া কাগজ আর তার আবছায়া।
তুমি যদি ভেবে থাক তুমি জিতে গেলে,
তাহলে ভুল ভেবেছ।
দু’জনেই হারালাম।
পার্থক্য একটাই,
আমি না বুঝে হেরেছি আমার ষোলতে
আর তুমি বুঝেশুনে হারলে তোমার পড়তি বেলায়।
————————————
র শি দ হা রু ন
০২/১১/২০২০
সর্বশেষ এডিট : ০৩ রা নভেম্বর, ২০২০ দুপুর ১২:১৩
৮টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাসূলের (সা.) অনুসারি হবেন শুধুমাত্র সাহাবা (রা.), অন্যরা এবং ওলামা ওলামার অনুসারি হবেন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১১ ই জুন, ২০২৬ রাত ১:৪০




সূরাঃ ৩৫ ফাতির, ২৮ নং আয়াতের অনুবাদ-
২৮। এভাবে রং বেরং- এর মানুষ, জন্তু ও আন’আম রয়েছে। নিশ্চয়ই আল্লাহর বান্দাদের মধ্যে (ওলামা) আলেমরাই তাঁকে ভয় করে।নিশ্চয়্ই আল্লাহ পরাক্রমশালী ক্ষমাশীল।

সূরা:... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

লিখেছেন নতুন নকিব, ১১ ই জুন, ২০২৬ সকাল ৯:০৩

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

×