জ্যামিতিক রূঢ় বাস্তবতার কঠিন কঠোর আদল ।
শপিং মলের বানিজ্যিক বিকিকিনির হিসেবী ছায়াচিত্র বিরাজিত
তোমার মুখমন্ডলে , অন্ধকার ক্রম ঘনায়মান ।
প্রেমের নান্দনিকতা আর খুঁজে পাইনা এখানে এলে তোমার মাঝে ।
তুমি খোঁজো অর্থনৈতিক নিরাপত্তা মাসকাবারী বাজারের মধ্যে ।
তুমি স্বপ্ন দেখ পরিমিত সুখী জীবনের ।
স্বপ্ন শেষে আশাভঙ্গে তোমার মুখটা জটিল অঙ্ক হয়ে যায়
আর আমি মিথ্যে চেষ্টা করি বাগানে ফুল ফোটানোর ।
এই তুমিই উচ্ছল ছিলে - সহজ ছিলে ইউনিভার্সিটির সবুজ বনানীর মাঝে, নস্টালজিক হয়ে শোনাচ্ছিলে তোমার জীবনবৃত্তান্ত । কত নিষ্পাপ ছিল সেই মুহূর্তগুলো !
তখন তোমার মুখে আলো দেখেছিলাম আমি ।
তখন তুমি ছিলে কবিতা ।
আর এখন হয়েছ গদ্য ।
নিয়নের আলোয় তুমি বদলে গিয়েছ !
সর্বশেষ এডিট : ১৭ ই জুন, ২০১৩ রাত ১১:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




