বিজ্ঞানের অবাধ আবিষ্ফ্কার জীবনকে সহজ করেছে, তবে নান্দনিক করেনি বরং যান্ত্রিক করেছে। ভালোবাসার প্রকাশ ভঙ্গির পরিবর্তন এসেছে অর্থাৎ বাহ্যিকতার নানা পরিবর্তন হয়েছে, কিন্তু মনস্তত্ত্ব সেই লাইলি-মজনুদের মতোই।
ভালোবাসা নির্মল, শুদ্ধ, স্বগর্ীয় অনুভূতির নাম। প্রেমিকার মাথার একটি চুল, প্রেমিকার পরিধেয় পোশাকের কোনো অংশ এক সময়ের প্রেমিকদের পকেটে পকেটে ঘুরত। আবার প্রেমিকের জন্য প্রেমিকার সযত্দেম্ন দক্ষ হাতের সহৃচিকর্মে ফুটিয়ে তোলা 'ভুলনা আমায়' লেখা রুমালের দিনগুলোও আর নেই।
ভালোবাসার মানুষটির জন্য উপহারের তালিকায় শরৎচন্দ্রের উপন্যাস কিংবা রবি ঠাকুরের কবিতা এখন নগণ্য হতে বসেছে। ভালোবাসা ঠিকই আছে, তবে এ সময়ের প্রেমিকজুটির উপহারের তালিকায় এসেছে পাশ্চাত্য পপ কিংবা রক গানের সিডি কিংবা মোবাইল সেট,একটেল জয়/জিপি ডিজুস সিম কর্ড, হিরের অলংকার কিংবা দামি কোনো পারফিউম।
লাল ফিতা, রেশমি চুড়ি, আলতা আর আয়নার আবদারের প্রেয়সীকে আর খোঁজে পাওয়া যায় না এই একুশ শতকের বারান্দায়। ভালোবাসায় সহজাত প্রাণের যোগ কিছুটা হলেও কমে গেছে।
চাঁদনী রাতে বিশেষ অভিসারের জন্য ভাবী আর বাড়ির কনিষ্ঠ সদস্যটির দারস্ট্থ আর হতে হয় না এ যুগের প্রেমিকজুটিকে। মুঠো ফোনের ওকে বাটনই যথেষ্ট। হাতে হাতে মুঠো ফোন যখন-তখন ম্যারাথন টেলি অভিসার। যখন-তখন মোবাইল ফোনের একটি টিপই ভালোবাসার মানুষটির কণ্ঠ নিয়ে আসে কানের খুব কাছে।
ঘাসফুল আর একটি লাল গোলাপের সময় আর নেই। নেই বহু কাগ্ধিত নীল খামের চিঠির আবেদন। নানা অলংকরণে শ্বেন্ধর মায়াময় কাগজটি (চিঠি) আর হাতে আসে না কারো। যান্ত্রিক সভ্যতা কেড়ে নিয়েছে মানবিক সহৃক্ষ্ম আবেগগুলো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

