লংমার্চ সফল করতে "ছাত্র গণমঞ্চ" এর স্থিরচিত্র প্রদর্শণী
১২ ই অক্টোবর, ২০১০ বিকাল ৫:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি আহুত ২৪-৩০ অক্টোবর ঢাকা থেকে ফুলবাড়ি অভিমূখে লংমার্চ সফল করতে “ছাত্র গণমঞ্চ” ধারাবাহিক প্রচার কার্যক্রম হাতে নিয়েছে। এর অংশ হিসেবে গত ১০, ১১ এবং আজ ১২ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন ক্যাফেটরিয়া প্রাঙ্গণে সকাল ১১টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত “জাতীয় সম্পদ রক্ষার আন্দোলন ও ফুলবাড়ির অভ্যূত্থান” শীর্ষক স্থিরচিত্র প্রদর্শনী আয়োজন করে। প্রদর্শনীতে ২০০৬ সালে সংঘঠিত ফুলবাড়ি অভ্যূত্থান ও জাতীয় সম্পদ রক্ষার বিভিন্ন কর্মসূচীর ছবি প্রদর্শন করা হয়। স্থিরচিত্র প্রদর্শণীর পাশাপাশি লংমার্চ সফল করার আহবান জানিয়ে লিফলেট বিতরণ করা হয় এবং লংমার্চে অংশগ্রহণে আগ্রহীদের সাথে এর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন ছাত্র গণমঞ্চের নেতৃবৃন্দ। ধারাবাহিক প্রচার কার্যক্রমের অংশ হিসেবে আগামী ১৬ অক্টোবর, শনিবার বিকাল ৩ টার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক মুক্ত আলোচনার আয়োজন করা হয়েছে। মুক্ত আলোচনায় বক্তব্য রাখবেন তেল-গ্যাস-খনিজসম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির আহবায়ক প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ এবং সদস্য সচিব আনু মুহাম্মদ।

প্রদর্শণীতে ছাত্র গণমঞ্চের সদস্য রমজান হোসেন আনাজ, শান্তনু সুমন, জাফরিন গুলশান শুভাসহ অন্যান্য কর্মী ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রচুর সংখ্যক ছাত্র-ছাত্রী প্রদর্শণী দেখে নিজেদের মন্তব্য লিখেন এবং আন্দোলনের সাফল্য কামনা করেন।
বার্তা প্রেরক
রমজান হোসেন আনাজ
সদস্য, ছাত্র গণমঞ্চ
মোবাইল: ০১৯১৫৫৬৮৮০৪
জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চ এর ব্লগ দেখুন
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!
প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা...
...বাকিটুকু পড়ুন
সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে...
...বাকিটুকু পড়ুনঈদের ছুটিটা কেমন যেন চোখের পলকে শেষ হয়ে গেল। মনে হচ্ছিল, এই তো সেদিন বাড়ি গেলাম—মায়ের হাতের রান্না, বাবার গল্প, ছোট মেয়ের হাসি, আর স্ত্রীর সেই নীরব অভিমান… সবকিছু মিলিয়ে... ...বাকিটুকু পড়ুন

আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল...
...বাকিটুকু পড়ুনধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন