জাপান-বাংলাদেশ গ্রুপ এবং জাপন সরকারের যৌথ উদ্যোগে আয়োজিত এ মেলায় জাপানের 40টি আইটি এবং টেলিকমিউনিকেশন কোম্পানি অংশগ্রহণ করবে। কেবল জাপানি কোম্পানির অংশগ্রহণে বাংলাদেশে এ ধরনের মেলা এটাই প্রথম।
গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত সংবাদ সম্মেলনে আয়োজকদের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জাপান-বাংলাদেশ গ্রুপের নির্বাহী পরিচালক মোঃ হাতেম আলী ভুঁইয়া। উপস্থিত ছিলেন জাপান-বাংলাদেশ গ্রুপের চেয়ারম্যান সেলিম প্রধান, জাপানের বিশিষ্ট ব্যবসায়ী ইয়োশিতো ইগারাশি, সেইজি নতামি, মোনেকি ইয়ামামোতো, আকিরা নিমিজু, শিগেমি ইয়ায়োশিতা, শুনামো মিকামি, নানা ইশিজিমা, জাপান-বাংলাদেশ গ্রুপের ভাইচ চেয়ারম্যান রফিকুল ইসলাম খান প্রমুখ।
আয়োজকরা জানালেন, বাংলাদেশের তরুণ প্রজন্মকে জাপানের আধুনিক সব প্রযুক্তির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার মাধ্যমে তাদের প্রযুক্তি বিষয়ে উদ্বুদ্ধ করাই জাপান-বাংলাদেশ আইটি এক্সপোর মূল লক্ষ্য।
এক্সপোতে যেসব জাপানি কোম্পানি অংশগ্রহণ করবে তার মধ্যে রয়েছে ফুজিৎসু করপোরেশন, নিহন সিসটেম ডিজাইন করপোরেশন, নাগিৎসুকা টেলিইন্ডাস্ট্রি করপোরেশন, নিপ্পন , ক্যাসিও ক্যালকুলেটরের মত শ্বিখ্যাত কোম্পানি ইত্যাদি।
সবার জন্য উন্মুখত এই এক্সপো থেকে সফটওয়্যার, হার্ডওয়্যার এবং টেলিকমুনিকেশন দ্রব্য ক্রয়ে শতকরা 30 ভাগ পর্যন্ত ছাড় পাওয়া যাবে ।
এক্সপো চলবে সকাল 9টা থেকে একটানা রাত 8টা পর্যন্ত।
সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০০৬ রাত ৩:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




