সোভিয়েত দেশ, সোভিয়েত নারী - এই ম্যাগাজিনগুলো অনেক আগে পাওয়া যেত....ছোটোবেলায় সঙ্গী ছিল বইগুলি । তৈলাক্ত মসৃন ঝকঝকে ছাপা, মন কেমন করা রঙের গন্ধ, সোভিয়েতের অজানা খবর - ছবি- বর্ননা, খামারের ছবি, বৃহদাকার ট্রাক্টরের ফটো, কমিউন, উন্নত চাষের খবর, ইউক্রেনের সবুজ প্রান্তর, দৈত্যাকার শিল্পসংক্রান্ত মেশিন, নারীপ্রগতির সংবাদ - খুব মিস করি...খুউউউউব ।বছরশেষে নতুন বইএ মলাট দিতাম " সোভিয়েত দেশ, সোভিয়েত নারী " - বই এর পাতা ছিঁড়ে - অবুঝের পাপ ।।
পাপস্খালন করতে চাই - ম্যাগাজিনগুলি সংগ্রহে রেখে , অন্তত এককপি করে । উত্তরপুরুষের কাছে নয়ত উত্তরাধিকারের প্রশ্নে আমার দৈন্যতা প্রকাশ পাবে । কোথায় পাব - কেউ আলোকপাত করবেন প্লিজ ? কলকাতা - ঢাকা - দুপারের বইপিপাসু সজ্জনদেরই বলছি । সনির্বন্ধ অনুরোধ । একটা সংস্কৃতিকে বাঁচিয়ে রখতে চাইছি !
উপযুক্ত সাম্মানিক বিনিময় মূল্য প্রদান করব , কিন্তু পাওয়াটা জরুরী ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




