somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোহাম্মদ গোফরান
জামাত শিবির,ধর্মান্ধ মোল্লা ও একটি নির্দিষ্ট ধর্ম বিদ্বেষী মুক্ত ব্লগ।আপনার প্রতি আমি কেমন ব্যাবহার করব তা আপনার আচরণের উপর নির্ভর করবে।সত্য মিথ্যা যাচাই না করে অন্যের কথার উপর ভিত্তি করে যদি আমার উপর সিদ্ধান্ত গ্রহণ করেন,তাহলে আমার বন্ধু হওয়ার দরকার নেই।

আমি, আমার বন্ধু, জানা মেম, কাল্পনিক ভালোবাসা, হাসান মাহবুব ও শায়মা।

২৮ শে জুন, ২০১৬ রাত ১১:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শুভ সন্ধ্যা। আমার ব্লগে স্বাগতম।এখন থেকে ৮ দিন আগে এই ব্লগে রেজিস্ট্রেশন করি।বেশ ঝামেলাপূর্ণ কাজ।অনেকবার চেষ্টা করার পর সফল হই। নিজের জন্ম তারিখ,মোবাইল নাম্বার, ঠিকানা লিখতে বলে।লিখলাম।তারপর জানালো প্রথম পাতায় পারমিশান পেতে তিনদিন অপেক্ষা করতে হবে, ভালো পোস্ট দিতে হবে, অন্যের পোস্টে মন্তব্য করতে হবে। পোস্ট দিলাম। হাসান মাহবুব এর ইনবাউন্ড মার্কেটিং এ আমার প্রথম মন্তব্য।

এরপর গেলাম সায়মার ব্লগে। বন্ধু বললো উনি ব্লগের শক্তিশালী নারী ব্লগার। বন্ধুর পরামর্শে তার ইফতারী নিয়ে সুন্দর ডেকোরেটেড একটা পোস্টে মন্তব্য করলাম। জবাব দেন নি। কাকতালীয় ভাবে যেদিন আমি এই ব্লগে প্রথম নিক ওপেন করি ঐদিনই আমার বিশ্ববিদ্যালয় এর বন্ধুদের নিয়ে একটা ইফতার পার্টি দিয়েছিলাম।

৩ দিন অপেক্ষা করলাম। দেখি কোন খবর নেই

ফেসবুকে ব্লগার বন্ধুকে জিজ্ঞেস করলাম। বন্ধু কাহিনী কি?
কয় কাভা কে জানা।
আমি: কাভা কি রে?
বন্ধু: কাল্পনিক ভালোবাসা।
আমি: ঐ বেটা মজা লস?
বন্ধু: ঐ শালা ব্লগে সবাই ছদ্মনাম ব্যবহার করে।কাভা একটি ছদ্ম নাম।
আমি: ও আচ্ছা।
স্টিকি পোস্টেই পেয়ে গেলাম কাভা কে। উনার ব্লগে গিয়ে সালাম দিলাম। কোন প্রতিউত্তর নেই :(

আবার বন্ধুকে পেইন।কাহিনী কি জবাব দেয়না।
বন্ধু: বেটা অপেক্ষা কর। উনি অনেক বিজি থাকে। স্টিকি পোস্টে ক্যচাল বলতেছে। জানার মাথা গরম এখন।
আমি: জানা কে?
বন্ধু: ব্লগের প্রধান সম্পাদক।
( বন্ধু আবার ও আমাকে জানা মেম, স্টিকি পোস্ট, ক্যচাল কি ধৈর্য সহকারে বুঝাইল।)
আমি অপেক্ষায় রইলাম।

আজ রেগে গিয়ে লগইন করলাম।মনে মনে প্রতিজ্ঞা করলাম আজ সেইফ না করলে আর এই ব্লগে আসব না। লগইন করেই সারপ্রাইজ।আমি সেইফ :)

ধন্যবাদ সামু :)

পোস্টের শিরোনাম এর আইডিয়া হাসান মাহবুব এর ইনবাউন্ড মার্কেটিং অ আ ক খ পোস্ট থেকে :)

পোস্ট লিখেছি মোবাইল থেকে। তাই ভুল হলে আগে থেকে সরি বলে নিচ্ছি।


ইফতার পার্টির ছবি
সর্বশেষ এডিট : ৩০ শে জুন, ২০১৬ রাত ৩:৫৫
২৯টি মন্তব্য ২৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ একটি পরিচ্ছন্ন শৌচাগার

লিখেছেন রাজসোহান, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৮



বাড়িটা দেখতে বাড়ির মতো না, যেনো একটা ঘোষণা। দ্যাখো, আমি কে।

গেটে দুইটা সিংহ, পাথরের, মুখ হাঁ করা; সিংহ দুইটা কী পাহারা দিচ্ছে তারা নিজেরাও জানে না। ভিতরে উঠান... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

×