somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জিএম হারুন -অর -রশিদ
আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

পিতৃঋণ -৮

০৬ ই মার্চ, ২০২৪ রাত ১০:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


একটি ‌অদৃশ্য ভগ্নস্তুপে দীর্ঘকাল দাঁড়িয়ে থাকতে থাকতে,
একটি কথা বুকে পেরেকের মতে গেঁথে গেছে--
-“আমার, তোমাকে এখন ভীষণ দরকার।”

'দরকার' এমন একটি শব্দ যা স্থান কাল ভেদে বদলে যায়।
বাজার করতে গেলেই অল্পবয়স্ক মাছওয়ালারা আমাকে কীভাবে যেনো পঁচা মাছ গছিয়ে দেয় সব সময়।
অথচ বাবার পরিচিত মাছওয়ালারা থাকলে ডেকে টাটকা মাছ দিয়ে দামও কম রাখেন।
তারা প্রায়ই বলেন,
" আপনার আব্বা খুব ভালো মানুষ ছিলেন।”

'দরকার' শব্দটি আমার কাছে এখন বিশাল প্রার্থনা।
সামান্য মাছের বাজারেও এর অভাব আমাকে
সৃষ্টিকর্তার কথা স্মরণ করিয়ে
-পুরোপুরি আস্তিক বানিয়ে দেয়।

যখনই খুব শক্ত একটা হাতের অভাব বোধ হয়
-ঠিক তখনই 'দরকার' শব্দটি একটা বিশাল শূন্যতা, হাহাকার আর দীর্ঘশ্বাসের হাওরে ডুবে আর ভাসে।
এই 'দরকার' শব্দটি পনেরো বছর যাবত শুধু
-ক্ষ্যাপা ষাঁড়ের মতো বুকে গুতো মারে সময় অসময়।

এই ব্যস্ত শহরে হঠাৎ হঠাৎ দীর্ঘশ্বাসের যে
গরম বাতাস টের পাওয়া যায়,
সেখানে প্রায়ই ছেড়া ঘুড়ির মতো বাতাসে একটি চিঠি উড়তে থাকে-
যেখানে লেখা থাকে, “ বাবা, তোমাকে আমার এখন ভীষণ দরকার।”

আর আমি মন খারাপ করে পনেরো বছর যাবত সে‌ই সময় দীর্ঘশ্বাসের গরম বাতাসে পুড়তে পুড়তে খোদার কাছে প্রার্থনা করি
- ‘যেখানেই রাখো, আমার বাবা যেনো খুশি থাকেন’।
——————————
কাব্যগ্রন্থ - ওয়ারিশ
কবি- রশিদ হারুন
সর্বশেষ এডিট : ০৬ ই মার্চ, ২০২৪ রাত ১০:১৬
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটা অপরাধ দশটা অপরাধের সুযোগ করে দিতে পারে ।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৩


রাড্ডা হাসপাতালে লুটপাট
ঢাকার মিরপুর এক নম্বরে রাড্ডা ক্লিনিকের ওপর দিয়ে যেন টর্নেডো বয়ে গেছে! গত ২৫ সেপ্টেম্বর রাতের অন্ধকারে ১৫০-২০০ জন দুর্বৃত্ত রাড্ডা ক্লিনিকের ভেতরে প্রবেশ করে রীতিমতো... ...বাকিটুকু পড়ুন

বিজন দাদা, হারালে কোথায় ?

লিখেছেন ডঃ এম এ আলী, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১০


নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।

কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু... ...বাকিটুকু পড়ুন

সক্রেটিস ঈশ্বরের বাণী প্রচার করতেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৫



সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে... ...বাকিটুকু পড়ুন

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন

সর্ব্বহারা

লিখেছেন রাজীব নুর, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫০



দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়।
১৯৪৩ সালে জাপান ভারতে আচমকা বেশ কিছু বোমা হামলা করে। সম্ভবত হিটলারকে খুশি করতেই জাপান এই কাজ করে। একের পর এক বোমা ফেলে মাদ্রাজে (বতর্মান... ...বাকিটুকু পড়ুন

×