somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

Tense sense অর্থ টানটান ইন্দ্রিয়:P

১১ ই জুন, ২০১২ রাত ১:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভুমিকাটা একটু কষ্ট কইরা পড়ন লাগে যে বাজান...

tense অর্থ কি? হু হু ঠিক আছে ঠিক আছে। কিন্তু আমরা ঠিক আমাদের বাপ-চাচাদের মতো টেনস্‌(ন) পড়মু না। আজইকা থেইকা টেনস্‌(ন) কি জিনিস ভুইলা যান। আমরা এইটার নাম দিলাম সেনস্‌(sense)। অর্থাৎ ইন্দ্রিয়। কিসের sense? একটা বাংলা বাক্য দেইখা আপনার পরথমে যেই ধারনাডা অয় সেই sense, সেই জ্ঞানেন্দ্রিয়, সোজা বাংলায় বলি - আপনার সেই অনুভুতি। এই অনুভুতি কিন্তু একটা সুন্দরী মাইয়া দেইখা প্রেমে পড়ার মতো অনুভুতি। এই অনুভুতিডা হইলো সেই বাক্যের অতীত বর্তমান আর ভবিষ্যতের অবস্থার অনুভুতি।

একটা উধাহরন দেই। এই যেমন ধরেন, আফনে বসুন্ধরা সিটিত গিয়া আপনার হারায়ে যাওয়া গার্লফ্রেন্ড রে দেইখা বাংলা ছবির নায়কের লাহাইন লাফাইতে লাফাইতে গেলেন আর কইলেন, "তুমি কিন্তূ আমারে একটা পোন দিতে পারতা:((" - এর পরে আরো অনেক অনেক কতা কইলেন। ঐগুলা অডিয়েন্সের লাইগা সেন্সর করা হইলো। অহন আমার কতাডা একটু মনোযোগ দিয়া চিন্তা করেন। আফনে যে কতাডা কইলেন সেইটা কিন্তু অতীতে ঘটার সম্ভাবনা আছিল কিন্তু ঘটে নাইক্কা(বালাই অইছে কি কন বাইছাব;))

আরেকটা উধাহরন, "আমি ভরা নদীতে সাতার কাটতে পারতাম" - কি মনে হইতাছে? মনে হইতাছেনা আপনার অতীতের একটা দক্ষতার কথা বলা হইতাছে?

আরেকটা উধাহরন, "আমি নিয়মিত পার্কে যাইতাম" - কি? দক্ষতা নাকি অন্যকিছু? নিজে একটু চিন্তা করেন। উত্তরডা সবার নিছে দিছি।

আরেকটা উধাহরন, "তুমি যতক্ষন না আসবে আমি অপেক্ষা করব" - আপনে ভবিষ্যতে কিছু একটা করতে থাকবেন বলতেছেন না?

হুম এই হইলো সেন্স। মাঝে মাঝে একটু সেন্সের অভাব হবেক। আমারও এহনও অয়।

আইজকা আর নাহ। কাইলকা পুরা past সেনস্‌ নিয়া কতা কমু। তয় একটা H.W. লন:

বৃষ্টির দিনে আমি আম কুরাইতাম। - সেন্স করেন
১) অতীতে অভ্যাস
২) অতীতে অভ্যাস আছিলো এহনও অভ্যাস আছে
৩) অতীতের একটা দক্ষতা





---------------------------------------------------------------------------------
এই ব্লগডা কিন্তু একটা সিকুয়্যেল ব্লগ। আগেরগুলা পইড়া আসা একান্তভাবে কাম্য।
আমার ইংলিশ শিখার সিকুয়্যেল ব্লগগুলার লিন্ক পেইজ
---------------------------------------------------------------------------------











অতীতে একটা অভ্যাস।
সর্বশেষ এডিট : ২২ শে জুলাই, ২০১৩ রাত ৩:১৫
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ব্যাংকিং ব্যবস্থা ও অর্থনৈতিক বাস্তবতা....

লিখেছেন জুল ভার্ন, ০১ লা জুন, ২০২৬ বিকাল ৫:০০

ব্যাংকিং ব্যবস্থা ও অর্থনৈতিক বাস্তবতা....

বাংলাদেশের অর্থনীতি আজ যে কঠিন বাস্তবতার মুখোমুখি, তা একদিনে সৃষ্টি হয়নি। দীর্ঘ দুই দশকের দুর্নীতি, লুটপাট, অর্থপাচার এবং রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আর্থিক অব্যবস্থাপনার ফল আজ রাষ্ট্রকে... ...বাকিটুকু পড়ুন

"টেকসই অর্থনীতির: সহজ সমাধান"

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০১ লা জুন, ২০২৬ বিকাল ৫:০৭



দেশ এখন অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত। ব্যাংকে তারল্য সংকট, টাকার অবমূল্যায়ন, অর্থ পাচারসহ নানা বহুমুখী সমস্যার সম্মুখীন। ইউনূস সরকার দেশীয় ব্যাংকগুলো থেকে ঋণ নিয়ে কোনোভাবে জোড়াতালি দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার... ...বাকিটুকু পড়ুন

দু-দণ্ড শান্তির পরেও যে তৃষ্ণা থাকে : বনলতা সেন - সিনেমা [স্পয়লার এলার্ট]

লিখেছেন জাহিদ অনিক, ০১ লা জুন, ২০২৬ বিকাল ৫:১৪


সিনেমা হলের আলো নিভলে একটা চুক্তি হয়। পরিচালক বলেন; আমাকে বিশ্বাস করো, আমি তোমাকে কোথাও নিয়ে যাব। দর্শক রাজি হয়ে চোখ মেলে বসে থাকেন। মাসুদ হাসান উজ্জ্বলের বনলতা... ...বাকিটুকু পড়ুন

আপনি অন্যায় করছেন, ওমর খাইয়াম!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৩৪

আপনি সামুতে দীর্ঘদিন ধরে লিখছেন। এই ব্লগে আপনার অনেক অবদান। সেই অধিকারে, যে কোন ব্লগারের লেখাকে আপনি সমালোচনা করতেই পারেন। কিন্তু, কারো নাম নিয়ে কটাক্ষ করার অধিকার আপনাকে কে দিয়েছে?... ...বাকিটুকু পড়ুন

এমপির কাজ কি মানববন্ধন করা ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা জুন, ২০২৬ রাত ২:২০


ব্রাহ্মণবাড়িয়ায় একটা সিনেমা দেখানো হবে। পারিবারিক সিনেমা। সেন্সর বোর্ড থেকে পাস করা। নাম "বনলতা এক্সপ্রেস।" ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটি ঈদের আনন্দে মানুষকে একটু সিনেমা দেখাতে চাইল। এতটুকুই ছিল ঘটনা ।... ...বাকিটুকু পড়ুন

×