কারজাই সরকারের প্রতি আফগান জনগণের সমর্থন এক-চতুর্থাংশে নেমে এসেছে
০২ রা মে, ২০১০ দুপুর ২:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আফগানিস্তানে মার্কিন সামরিক বাহিনীর হিসাব অনুযায়ী গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত ১২১ এলাকায় প্রেসিডেন্ট হামিদ কারজাই'র নেতৃত্বের প্রতি সমর্থন অথবা সহানুভূতি এক-চতুর্থাংশে নেমে এসেছে। বুধবার কংগ্রেসকে দেয়া পেন্টাগনের এক রিপোর্টে বলা হয়, সার্বিক বিবেচনায় এই আভাস পাওয়া যাচ্ছে যে, গুরুত্বপূর্ণ জেলাসমূহ ও সামরিক বিবেচনায় গুরুত্বপূর্ণ এলাকায় মাত্র ২৪ শতাংশ (১২১টি এলাকার মধ্যে ২৯টিতে) জনগণের আফগান সরকারের প্রতি সমর্থন অথবা সহানুভূতি রয়েছে। এতে বলা হয়, অগ্রগতি ও নিরাপত্তার উন্নয়নে কার্যকর শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা দূরূহ হয়ে পড়েছে। পেন্টাগনের রিপোর্টে বলা হয়, কারজাই সরকারের বিরুদ্ধে জনগণের ক্ষোভ ব্যাপকভাবে দেখা দিয়েছে দুর্নীতি ও অদতার জন্য। যা তালেবানদের জন্য ২০০৯ সালকে অত্যন্ত সফল বছরে পরিগণিত করেছে।
১৫০ পৃষ্ঠার ওই রিপোর্টে বলা হয়, পূর্ববর্তী একই সময়ের তুলনায় ফেব্রুয়ারি ২০০৯ থেকে মার্চ ২০১০ সময়ে সংঘাত ৮৭ ভাগ বৃদ্ধি পেয়েছে।
রিপোর্টে বলা হয়, যদিও সার্বিক নিরাপত্তা বজায় রয়েছে, এর মধ্যেও ২০০৯ সালের শেষে এই প্রতিবেদন প্রস্তুতকালের মেয়াদে ২০০৮-২০০৯ সালের একই সময়ের চেয়ে সংঘাত দ্বিগুণ হয়েছে। পেন্টাগন বলেছে, দেশটিতে যৌথ বাহিনীর অভিযান জোরদার করায় তালেবানরা অস্বাভাবিক চাপের মধ্যে রয়েছে।
ওয়াশিংটন থেকে এএফপি :
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুন