somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

০৭ ই নভেম্বর, ২০০৯ রাত ১০:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাম্রাজ্যবাদী-সম্প্রসারণবাদী নীল নকশায় ফখরুদ্দিন সরকারের নির্বাচন ও নির্বাচনের মাধ্যমে জাতীয় বিশ্বসঘাতক ষড়যন্ত্র বাস্তবায়নের ঠিকাদার সরকার প্রতিষ্ঠার বিরোধীতা করে ২০০৮ সালের ৭ নভেম্বর ‘জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চ’ যাত্রা শুরু করে। আজ ৭ নভেম্বর ২০০৯, গণমঞ্চের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিকেল ৪টায় গণসংস্কৃতি কেন্দ্র, শাহবাগ-এ ' সাম্প্রতিক পরিস্থিতি ও জনগণের রাজনৈতিক কর্তব্য’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনায় অংশগ্রহণ করেন তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ, জাতীয় মুক্তি কাউন্সিলের সাধারন সম্পাদক ফয়জুল হাকিম, নয়া গণতান্ত্রিক গণমোর্চার আহবায়ক শিবলী কাইয়ুম, রাজনীতিবিদ ডাঃ রিয়াজুর রহমান, প্রগতির পরিব্রাজক দল প্রপদ এর যুগ্ম আহবায়ক শুভ্রা চক্রবর্তী। গণমঞ্চের পক্ষে আলোচনা শুরু করেন কেন্দ্রীয় কমিটির সদস্য এহতেশাম উদ্দিন। আলোচনার সার সংকলন করে সবশেষে বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চের আহবায়ক ও সভার সভাপতি মাসুদ খান। তিনি সাম্রাজ্যবাদী ও সম্প্রসারণবাদী নীলনকশা বাস্তবায়নের ঠিকাদার দেশবিক্রেতা সরকারের বিরুদ্ধে আন্দোলন জোরদার করার লক্ষ্যে ধারাবাহিক ও নির্দিষ্টভাবে রাজনৈতিক সংগ্রাম গড়ে তোলার আহবান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।
আলোচনা সভায় জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চের বিভিন্ন এলাকা ও ঢাকার বিভিন্ন এলাকার কর্মী-সংগঠকবৃন্দ এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

আমরা এমন কেন?

লিখেছেন তাই-ফি, ০৯ ই জুন, ২০২৬ রাত ৩:৪৪

একটা গল্প দিয়ে শুরু করা যাক।

শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×