ইডিয়টদের বিরুদ্ধে কিছু না বলে জাস্ট চুপ থাকাই শ্রেয়। দেখবেন ওরা নিজেরাই এক সময় মুখ ফসকে কথা বলতে শুরু করে দিয়েছে। গতকাল শাহরিয়ার কবির সময় টিভির টক-শোতে বলেছে অভিজিত হত্যার দুইঘণ্টা আগে বাংলাদশে মুক্তমনা ব্লগ বন্ধ করে দেয়া হয়েছিলো। তার অভিযোগ এটা জামায়াত করেছে![১] আওয়ামী সরকারের ডিজিটাল বিটিআরসির নিয়ন্ত্রণ জামায়াত করে, এটা তো জানতাম না! হায় আমরা কী এমন ডিজিটাল বাকশাল চেয়েছিলুম!
যাই হোক, মুক্তমনা ব্লগ এখন আবার দেখা যাচ্ছে। কিন্তু লাইভ ভার্সন থেকে তাদের পুরাতন অনেক পোস্ট এবং কমেন্ট হারপিক দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করে ফেলা হয়েছে! যদিও ওয়েব আর্কাইভে এখনো সেগুলো রয়ে গেছে! হায় আমরা কী এমন বিজ্ঞানী চেয়েছিলুম!
এদিকে জাফর ইকবাল একবার বলে, "ব্লগার অভিজিতের উপর আঘাত মানে মুক্তিযুদ্ধের চেতনায় আঘাত" আবার বলে, "ব্লগ বা অনলাইনে অভিজিত রায় কি লিখতেন তা আমি জানিনা"!
চেয়ারে হেলান দিয়ে টাইট করে বসে থাকুন। ইডিয়টগুলোর মুখ দিয়েই সব বেড় হয়ে আসবে। শেষে এক সময় সব লেজে-গোবরে করার পর এরা বলবে, "এই অভিজিৎ সেই অভিজিৎ না, কিংবা এই মুক্তমনা সেই মুক্তমনা নয়"।
এই ইডিয়টগুলোর কানের দুই আঙ্গুল নীচে বন চটকানা মেরে থামিয়ে বলা দরকার, "নাটক বন্ধ করে অভিজিতের খুনীদের ধর; বিচার কর। মেধাবী তরুণদের তোদের রাজনৈতিক নোংরামীতে ব্যবহার করার পর লাশ নিয়ে আর কত রাজনীতি করবি?"
১/ ভিডিও এখানে Click This Link
উৎস এখানে Click This Link
সর্বশেষ এডিট : ০৩ রা মার্চ, ২০১৫ বিকাল ৩:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



