ব্যক্তি উদ্দ্যোগে এমন পাখির অভয়ারণ্য বানাবার ইতিহাস আমার জানা নেই। তবে জেনেছি এমন এক কাহিনী। যে কাহিনীর জন্মদাতা নুরুদ্দিন সাহেব। সিলেটের ছালিয়া গ্রামে সম্পূর্ণ নিজস্ব উদ্দ্যোগে যে পাখিদের অভয়ারণ্য গড়েছেন স্থানীয় পর্যায়ে এই বাড়িকে বলে পাখিবাড়ি।
সিলেট শহর থেকে মাত্র ১৩/১৪ কিলোমিটার দূরে ছালিয়া গ্রামে এই পাখিবাড়ির অবস থান। সিলেটের আম্বরখানা ইস্টার্ণ প্লাজার সামনে থেকে সিএনজি অটোরিক্সা করে সে বাড়িতে যাওয়া যায়; সময় লাগে সর্বোচ্চ ৩০ মিনিট। ভাড়া মাত্র ২৫ টাকা। রাস্তার ডানদিকে আলিশান একটি বাড়ি যা পাখিবাড়ি নামেই পরিচিত। সালুটিকর পাগলা বাজারের কিলোমিটার খানেক আগেই এই বাড়িটি পাখিদের নিরাপদ এক আশ্রয়স্থল।
জানা যায়, বাড়ির মালিক নুরুদ্দিন বাজারে গেলেই পাখি কিনতেন। কখনো এক জোড়া, কখনো চার-পাঁচ জোড়া। বাড়িতে এনে সেগুলোকে ছেড়ে দিতেন। বলতেন, ‘পাখির জায়গা খাঁচায় না, আকাশে।’ কিছু পাখি তাঁর তিন একর বাড়ির গাছগাছালিতে থেকে যেত। দেখাদেখি আরো পাখি আসতে থাকে, একসময় তা সংখ্যা ছাড়িয়ে অসংখ্য হয়ে যায়। বাড়ি থেকে পাখিদের জন্যে খাবারও দেয়া হয়। কেউ সে বাড়িতে পাখি শিকার করতে আসেনা এবং বাড়ির কেউই পাখিও শিকার করেনা। তাদের ধারণা, কেউ এ পাখি শিকার করলে বাড়ি থেকে বের হতে পারবেনা। নাক-মুখ দিয়ে রক্ত বেরিয়ে মারা পড়বে!
নুরুদ্দিন সাহেব বর্তমানে বেঁচে নেই। কিন্তু তার অমর হয়ে যাবার অনেক কাজ তিনি করে গেছেন। বাড়িকে বানিয়ে গেছেন পাখিদের নিরাপদ অভয়াশ্রম। নুরুদ্দিন সাহেবের ছেলে বাড়ির দেখভাল করেন। প্রতিদিন অনেক লোক এ বাড়িতে বেড়াতে আসে পাখি দেখবে আর পাখিদের সাথে সময় কাটাবে বলে। কিন্তু তাদের কেউ বিরক্ত হয়না দর্শনার্থীদের প্রতি। মানুষজন বাড়ির সব জায়গায় ঘুরতে পারেন অনায়াসে। বাড়ির পুকুরের মধ্যে বিশালাকার শান বাধানো ঘাট। এ ঘাট বাঁধতে গিয়ে একটিও গাছ কাটেননি বলে জানা গেছে। ঘাটের উপরের ছাদের মধ্য দিয়ে যে গাছগুলো পড়েছে সেগুলোকে কায়দা করে রক্ষা করা হয়েছে।
পাখি পাখি অনেক পাখি এত পাখি কোথায় আগলে রাখি!
লিখেছেনঃ কবির য়াহমদ
ছবিঃ আমার তুলা
আলোচিত ব্লগ
'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!
প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন
মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন
আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন
এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে
একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।
গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।