somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অতিআবেগী মগজহীন কাগুজে মুক্তিযুদ্ধের বাহকদের হাত থেকে মুক্তি চাই...

২৫ শে মার্চ, ২০১১ সকাল ১০:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ ২৫-শে মার্চ ...

সকালে নাস্তা সেরে টিভির চ্যানেলগুলো সার্ফ করছিলাম। বিজ্ঞাপণের কল্যানে এখনতো বাংলাদেশের চিভি চ্যানেলগুলো দেখা প্রায় বাদই দিয়ে দিয়েছি। তার পরেও আর-টিভিতে এসে একটা নাটক (সরি... নাম দেখি নাই) আমাকে কিছক্ষনের জন্য সার্ফিং থেকে বিরত রাখল। নাটকের ঘটনা হল – নায়িকা (সারিকা, বাংলালিংকের এড-য়ে দেশ দেশ দেশ ... করে মাত্রাতিরিক্ত লাফালাফির কারণে পরিচিত) মুক্তিযোদ্ধার মেয়ে এবং নায়ক (চিনিনা, মনে হল আগে দেখি নাই কখোনো) আলবদরের ছেলে। নাটকের ঘটনা পরিচিত, আমরা সবাই জানি – নয়িকার মুক্তিযোদ্ধা বাবাকে নায়কের আলবদর বাবা মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে মেরে ফেলে। এরপর বিরতি ... । নায়িকা এবং নায়ক একই ভার্সিটিতে পড়ে এবং তাদের মধ্যে মনে হয় প্রেমভাবও জন্ম নেয়। ঘটনার এক পর্য়ায়ে নায়িকা জানতে পারে যে তার “ও” রাজাকার-আলবদরের বাচ্চা। তারপর ... উথালপাথাল ঘৃনা ... তোর বাবার কারণে আমার বাবা মারা গেছে ... ইত্যাদি ইত্যাদি। এর পর নায়কের আত্মগ্লানিতে ভোগা এবং ঠান্ডা মাথায় বাবাকে খুন করা। নাটক শেষ ...

এরকম ঘটনা ঘটতেই পারে ... দোষের কিছু নয়। দোষের হল নায়কের লাইফস্টাইল। সে লেটেষ্টমোটর বাইক, মোবাইল ফোন হিসেবে নোকিয়া কমিঊনিকেটর ব্যবহার করে। করতেই পারে ... অনেক মুক্তিযোদ্ধার বাচ্চাই এখন এটা করে আর রাজাকারের বাচ্চা হলেতো কোন কথাই নাই। নায়কের বাইক এবং ফোনের মডেল দেখে মনে হল নাটকের ঘটনা ২০০৩-এর পরের। রাজাকারের বাচ্চা ২০০৩ সালে ভাসিটিতে পড়তেই পারে কিন্ত একজন মুক্তিযোদ্ধার বাচ্চা কিভাবে ৩০-৩২ বছরেও ভাসিটি পাস করতে পারেনা মাথায় ঢোকে নাই (অবশ্য সারিকাকে দেখে মনে হয় নাই তার বয়স ৩০/৩২ হইছে)।

আমি মুক্তিযুদ্ধ পরবর্তী প্রজন্মদের মধ্যে একজন। মুক্তিযুদ্ধের গল্প শুনে হওয়া মুক্তিযোদ্ধাদের আচরন এবং কচলানিতে মুক্তিযুদ্ধ এখন আমার কাছে করলা/চিরতার চেয়েও তিতা লাগে। কথিত মুক্তিযুদ্ধ বা মুক্তিযোদ্ধাদের খাটো করা আমার এই লেখার উদ্দেশ্য নয়। অতিআবেগী মগজহীন কাগুজে মুক্তিযুদ্ধের বাহকদের হাত থেকে মুক্তি পাওয়াটাই আমার চাওয়া।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মনে রং নেই আর=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১২ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৫২


মন তো ছিল গোলাপী রঙ আভায় বন্দি, মন ছিল চন্দ্র মল্লিকা,
মন আর সেই মন নেই, মনের চারিপাশে এক সমুদ্দুর কুহেলিকা;
মন যেন পাথর হয়ে আছে, নেই অফুরন্ত ফুরসত
মন গোলাপী রঙ নয়... ...বাকিটুকু পড়ুন

এতটা নির্লজ্জ বেহায়া ভিসি সারা দুনিয়াতে নেই-- ছি:

লিখেছেন অপলক , ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১:০১

একটা মানুষ কতটা নির্লজ্জ হতে পারে, সেই সাথে ক্ষমতার+ টাকার+ সরকারী সুবিধাদী পাবার কাঙ্গাল হতে পারে, চুয়েটের ভিসি (Vice-Chancellor) কে না দেখলে জানতেই পারতাম না। এতদিন শুধু লোভী বলে বুবু... ...বাকিটুকু পড়ুন

দেয়ালে রবীন্দ্রনাথ, রাজনীতিতে আতঙ্ক

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১:৫০


দেশে এখন যারা ক্ষমতায় আছেন, তারা মধ্য ডানপন্থী রাজনৈতিক দলের মানুষজন । সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ে আছেন প্রবীণ নেতা নিতাই চন্দ্র রায়। এই অবস্থায় শিল্পকলা একাডেমির উদ্যোগে দেয়ালে... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের ধর্মীয় পরিচয়, গ্রাফিতিতে চুনকালি ও পলিটিক্যাল ইসলাম

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:০৪


রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন প্রগতিশীল লেখকের লেখা পড়ে আমি হতাশ ও বিস্মিত হয়েছি। তাঁদের মধ্যে একাধিকজন লিখেছেন, রবীন্দ্রনাথ হিন্দু ছিলেন না, তিনি ছিলেন ব্রাহ্ম।... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের নামে কত শত অভিযোগ

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৩ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫


*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।

প্রাপ্ত বয়সে নজরুল... ...বাকিটুকু পড়ুন

×