somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি ক্ষুধার্ত কাক অথবা একজন পুরুষ

০২ রা অক্টোবর, ২০২১ রাত ৯:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



দোতালার বারান্দায় বসে চায়ের কাপে চুমুক দিতে দিতে
তুমি যখন আকাশের দিকে তাকিয়ে আছো,
সেই সময় একটি কাক তোমার বাড়ির ঠিক উল্টোদিকের
রাস্তায় ল্যাম্পপোস্টের তারে বসে চুপচাপ কাকচোখে তোমাকেই দেখছে

আর আমি আকাশ দেখার ছলে
সেই ল্যাম্পপোস্টেরই গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে
তখন সেই কাকটি আর তোমাকেই দেখছি।

মনোলীনা,
আকাশে তুমি কি দেখছো আমি হয়তো জানিনা,
আমি নিশ্চিত
কাকটি দেখছে তোমার হাতে ধরে রাখা চায়ে ভিজানো আধা হয়ে যাওয়া তোমার বিস্কুটটি।

আমি দেখছি
তোমাকে,
কাকটিকে,
আর তোমার দোতালার বারান্দায় ভেসে বেড়ানো আমার অপেক্ষা আর বিলাপ।

হঠাৎই তোমার হাত থেকে চায়ে ভিজানো আধা খাওয়া বিস্কুটটি যখন বারান্দার মেঝেতে পড়ে গেলো,
তুমি অপ্রস্তুত হয়ে মেঝের দিকে তাকাতে গিয়ে
ঠিক তখনই দেখলে
ল্যাম্পপোস্টের গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে একজন পুরুষ।

সেইসময়ে আলোর গতির চেয়েও দ্রুত ক্ষুধার্ত কাকটি উড়ে গিয়ে
তোমার বারান্দায় পড়ে যাওয়া বিস্কুটটির যতোটুকু পারলো
ঠোঁটে নিয়ে আবার একই ল্যাম্পপোস্টের তারে গিয়ে বসলো।
আর আমিও একই গতিতে
আমার অপেক্ষা আর বিলাপের ক্ষুধা
তোমার সেই দৃষ্টিতে কিছুটা মিটিয়ে আবারো একই ল্যাম্পপোস্টের গায়েই হেলান দিয়ে দাঁড়ালাম।

মনোলীনা,
তুমি হয়তো জানোনা?
তোমার ঠোঁটে ছোঁয়ানো একটি আধা খাওয়া বিস্কুট
আর তোমার চোখের একঝলক দৃষ্টি,
-একটি ক্ষুধার্ত কাক
অথবা একজন পুরুষ মানুষকে
ঠিক একই রকম করে ভাবায়,
একই রকম করে অপেক্ষায় রাখে!
————————————
র শি দ হা রু ন
০২/১০/২০২১
সর্বশেষ এডিট : ০২ রা অক্টোবর, ২০২১ রাত ৯:১৪
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবির বিরুদ্ধে কবি

লিখেছেন অতন্দ্র সাখাওয়াত, ২৮ শে এপ্রিল, ২০২৬ রাত ১০:১০

হে মৃত্যুহীন কবি,
কোন এক কোমল রাতে
তোমার সাথে পায়ে পায়ে
চলতে চাই হাজার বছর।
তারপর তুমি
মিলিয়ে যাবে তারার মাঝে —
তখন আমি লিখবো
তোমার না-লেখা পঙ্ক্তিমালা
কোন এক পূর্ণিমাতে।

হয়তো প্রথম পঙ্ক্তি হবে —
"সে তোমাকে ভালোবাসতো।"
তারপর সমুদ্রের... ...বাকিটুকু পড়ুন

শিক্ষকের মর্যাদা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে এপ্রিল, ২০২৬ রাত ১:২৩


কবিতাটার কথা কি মনে আছে? বাদশাহ আলমগীর একদা প্রভাতে গিয়ে দেখলেন, শাহজাদা এক পাত্র হাতে নিয়ে শিক্ষকের চরণে পানি ঢালছে, আর শিক্ষক নিজ হাতে নিজের পায়ের ধূলি মুছে সাফ... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ ইলিশ

লিখেছেন ইসিয়াক, ২৯ শে এপ্রিল, ২০২৬ ভোর ৬:২৬


ইলিশ!ইলিশ!! রূপালী ইলিশ, কোথায় তোমার দেশ? 
ভোজন রসিকের রসনায় তুমি তৃপ্তি অনিঃশেষ। 

সরষে- ইলিশ, ইলিশ-বেগুন আরও নানান পদ
যেমন তেমন রান্না তবুও খেতে দারুণ সোয়াদ

রূপে তুমি অনন্য ঝলমলে ও চকচকে।
যে... ...বাকিটুকু পড়ুন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প শেখ হাসিনার অবদান।

লিখেছেন রাবব১৯৭১, ২৯ শে এপ্রিল, ২০২৬ সকাল ৮:০৯

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প শেখ হাসিনার অবদান।
শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে গত এক দশকে ব্যাপক উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়িত হয়েছে, যা দেশের অর্থনীতি ও মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এর মধ্যে... ...বাকিটুকু পড়ুন

অদৃশ্য ছায়া: সমুদ্রের সাক্ষী

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৯ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪৬



ঢাকার বনানীর সেই ক্যাফেতে বৃষ্টির শব্দ এখন আরও তীব্র। আরিয়ান তার কফির মগে আঙুল বোলাচ্ছিল, তার চোখ দুটো ক্লান্ত কিন্তু তীক্ষ্ণ। সাঈদের দিকে তাকিয়ে সে নিচু গলায় বলতে শুরু করল,... ...বাকিটুকু পড়ুন

×