চট্টগ্রাম ও ঢাকায় অনুষ্ঠিত হবে এদের কনসার্ট- যথাক্রমে আগামী 8 ও 9 ফের্রুয়ারী । এরই মধ্যে অন্তর শোবিজের প ক্ষ থেকে কাজী এবং রূপ রেখার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। উল্লেখ্য, অন্তর শোবিজের আমন্ত্রণে গত বছর ইন্ডিয়ান আইডল অভিজিৎ সাওয়ান্ত, অমিত সানা এবং প্রযুক্তা ঢাকায় এসেছিলেন। কাজী এবং রূপরেখা দু'জনই তাদের কাছে জানতে পেরেছেন বাংলাদেশে তাদের জনপ্রিয়তার কথা এবং অভিজিৎদের মুখে তা শুনেই বাংলাদেশে আসতে রাজি হয়েছেন। এ প্রসঙ্গে অন্তর শোবিজের কর্ণধার স্বপন চৌধুরী বলেন : 'অভিজিৎ, অমিত এবং প্রযুক্তাকে ঢাকায় এনে আমরা ব্যাপক সাড়া পেয়েছি। মাঝখানে দেশব্যাপী বোমা হামলার জন্য কিছুদিন নিরাপত্তার কারণে আমাদের কার্যক্রম স্থগিত ছিল। এখন আমরা আবার পুরোদমে কাজ শুরু করেছি। কাজী এবং রূপরেখা দু'জনই আমাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। তিনি আরও বলেন, " ফেম জুড়ির সঙ্গে আরও থাকবেন রেক্স, বাংলাদেশের ব্যান্ড এলআরবি, নগর বাউল, প্রমিথিউস, তিশমা, ক্লোজ আপ ওয়ান তারকা নোলক, রাজিব এবং বিউটি ।"
8 ফের্রুয়ারী চট্টগ্রাম দাম পাড়া পুলিশ লাইন মাঠ, 9 ফের্রুয়ারী আর্মস পুলিশ ব্যাটেলিয়ান মাঠ (উত্তরা, ঢাকা) এবং একই দিনে রাতে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রসহ মোট তিনটি কনসার্ট অনুষ্ঠিত হবে ।
চট্টগ্রাম ও ঢাকার পুলিশ লাইনে আয়োজিত কনসার্টের টিকিটের মূল্য রাখা হয়েছে 300 টাকা এবং চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের টিকিটের মূল্য রাখা হয়েছে 2000টাকা । কনসার্ট থেকে অর্জিত 70 অর্থ দান করা হবে পুলিশ কল্যান ফান্ডে বলে জানিয়েছেন আয়োজক কতর্ৃপক্ষ ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

