somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোহাম্মদ গোফরান
জামাত শিবির,ধর্মান্ধ মোল্লা ও একটি নির্দিষ্ট ধর্ম বিদ্বেষী মুক্ত ব্লগ।আপনার প্রতি আমি কেমন ব্যাবহার করব তা আপনার আচরণের উপর নির্ভর করবে।সত্য মিথ্যা যাচাই না করে অন্যের কথার উপর ভিত্তি করে যদি আমার উপর সিদ্ধান্ত গ্রহণ করেন,তাহলে আমার বন্ধু হওয়ার দরকার নেই।

ফুল নেবে না অশ্রু নেবে বন্ধু?

৩১ শে মার্চ, ২০২৩ রাত ১২:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সাধারণত রমজানে আমি সারারাত জেগে থাকি| সেহেরি খেয়ে ফজরের নামাজ পড়ে ১১ টা পর্যন্ত ঘুমাই। দিনে ঈদের শ্যুট থাকে।সারারাত জেগে ছবি এডিট করি। সিনেমাটোগ্রাফি বানাই। সেহেরির আগে তাহাজ্জুদ পড়ে সেহেরি শেষ করে পাড়ার সমবয়সী পোলাপানের সাথে আজানের আগে শেষ বারের মতো বিড়ি খাই।

সালটা ২০০৭/২০০৮। সবে গ্রাজুয়েশন শেষ করছি। মহল্লায় একটি মেয়ে থাকতো। ধরে নেই ওর নাম পান্না। তখন বাসার ছাদে উঠতাম। কয়েক বিল্ডিং পরেই পান্নাদের ছাদ। প্রতিদিন রোজ করে ওকে দেখার জন্য ছাদে ওঠতাম। সে হয়তো এনজয় করত। তাই সেও কখনো ছাদে যাওয়া মিস করতোনা। ৪ বছর আমাদের মহল্লায় ছিল। কখনো বলা হয়নি ভালোবাসি তোমায়। সেহেরির সময় বিড়ি খাওয়ার জন্য এ যখন বের হতাম মেয়েটি কলসিতে পানি নেয়ার জন্য বের হত।

একদিন সাহস করে প্রপোজ করলাম তাও চিঠি দিয়ে। চিঠির উত্তর এসেছিল আমার বয় ফ্রেন্ড আছে। দুবাই থাকে। সে আসলে ওদের বিয়ে। এরপর থেকে আর কখনো ছাদে যাইনি। সেহরির সময় বের হইনি। আজ ১৫ বছর পার হয়েছে। চার পাঁচদিন আগে আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকুয়েষ্ট পাঠিয়েছে। আমি চিনতে পারিনি। অনেক্ষন চ্যাট করে ফোনে কথা বলার পর চিনলাম।

যার জন্য আমাকে রেসপন্স করেনি ওর সাথে ৫ বছর সংসার করার পর ডিভোর্স। পান্না তখন ক্লাস এইটে পড়ত। ক্রাশ খাওয়া সে এইটে পড়া ছোট মেয়েটি এখন একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ায়। ঢাকায় বড় বোনের সাথে থাকে। ১ম রমজান থেকে ওর সাথে প্রতিদিন কথা হচ্ছে। যে ছেলেটিকে বিয়ে করছে সে ড্রাগ এডিকটেড। ওকে সময় দিতোনা। ৮ দিন ধরে শুধু কষ্ট গুলো শেয়ার করছে।


আমার তাকে জড়িয়ে ধরতে ইচ্ছা করে। চোখের পানি মুছে চুমা দিয়ে বলতে ইচ্ছা করে কেঁদোনা আমি তো আছি। কিন্তু পারিনা।


আমাদের সত্যিকারের ভালোবাসা গুলো আমাদের জীবনে ভুল সময়ে ফিরে আসে। এমন সময়ে আসে যে সময়ে ইচ্ছাও সুযোগ থাকা স্বত্বেও আমরা গ্রহণ করতে পারিনা।


কানে হেড ফোন লাগিয়ে ফুল ভলিউমে গান শুনতে শুনতে চোখ থেকে কয়েক ফোটা অশ্রু গড়িয়ে পড়ে। গাইতে ইচ্ছা করে -

" ফুল নেবে না অশ্রু নেবে বন্ধু? যদি ফুল ফিরিয়ে দাও তবে দিতে পারি তোমায় এই দুচোখে জমে থাকা জল ধারা "


শিরোনাম গুরু জেমসের এই গান থেকে। গানটি শুনুন। ভালো লাগবে। ছবিতে পান্না।

সর্বশেষ এডিট : ৩১ শে মার্চ, ২০২৩ রাত ১২:২৩
১১টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=কিছু গোপন ব্যথা রেখে দিলাম অন্তরে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৪ শে জুন, ২০২৬ রাত ৯:৪৩



আমার হয়ে থাকুক কিছু
মন কুঠুরির আড়াল হয়ে
দুঃখগুলো যাক না নিরব
একটু করে ক্ষয়ে ক্ষয়ে।

বাড়ুক ব্যথা বুকের গহীন
কেউ না জানুক গোপন থাকুক
ব্যথার কাঁপন উঠুক না হয়;
হেলা বুকে কষ্ট আঁকুক।

যাক না এমন... ...বাকিটুকু পড়ুন

ধর্মের অবমাননা রুখতে গিয়ে নিজের ধর্মকেই ছোট করছেন না তো?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুন, ২০২৬ রাত ৩:৩৫


সুনামগঞ্জের তাহিরপুরে ধর্ম অবমাননার আবার একটা ঘটনা ঘটলো। ২৩ জুন ২০২৬। প্রিন্স রায় দীপ্ত নামের পঁচিশ বছরের একটা ছেলে নবীজিকে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ তাকে... ...বাকিটুকু পড়ুন

ভারতীয় মুসলিমদের অসহনীয় জীবন

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৫ শে জুন, ২০২৬ সকাল ৯:১৫


পশ্চিমবঙ্গের পুরুলিয়ার সুপুরডিহি গ্রামের ঠেলাগাড়িতে বাসনপত্র বিক্রেতা দরিদ্র মুসলিম আকবর ‘জয় শ্রীরাম’ স্লোগানধারী জঙ্গি হিন্দুদের হাতে প্রাণ দিলেন, আর মুক্তি পেলেন অসহনীয় যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার হাত থেকে। পুরুলিয়ায়... ...বাকিটুকু পড়ুন

নতুন মসজিদের কাজ শুরু করলাম

লিখেছেন প্রামানিক, ২৫ শে জুন, ২০২৬ বিকাল ৩:৪৬


শহীদুল ইসলাম প্রামানিক

আলহামদুলিল্লাহ্, নতুন মসজিদের কাজ আজ থেকে শুরু হলো। আজ সকাল দশটায় গ্রামের কয়েকজন ধর্মপ্রাণ উদ‍্যোগী মানুষ নিজ উদ‍্যোগেই মাটি কেটে দিয়েছে।

আজ থেকে প্রায় কুড়ি বছর পূর্বে আমার... ...বাকিটুকু পড়ুন

হাসাহাসি থেকে সাফল্যের ইতিহাস: বঙ্গবন্ধু স্যাটেলাইট-১

লিখেছেন মাথা পাগলা, ২৫ শে জুন, ২০২৬ রাত ৯:৫২



এক সময় অনেক সমালোচনার মুখে ছিল বাংলাদেশ স্যাটেলাইট-১ (সাবেক বঙ্গবন্ধু স্যাটেলাইট-১)। তখন অনেকেই বলেছিল, এত টাকা খরচ করে এসব করে কোনো লাভ হবে না। কিন্তু আজ ধীরে ধীরে সেই... ...বাকিটুকু পড়ুন

×