somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দিন বদলের স্বপ্ন

১৮ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আবার ভোটরঙ্গ ! আবার প্রতিশ্রুতির বন্যায় ভাসছে পথঘাট - প্রান্তর - তেপান্তর !! অভুক্ত বুভূক্ষূ মানুষগুলিকে আবার স্বপ্নের মায়ান্জন বুলিয়ে কষ্ট ভুলিয়ে দেবার নানা পাঁয়তাড়া । স্বপ্নের ফেরীওয়ালারা নিজ নিজ স্ট্র্যাটেজী নিয়ে হাজির ভোটভিক্ষায় । কত অঙ্ক, কলাকৌশল - অবাক নয়নে পরিতৃপ্তির সাথে চাহিয়া দেখি !

প্রার্থী হবার জন্য কোনো পড়াশোনা সম্পর্কিত বেসিক কোয়ালিফিকেশন দরকার পড়ে না । রামা - শ্যামা - যদু-মধু- কুলি-দুধওয়ালা - মাতাল - ধর্ষক-খুনি- রাজা- উজির - প্রজা - সবাই দিবে আর নিবের মহান উন্নয়নে ব্রতী হতে পারে ! দরকার শুধু উন্নয়ন আর সেবা করার দূর্দমনীয় ইচ্ছা ! হতেই পারি আমি খুন- ধর্ষনে অভিযুক্ত কিংবা দূর্বিত্ত- তাই বলে কি আমার মানবসেবার মোছ্ছবে প্রার্থী হবার সাংবিধানিক অধিকার নেই ? আমার বুঝি ক্যালি নাই ?

আজব গনতন্ত্র রে বাপ্ !ডাক্তার-মোক্তার-উকিল-মাষ্টার মায় পিওন হবার গেলেও একটা পাশ লাগে - কারন ? এইগুলান নাকি প্রোফেশনাল জব্ । বি এড - বেসিক ট্রেনিং ছাড়া মাস্টারী চাকরী হইব না- ইন্টার্নশিপ ছাড়া পুরাপুরি ডাক্তার হয়ওন যাইবো না- নার্সিং ট্রেনিং ছাড়া নার্স ? নৈব নৈব চ । কিন্তু মন্ত্রী - এম এল এ - এম পি - হওনের লাইগ্যা পাশের কোন দরকার হে ? দেশ কি মানুষ যে তার সেবা করতে পাশ লাগবো ? পাট্টির দেওয়া গেটপাশ আছে না পকেটে ? চালিয়ে যাও বাওয়া !

ইলেকশান কমিশনের উচিৎ প্রতিটি প্রার্থীর ডাটাবেস- ইনফো-অতীতের ট্র্যাকরেকর্ড-যোগ্যতা-অপরাধের বিবরন ( যদি থাকে ) ইত্যাদি " know your candidate " ba KYC প্রতিটি ভোটারকে সরবরাহ করা । সম্পত্তির পরিমান - এক্সপেক্টেড আয়কর - প্রতিশ্রুতির পরিমান - কর্মকূশলতা - কথা ও কর্মের পার্থক্য ইত্যাদি উল্লেখ থাকা প্রয়োজন !

প্রতিটি প্রার্থীকে প্রতিশ্রুতি ছাপানো লিফলেটে স্বাক্ষর ও দলীয় প্রতীক সহ সকল ভোটারকে সরবরাহ করতে হবে যাতে ভোটার ঐ প্রার্থীকে প্রশ্ন করতে পারেন প্রতিটি প্রতিশ্রুতি পালন ও ব্যার্থতা সম্পর্কে । যারা দলীয় জোট গড়ে সরকার গঠনের কথা বলছেন - বাম-ডান- অতি বাম - সংরক্ষনের ধ্বজাধারী দল- সাম্প্রদায়িক দল- সামাজিক ভেদাভেদসৃষ্টিকারী জাতিভিত্তিক দল - সকলকেই বলা যেতে পারে - দাবী করেছিলেন - সরকার গড়বেন - স্থায়ী সরকার দিবেন - তার কি হল ? সরকার পড়লে সব দোষ অন্যদলের - " আমরা বাবা জনগনের যাবতীয় উন্নয়নের ঠিকা নিয়ে বসে থাকার লাইসেন্স নেওয়ায় সমর্থন তুলে নিলাম " - বললে চলবে না । সরকারে অংশগ্রহনকারী প্রতিটি দলকে সরকার ভাঙ্গার দায়ভার নিতে হবে । " দুদিন আগে ওরা ভাল ছিল তাই সাথে ছিলাম - আজ ও চোর - আমি সাধু - তাই বেরিয়ে আসলাম " - বললে চলবে না - প্রত্যেকদলকেই দায়ভার নিতে হবে । গতবারের প্রতিশ্রুতির লিফলেট নিয়ে প্রার্থীকে প্রচারে বেরোনো বাধ্যতামুলক করা হোক । প্রত্যেক দলেরই কিছু খুব করিৎকর্মা - খুনি-ধর্ষক থাকে যারা নাকি " দলীয় সম্পদ " - এই আগাছাগুলিকে নাশ করা অতীব প্রয়োজন ।

" আমদের দেশে সেই প্রার্থী হবে কবে-
যে কথায় বড় না হয়ে কাজে বড় হবে ? "

সংসদ-বিধানসভা-বিধানপরিষদ এ নির্বাচিত জনপ্রতিনিধিদের হাজিরার ও কাজের খতিয়ান প্রতিবছর ও নির্বাচনের প্রাক্কালে প্রকাশ করতে হবে । জাতির জানার অধিকার আছে যে করিৎকর্মাটাকে পাঠালাম তার রিপোর্টকার্ড কি হল ? তিনি কি হাততোলা পার্টি ? নাকি ঘুমিয়ে কাটালেন ?

পরিশেষে - জেলার এক প্রার্থী তার পরিচিতি সম্পর্কিত পুস্তিকা প্রকাশ করেছেন । তার ব্যক্তিগত যোগ্যতা নিয়ে সন্দেহ নেই । শিক্ষাগত যোগ্যতার নিরীখে তিনি প্রনম্য । কিন্তু পুস্তিকায় তাঁর কোনোও প্রতিশ্রুতি ই স্থান পায়নি । তবে কি তিনি ভাওতা দিচ্ছেন ? নাকি তাঁর পক্ষে কোনো প্রতিশ্রুতি রক্ষা সম্ভব না ? তার দল যতগুলি স্ক্যাম করলো সেগুলি কেন পুস্তিকায় স্থান পায়নি ? দেশের সরবোচ্চ রাজনীতিকের অফিস থেকে ফাইল হারানোর জন্য কে দায়ী হবে ? সিংহের ঠাকুর্দা ? মুদির হাতের রক্তের দাগের হিসাব কে করবে ? বাংলার অর্থনৈতিক কেলেঙ্কারীর দায়ভার বহন কারী বর্তমান দলের মূল্যায়ন কে করবে ? জনদরদী তকমাআঁটা কৃষকখুনী দলেরই বা কৈফিয়ৎ চাইবে কে ?

যা শালা - ভুলেই গিয়েছিলাম - আমরা তো ডেমোক্রেটিক ফাউন্ডেশন ! এই প্রশ্নগুলির উত্তরে সব দলের এক রা ! আমি খুন ও হয়ে যেতে পারি ! !!

চোপ ! গনতন্ত্র চলছে !!!
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মনে রং নেই আর=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১২ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৫২


মন তো ছিল গোলাপী রঙ আভায় বন্দি, মন ছিল চন্দ্র মল্লিকা,
মন আর সেই মন নেই, মনের চারিপাশে এক সমুদ্দুর কুহেলিকা;
মন যেন পাথর হয়ে আছে, নেই অফুরন্ত ফুরসত
মন গোলাপী রঙ নয়... ...বাকিটুকু পড়ুন

এতটা নির্লজ্জ বেহায়া ভিসি সারা দুনিয়াতে নেই-- ছি:

লিখেছেন অপলক , ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১:০১

একটা মানুষ কতটা নির্লজ্জ হতে পারে, সেই সাথে ক্ষমতার+ টাকার+ সরকারী সুবিধাদী পাবার কাঙ্গাল হতে পারে, চুয়েটের ভিসি (Vice-Chancellor) কে না দেখলে জানতেই পারতাম না। এতদিন শুধু লোভী বলে বুবু... ...বাকিটুকু পড়ুন

দেয়ালে রবীন্দ্রনাথ, রাজনীতিতে আতঙ্ক

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১:৫০


দেশে এখন যারা ক্ষমতায় আছেন, তারা মধ্য ডানপন্থী রাজনৈতিক দলের মানুষজন । সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ে আছেন প্রবীণ নেতা নিতাই চন্দ্র রায়। এই অবস্থায় শিল্পকলা একাডেমির উদ্যোগে দেয়ালে... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের ধর্মীয় পরিচয়, গ্রাফিতিতে চুনকালি ও পলিটিক্যাল ইসলাম

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:০৪


রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন প্রগতিশীল লেখকের লেখা পড়ে আমি হতাশ ও বিস্মিত হয়েছি। তাঁদের মধ্যে একাধিকজন লিখেছেন, রবীন্দ্রনাথ হিন্দু ছিলেন না, তিনি ছিলেন ব্রাহ্ম।... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের নামে কত শত অভিযোগ

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৩ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫


*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।

প্রাপ্ত বয়সে নজরুল... ...বাকিটুকু পড়ুন

×