somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পকেটে কয়টা টাকা আসলেই কি জীবনের সব হয়ে গেলো ???

০৩ রা মার্চ, ২০১৫ বিকাল ৩:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটু আগে ''এটিএম বুথ'' এ গেলাম টাকা তুলতে, জরুরি কিছু টাকার দরকার ছিল তাই।
বুথে যেয়ে দেখি বিশাল জটলা। কিরে ভাই কাহিনী কি, IBBL এর বুথে তো এর আগে এত ভিড় দেখি নাই। পরে দেখলাম, ৪ জন সিরিয়ালে দাঁড়িয়ে আছে, আর ১ জন বুথের ভিতর, আর এক মহিলা বুথ এর সামনে দাঁড়িয়ে ঐ বুথের দারোয়ান কে কেন যেন শাসিয়ে যাচ্ছে। মারবে মনে হয়। ধানমণ্ডির ঐ ATM বুথে আমার প্রায় ই যাওয়া হয়, তাই ঐ দারোয়ান আঙ্কেল এর সাথে আমার ভালোই সম্পর্ক। ঐ দারোয়ান আঙ্কেল আমাকে দেখা মাত্রই আমাকে বাবা বলে সামনে ডেকে ঐ মহিলার ব্যাপারে সকল অভিযোগ আমাকে বলল। আর ঐ মহিলা তখন ও ঐ দারোয়ান কে শাসিয়ে যাচ্ছে।
পুরা ব্যাপার শুনে বুঝতে পারলাম, দারোয়ান আঙ্কেলের চেয়ে দোষ কিছুটা বেশি ঐ আনটি র, তবে আঙ্কেলের ও দোষ আছে। পরে আমি ঐ মহিলাকে বললাম, ''আনটি থাক বাদ দেন, ঐ দারোয়ান আঙ্কেল বুঝে নাই, তাই এমন করছে, উনি তো আর আপনার আমার মত শিক্ষিত নয় যে সবজায়গায় ম্যানার বুঝে কথা বলবে''। তারপর ও আনটি ওনাকে শাসিয়েই যাচ্ছে, আর বলল দেখে নিবে, আরও বলছিলেন, উনার এই ধানমণ্ডি তেই নাকি ১০ টা ব্যাংকে account আছে।
উনার এই আজাইরা কথা শুনে উনারে একটু বাজাইতে ইচ্ছা করলো,
শুরু করে দিলাম, আর আমি বললাম, আনটি আমি অষ্টম শ্রেণিতে পড়ি, আমার স্যার আমাকে হোম ওয়ার্ক দিয়েছেন, ১০ টা ব্যাংকের নাম লিখে নিয়ে যেতে এবং মুখস্ত করতে। তাছাড়া আমি এই ব্যাংক ছাড়া আর কোন ব্যাংকের নাম ই জানি না। আপনার তো ১০ টা ব্যাংকে account আছে, তাই আপনি যদি একটু কষ্ট করে ঐ ব্যাংক গুলোর নাম বলেন, তাইলে অনেক উপকার হয়।
পরে আনটি, ৬ টার নাম বলে আর বলতে পারলো না, আর বলল তোমাকে দেখে তো মনে হয় না তুমি অষ্টম শ্রেণিতে পড়।
পরে, আমি আনটি কে বাকি ৪ টা ব্যাংকের নাম বললাম এবং বললাম আনটি আসলেই আমি অষ্টম শ্রেণিতে পড়ি না, আমি বিবিএ করছি।
তখন আনটি বলল, তাইলে একটু আগে মিত্থা বললা কেন?
আমি বললাম, আমার আনটি যদি মিত্থা বলতে পারে উনার ১০ টি ব্যাংকে account আছে, তাইলে আমি সঠিক টা বের করার জন্য মিত্থা বলে কি দোষের কিছু করেছি?
আনটি আর কোন উত্তর না দিয়ে সোজা বুথ থেকে বের হয়ে গেলো, আর সবাই দেখলাম হাততালি দিলো, আর ঐ দারোয়ান আঙ্কেল তো আমাকে বুকে জড়িয়ে ধরল।
আমার এই পোষ্ট টি দেওয়ার উদ্দেশ্য কখনোই ঐ আনটি কে হেয় করা, ঐ দারোয়ান আঙ্কেল কে নিরপরাধ বানানো, কিংবা আমাকে নায়ক চরিত্রে দাঁড় করানো নয়।
বরং আমার এই পোষ্ট টি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে,''অত্যাচার এবং অত্যাচারী'' কে না বলা।
সমাজের কিছু মানুষ আছে, যাদের পকেটে কিছু টাকা আসলে অন্য মানুষ কে আর মানুষ মনে করে না। সবাই কে জন্তু জানোয়ার মনে করে। তাই যে যার অবস্থান থেকে যেভাবে পারেন ''অত্যাচার এবং অত্যাচারী'' কে না বলুন প্লীজ !!!
এই ঘটনাটি ঘটেছে ''ধানমণ্ডি IBBL ATM বুথে, কেউ চাইলে যেয়ে দারোয়ান আঙ্কেল কে যেয়ে জিজ্ঞেস করে সত্যতা জাছাই করতে পারেন।
সবাইকে ধন্যবাদ। জয় হোক সত্যের, জয় হোক মানবতার।
-----(গোলাম রাব্বানী)
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মনে রং নেই আর=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১২ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৫২


মন তো ছিল গোলাপী রঙ আভায় বন্দি, মন ছিল চন্দ্র মল্লিকা,
মন আর সেই মন নেই, মনের চারিপাশে এক সমুদ্দুর কুহেলিকা;
মন যেন পাথর হয়ে আছে, নেই অফুরন্ত ফুরসত
মন গোলাপী রঙ নয়... ...বাকিটুকু পড়ুন

এতটা নির্লজ্জ বেহায়া ভিসি সারা দুনিয়াতে নেই-- ছি:

লিখেছেন অপলক , ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১:০১

একটা মানুষ কতটা নির্লজ্জ হতে পারে, সেই সাথে ক্ষমতার+ টাকার+ সরকারী সুবিধাদী পাবার কাঙ্গাল হতে পারে, চুয়েটের ভিসি (Vice-Chancellor) কে না দেখলে জানতেই পারতাম না। এতদিন শুধু লোভী বলে বুবু... ...বাকিটুকু পড়ুন

দেয়ালে রবীন্দ্রনাথ, রাজনীতিতে আতঙ্ক

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১:৫০


দেশে এখন যারা ক্ষমতায় আছেন, তারা মধ্য ডানপন্থী রাজনৈতিক দলের মানুষজন । সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ে আছেন প্রবীণ নেতা নিতাই চন্দ্র রায়। এই অবস্থায় শিল্পকলা একাডেমির উদ্যোগে দেয়ালে... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের ধর্মীয় পরিচয়, গ্রাফিতিতে চুনকালি ও পলিটিক্যাল ইসলাম

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:০৪


রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন প্রগতিশীল লেখকের লেখা পড়ে আমি হতাশ ও বিস্মিত হয়েছি। তাঁদের মধ্যে একাধিকজন লিখেছেন, রবীন্দ্রনাথ হিন্দু ছিলেন না, তিনি ছিলেন ব্রাহ্ম।... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের নামে কত শত অভিযোগ

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৩ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫


*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।

প্রাপ্ত বয়সে নজরুল... ...বাকিটুকু পড়ুন

×