somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নোয়াখালীর সোনাইমুড়িতে সন্ত্রাসীদের গুলিতে ছাত্রদল কর্মী নিহত॥হাতিয়ায় ৯ জেলে অপহরন

১৬ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার সোনাপুর ইউনিয়নের তেমুহনীতে সন্ত্রাসীদের গুলিতে মোরশেদ আলম পারভেজ (২৪) নামের এক ছাত্রদল কর্মী নিহত হয়েছে। হাতিয়ার মেঘনা নদীতে মুক্তি পনের দাবিতে জলসদ্যু আতিয়ার বাহিনী ট্রলারসহ ৯ জেলেকে অপহরণ করেছে ।
বৃহ¯প্রতিবার রাতে সোনাইমুড়ির তেমুহনীতে সন্ত্রাসীদের গুলিতে নিহত মোরশেদ আলম পারভেজ উপজেলার সোনাপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের কবিরাজ বাড়ীর আলমগীর হোসেনের ছেলে। সে আমিশাপাড়া কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।স্থানীয় সূত্রে জানা গেছে, পারভেজ রাতে সোনাপুর বাজার থেকে মোটরসাইকেল যোগে বাড়ী যাওয়ার পথে লক্ষ্মীপুরের শীর্ষ সন্ত্রাসী জিসান বাহিনীর সদস্য ও যুবলীগের নামধারি ক্যাডার জাকির হোসেনের সন্ত্রাসী বাহিনী সড়কের উপর দড়ি দিয়ে পারভেজের গাড়ীর গতিরোধ করে। এসময় তারা পারভেজকে লক্ষ্য করে গুলি করলে পারভেজ গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যায়।খবর পেয়ে পুলিশ তেমুহনী এলাকার সড়কের পাশের একটি ক্ষেত থেকে গুলিবিদ্ধ অবস্থায় পারভেজের মৃতদেহ উদ্ধার করে।সোনাইমুড়ী উপজেলা যুবদলের সভাপতি জসিম উদ্দিন দাবী করেন,মোরশেদ আলম পারভেজ ইউনিয়ন ছাত্রদলের একজন সক্রিয় কর্মী ছিল।
সোনাইমুড়ী থানা জানায়, নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় লোকজন তাদের জানান ‘অবরোধকে ঘিরে সোনাপুর বাজারে পিকেটিংকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ সাথে বিএনপি’র কয়েকবার ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এর সূত্র ধরে প্রতিপক্ষের হামলায় পারভেজ নিহত হতে পারে।
এদিকে, নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলার হাতিয়ার মেঘনা নদীতে জলসদ্যু আতিয়ার বাহিনী ১০ লাখ টাকা মুক্তি পনের দাবিতে ট্রলারসহ ৯ জেলেকে অপহরণ করেছে। বৃহস্প্রতিবার পর্যন্ত তাদের উদ্ধার করা সম্ভব হয়নি।
জানা গেছে, গভীর বঙ্গপসাগর থেকে মাছ ধরে ফেরার পথে বুধবার রাতে মেঘনা নদীর চর ইশ্বর পূর্ব হাজির বাজার এলাকা থেকে জলদস্যু আতিয়ার বাহিনীর সদস্যরা একটি ট্রলার জাল সহ ৯ জেলেকে অপহরণ করে জাহাজ্জার চরের দিকে নিয়ে যায়। এর পর অজ্ঞাত স্থান থেকে বিভিন্ন মোবাইল নাম্বারে জেলের আত্মীয় স্বজনের কাছে ১০ লাখ টাকা মুক্তিপন দাবি করা হচ্ছে। অপহৃতদের মধ্যে ৫ জনের নাম জানা গেছে। তারা হলেন- উপজেলার চর ইশ্বর ইউনিয়নের রতন মাঝির পুত্র খবির মাঝি, বকু মাঝির পুত্র নিজাম মাঝি, কবির মাঝির পুত্র রুবেল মাঝি, রাজা মাঝির পুত্র দিদার মাঝি ও মোছলে উদ্দিন মাঝির পুত্র কবির মাঝি।
নাম প্রকাশে অনিচ্ছুক অপহৃত জেলেদের এক আত্মীয় সাংবাদিকদের জানান, তারা জলসদ্যুদের কাছে জিম্মি হয়ে আছে। দীর্ষদিন থেকে দস্যু আতিয়ার বাহিনীর সদস্যরা জেলেদের অপহরণ করে মুক্তিপন আদায় করে। জলদস্যুরা অপহরণ করে দূর্গম জাহাজ্জার চর, ঠেঙ্গার চর ও চট্টগ্রাম সি-বিচ এলাকায় নিয়ে যাওয়ার পর মুক্তিপন না পেয়ে জেলেদের হত্যা করে লাশ নদীতে ভাসিয়ে দেয়ার অভিযোগও রয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় নোয়াখালী জেলা পুলিশ কন্টোলরুমের সাথে আলাপ করলে তারা এমন কোন সংবাদ জানেন না বলে জানান। চর ইশ্বও ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন জানান, তিনি ঢাকায় রয়েছেন। এমন কোন সংবাদ জানেন না। এবিষয়ে কোন সংবাদ জানলে তিনি জানাবেন। হাতিয়া থানার অফিসার ইনচার্জ সামাদ জানান, ঐ এলাকায় কোন দস্যুরা মাঝিদের মাছ, টাকা-পয়সা লুট করে নিয়েছে বলে সংবাদ জেনেছেন। তবে কোন অপহরনের সংবাদ জানেন না, কেউ কোন অভিযোগ করেনি। বিষয়টি পুলিশের লোকজন মনিটর করছে।#




০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সৌদি আরবে নারীসহ দুই বাংলাদেশির শিরশ্ছেদ: প্রতিমন্ত্রী, নাকি পাপেট?

লিখেছেন শ্রাবণধারা, ১৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৫০


গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত একজন নারীসহ দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে বোঝা গেল যে, পররাষ্ট্র... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৭ বিনীত, অবনত বৃক্ষ

লিখেছেন হুমায়রা হারুন, ১৯ শে অক্টোবর, ২০২৬ রাত ১:০৯

পথে যেতে চোখে পড়লো নুয়ে পড়া বৃক্ষের শাখাগুলো। মনে হলো স্রষ্টার কাছে সে যেন নিবেদিত প্রার্থনায় অবনত। সব অহংকার, সব আত্মগরিমা, কৃতিত্বের ভার সে ধীরে ধীরে ঝরে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ সচিবালয় স্থানান্তর....দ্রুত বাস্তবায়ন হোক।

লিখেছেন জুল ভার্ন, ১৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:১১

বাংলাদেশ সচিবালয় স্থানান্তর....

বর্তমান সচিবালয়ের আয়তনঃ ঢাকার আবদুল গনি রোড- সেগুনবাগিচায় অবস্থিত বর্তমান বাংলাদেশ সচিবালয় প্রায় ৩২ একর জমির ওপর প্রতিষ্ঠিত হলেও সেখানে মাত্র ১৭ লাখ বর্গফুট যায়গায় অপরিকল্পিত ভবন নির্মিত... ...বাকিটুকু পড়ুন

আমরা কোন ইসলাম পালন করছি! কাদের ফলো করছি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:৫১

খোদা ও নবীজীকে অবমাননা করলে অর্থাৎ ধর্মীয় অবমাননা করলে মৃত্যুদণ্ড দিতে হবে, এমন আয়াত কোরআনে পেলাম না!
অনেক খুঁজলাম.........আমি পাই নাই। আপনি পেয়েছেন কি?



পবিত্র কোরআনে উল্লেখ আছে যে,... ...বাকিটুকু পড়ুন

আগ্নেয়াস্ত্র প্রদর্শন, প্রতিমন্ত্রীর পদত্যাগ এবং ঢাকা দক্ষিণের নতুন সমীকরণ: রাজনৈতিক খেলায় ইশরাক কোথায়?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৯ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫২

রাজনীতির মাঠে অতি-উৎসাহ কখনো কখনো যে আত্মঘাতী হয়ে দাঁড়াতে পারে, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের সাম্প্রতিক কর্মকাণ্ড তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত। গত শনিবার রাজধানীর গেন্ডারিয়ায় যেভাবে প্রকাশ্য দিবালোকে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে, দলবল... ...বাকিটুকু পড়ুন

×