আচ্ছা কোনটার বেশি প্রাধান্য? দেহ নাকি মন? দেহ এবং মন দুটোর কোনোটা ছাড়াই আমাদের অস্তিত্ব নেই,দেহ এবং মন এদের পিপাসা না মিটিয়ে টিকে থাকা কি সম্ভব? মনের বেশি প্রাধান্য নাকি দেহের? অনেকেই চট করে উত্তর দিয়ে ফেলে মনের,আবার অনেকেই দেয় দেহের,কিন্তু আসলেই কি তাই? একটা ছেড়ে অন্যটার প্রাধান্য কি বেশি? নাকি দুটোর প্রাধান্যই সমান? প্রায় সময়েই বলতে শুনি অনেককেই,আমার সাথে মেলে এমন একটা মানসিক ভাবসম্পন্ন মেয়ে পাইলেই আফসোস গুচে যেত,আবার দেহের কথা বলতে গেলে একটা গান মনে আসে, "যদি সুন্দর একখান মুখ পাইতাম,মইশাইল্যা পানের খিলি তারে বানাই খাওইতাম।।" এখানে প্রথমেই মুখ অর্থাৎ আল্টিমেটলি দেহের কথাই বোঝানো হয়েছে,যদিও এটি একটি সাধারন পল্লিগীতি বটে । হাতের কাছে এটা পেলাম তাই এটাই টানলাম । এমন অনেক গান কবিতাই আছে কোনোটায় দেহের প্রাধান্য,কোনোটায় মনের প্রাধান্য পাওয়া গ্যাছে । এখন কথা হচ্ছে,কোনটার কদর বেশি? দেহ নাকি মন? মন নাকি দেহ? আবার আরও প্রশ্ন আছে,প্রাধান্যের মাপকাঠি দিয়েই কি এর মর্মাথ বা গুরুত্বপূর্ণতা বিচার করা যায়? সেক্ষেত্রে আরও একটা প্রশ্ন আছে,কোনটির যত্ন নেয়ায় গুরুত্ব বেশি দেয়া উচিত? যেহেতু কোনোটি ছাড়াই আমাদের চলেনা,তার মানে কি দুটোরই যত্ন একসাথে নেয়া উচিত? মানে দুটাই সমান্তরালে চলতে থাকবে? ঠিকাছে মানলাম,তবে প্রাধান্যের বেলায় কোনটা আগে? প্রাধান্য আগে কোনটা পাবে? নাকি সে বেলায়ও দুটাই সমান্তরাল,যদি তাইই হয়,তবে কথা হচ্ছে,দেহ কিনতে পাওয়া যায়,কিন্তু মন কেন কিনতে পাওয়া যায়না? তাহলে কি মনের এতই দাম? যে এটা টাকা দিয়ে পাওয়া যায়না? যদি এটাও সঠিক হয় তবে দেহ নিয়ে কেন এত কাড়াকাড়ি?
আলোচিত ব্লগ
**চিঠি ০৩ : ক্যাফের চিঠি** ☕️

বহু বছর পর আজ তোমাকে দেখলাম।
একটা ক্যাফেতে।
জানালার পাশের টেবিলে বসে ছিলে তুমি। সামনে একটা বই, পাশে একটা Affogato। মাঝে মাঝে কফিতে চুমুক দিচ্ছিলে, আবার বইয়ের পাতায় চোখ রাখছিলে।
আমি ক্যাফেতে... ...বাকিটুকু পড়ুন
বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন
আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন
শিরোনামহীন কবিতা-০৭
তোমাকে নিয়ে কক্সবাজারে
সমুদ্রের গান শোনা,
অথবা বান্দরবানের কোনো পাহাড়ের চূড়ায় উঠে
মেঘের ভেলায় হারিয়ে যাওয়ার
কত যে ইচ্ছে—স্ব-যত্নে পুষে রেখেছিলাম
মনের গহীনতম কোণে!

অকারণ কাঁপা আঙুলে
একটি খুদে বার্তা পৌঁছে দিয়েছিলাম
তোমার... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।