স্বাগতম : 21 শে ফেব্রুয়ারি
০১ লা ফেব্রুয়ারি, ২০০৬ ভোর ৬:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এসে গেলো আমাদের মাতৃভাষা-প্রেমের মাস ফেব্রুয়ারি । আজ পহেলা ফেব্রুয়ারি । এই মাসের 21 তারিখে বাঙালি এমন এক ইতিহাস সৃষ্টি করলো যা আজ পর্যন্ত দুনিয়ার অন্য কোনো জাতি ছাড়িয়ে যেতে পারলো না। মায়ের ভাষায় কথা বলার অধিকার আদায়ের দাবিতে বাঙালি তরুণরা জীবন উৎসর্গ করলো পাকিস্থানি পুলিশের গুলিতে । তারা শহীদ হয়েও অমর হয়ে থাকলো আমাদের স্মৃতিতে।
মাতৃভাষার মর্যাদার জন্য যারা শহীদ হয়েছিলেন 54 বছর আগে আমরা তাদের কখনো ভুলবো না। ভাইয়ের রক্তে রঞ্জিত একুশে ফেব্রুয়ারি আমরা কি করে ভুলবো!
একুশে ফেব্রুয়ারি এখন আর শুধু বাঙালির মাতৃভাষা দিবসই নয়, বাঙালির গৌরবগাথা আজ বিশ্বের সম্পদ। আজ একুশে ফেব্রচ্ছারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পেয়েছে। ইউনেস্কো বাংলার একুশে ফেব্রুয়ারির চেতনাকে সারা বিশ্বের চেতনায় রূপান্তরিত করার এই মহৎ উদ্যোগটি বাস্থবায়ন করে বাংলার হৃদয় জয় করেছে।
ফেব্রুয়ারি মাস এলেই আমাদের আবেগ যেন বাঁধ মানে না। বাংলা একাডেমীর আয়োজনে মাসব্যাপী বইমেলা ছাড়াও একুশে ফেব্রুয়ারিকে ঘিরে আমাদের কতো যে আয়োজন তা লিখে শেষ করা যায় না।
এখনো একুশে ফেব্রুয়ারির প্রভাত ফেরিতে আমরা অনেকেই নগ্নপদে পথ চলি, কণ্ঠে থাকে_ আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি!
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিশ্বকাপের এই মৌসুমে ফুটবল নিয়ে একটা দারুণ হার্ট লিফটিং মুভি দেখে ফেললাম - "Next Goal Wins"
গল্পটা আমেরিকান সামোয়ার জাতীয় ফুটবল দলকে নিয়ে। ২০০১ সালে অস্ট্রেলিয়ার কাছে ৩১-০ গোলে হেরে...
...বাকিটুকু পড়ুনআইন সমাজ নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর পদ্ধতি নয়। আইন দৃশ্যমান, প্রতিরোধযোগ্য। সবচেয়ে কার্যকর পদ্ধতি হলো মানুষকে নিজেই নিজের আনন্দ নিষিদ্ধ করতে শেখানো। জীবন থেকে আনন্দের উচ্ছেদ ঘটানো। এই কাজটি বাংলাদেশে গত... ...বাকিটুকু পড়ুন

জুলাই মাসটা আবার ঘুরে ফিরে আসতেই দেশের রাজনৈতিক পাড়ায় পারদ চড়তে শুরু করেছে। বিশেষ করে যারা গত দুই বছর আগের আন্দোলনের ফসল ঘরে তুলেছেন, তাদের কাছে এই জুলাইয়ের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৩ রা জুলাই, ২০২৬ সকাল ৮:৪৯

বাঙালির উদরঘাটতি থাকলেও উৎসবে সদা মশগুল!
দ্যাশ নতুন কইরা স্বাধীন হইছে গো!
রঙবেরঙে পতাকায় বিলুপ্ত স্বজাতির মানচিত্র!
শুধু পতাকায় সীমাবদ্ধ নেই!
মনে হচ্ছে পাল্টে গেছে জাতীয়তা!
মধ্যরাতে ভেঙে যায় সুনিদ্রা কর্কশ...
...বাকিটুকু পড়ুন
জাপানের সাবেক প্রধানমন্ত্রী হায়াতো ইকেদা ১৯৬০ সালের শেষভাগে তাঁর বিখ্যাত "ইনকাম ডাবলিং প্ল্যান" বা "আয় দ্বিগুণকরণ পরিকল্পনা" চালু করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো জাপানের অর্থনৈতিক...
...বাকিটুকু পড়ুন