তোমার মধ্যে আমি আছি,
আবার তোমার মধ্যে পথ অন্বেষন করে,
হেঁটে যাচ্ছি বহু দুরে, তোমাকে অন্বেষনেই হাঁটা -
এ হাঁটা অন্তহীন, কবে ফুরোবে - জানি না
জানে পথের বিধাতা ।
তোমাকে তো ভাবি ভরা বন্যা প্লাবনে, ঝড়ে ও ঝন্ঝায়,
তবুও মনে হয় - তুমি কাছে থেকেও বহু দুরে
আজন্মকাল বৃত্তের বাইরে,
আমি যেন কানামাছি খেলে যাচ্ছি-
শুধুই - --
তোমাকে ছোঁব বলে ।

সর্বশেষ এডিট : ১৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




