আজকাল মানুষজন খুব প্রয়োজন ব্যতীত সরকার নিযুক্ত প্রসাশনের দ্্বারস্ত হতে চায় না দীর্ঘসূত্রিতা ও অব্যাবস্থার জন্য । তাই অনেকের বিচারের বাণী নিভূত্যে কাঁদে । এই আমি - যার নাম আজ পযনর্্ত কোন রাষ্টীয় খাতায় বিচার প্রাথর্ী বা আসামী হিসাবে নাম নাই । যদিও কখনো ছোট খাটো বিচার প্রাথর্ী হবার ইচ্ছে ছিল কিন্তু বিচারের দীর্ঘ সূত্রিতা আর প্রক্রিয়া আমাকে সে আশা থেকে বিরত রেখেছে । এজন্য আল্লাহর কাছে শোকরিয়া জানাই ।
প্রবহমান জীবনে এইতো ক'দিন আগে নিতান্ত বাধ্য হয়েই আমার পরিচয় দিয়ে ই-মেইলে র্যাবের হেডকেয়াটর্ারে দ্্বারস্থ হই কিছু ইনফরমেশনের জন্য । ই-মেইল করার পর ভাবলাম না জানি কী হয়!!!? র্যাব না জানি কত হাজার প্রশ্নবাণে জর্জড়িত করে আমাকে, ফাইল চালাচালি করে ওপর মহলে যে তথ্যটি আমাকে দেওয়া যাবে কি না ফিরতি ই-মেইলে ইত্যাদি ইত্যাদি । আমার বেশ কজন বন্ধু, সহকমর্ীতো একেবারে থঁ...বনে গেছে আমার মেইল পাঠানো এবং এর সম্ভাব্য ভয়াভহ পরিণতি দেখার জন্য ।
অবশেষে মাত্র 1 দিন পর সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আমার ইয়াহূর ফ্রি ই-মেইল এ্যাকাউন্টের ইনবক্সে দেখতে পাই র্যাবের ধন্যবাদসহ কাঙ্খিত ইনফরমেশন । সেই সাথে র্যাব ভবিষ্যতেও এরকম সহযোগিতা প্রদানের জন্য আমাকে স্বাগত জানিয়েছেন ।
তাই আপনাদের বলছি - আমার সহকমর্ী বা বন্ধুদের মত ভীতুনা হয়ে কোন অপরাধমূলক কর্মকাএন্ড এর বিরুদ্ধে র্যাবের সহায়তা নেয়ার জনন্য । উপরের ছবিতে র্যাবের অফিসিয়ালী ওয়েব সাইটের ঠিকানা দেয়া হল যাহাতে ওয়েব সাইট ব্রাউজ করে বিস্তারিত তথ্য পেতে পারেন ।
র্যাব বাহিনীকে ভয় পাবার কিছুই নাই, কখনো ভাববেন ন া যে র্যাব হল যমদূত ! কারন র্যাব সত্যিই ফ্রেন্ডলী ।
সর্বশেষ এডিট : ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৬ সকাল ৭:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




