আবার তুই মানুষ হ হে বিবেক হারা
কালের হাতছানি ঐ শোনা যায়
বিবেকের দরজায় আঘাত হানতে চায়
রাহুর করাল গ্রাস থেকে মুক্তি হ
অন্ধকারের কালো ছায়ায় না দেখে নিজের অবয়ব
ছলাৎ ছলাৎ নর্দমার কালো পানিতে নাদেখে
আমাবশ্যার কালো রাতের আধারে না খুজে
দিনের উজ্জল আলোয় খুজে ফের তোকে
চেয়ে দেখ হয়েছে অনেক ভোর
উঠেছে অনেক আগে সূর্য পশ্চিম দিগন্তে
উজ্জল রোদে ভরে গেছে আকাশ
চারিদিকে চকচকে মরীচিকা অস্তিত্বহীন
আজ আর নেই কেহ তুই ছাড়া
অন্তহীন মরীচিকা আর দুঃস্বপ্নের করাজালে
নেই আর কউ মিথ্যার আড়ালে ডুবে
শত ফানুস আজ উড়ে গেছে হাওয়ার তোড়ে
শুধু তোকে দেখি এখনও আধারে ডুব দিতে
দেখি মিথ্যার বেশাতির নিচে নিজেকে খুজে ফিরতে
দেখি মানুষকে প্রলোভনের তকমায় ঘুম পাড়াতে
দেখি ষড়যন্ত্রের জালের মুখ তোর হাতের করাজালে
অথচ তারা তো অনেক আগেই জেগে গেছে
জেনে গেছে সব তোর ইতিবৃতি
ছিড়ে ফেলেছে তোর ষড়যন্ত্রের জাল
তোর মরীচিকা ওরা পয়দলে পিছনে ফেলেছে
তাই আবার তুই মানুষ হ
ভেঙে ফেলে সব মিথ্যার বেশাতি
তোর রুপ সবার কাছে উন্মচিত
তাই আর ফিরিসনা স্বমহিমায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



