মনে রাখতে হবে যারা 'ফ্রি' পণ্য ও সেবা প্রদান করেন তারা অবশ্যই লোকসান দিয়ে 'ফ্রি' দেন না। কিন্তুঅনেক ভোক্তাই বু ঝতে পারেন না যে ফ্রি দেয়াটা একটা ব্যবসায়িক কৌশলমাত্র।
এদেশের বিভিন্নমোবাইল কোম্পানি কিছু কিছু প্যাকেজে ফ্রি কথা বলার সুযোগ দিয়ে ক্রেতা আকর্ষণ করার চেষ্টা করছে এবং এতে তারা সফলও হচ্ছে। কিন্তু প্রকৃতপক্ষে মোবাইল কল ভ্যাটসহ এখনো প্রতি মিনিট পাঁচ টাকারও বেশি। এ ছাড়াও রয়েছে টিঅ্যান্ডটি থেকে আসা কলের ইনকামিং চার্জ, যা বিশ্বের অন্য কোথাও নেই। আমাদের পাশর্্ববতর্ী দেশে যেখানে মোবাইল কল চার্জ প্রতি মিনিট এক টাকারও কম, সেখানে আমাদের মত গরিব দেশের জন্য এই উচ্চ হারের কল চার্জ বেদনাদায়ক।
পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী বিটিআরসি মোবাইল কোম্পানিগুলোকে ফ্রি কল চার্জ বন্ধ করতে নির্দেশ দিয়েছে। বিটিআরসির এই পদক্ষেপ আরও সময়োচিত হতো যদি ফ্রি কল বন্ধের সঙ্গে সঙ্গে কল চার্জ প্রতি মিনিট এক টাকা এবং সকল ইনকামিং কল চার্জ ফ্রি করার জন্য নির্দেশ থাকতো।
বিটিআরসি ও মোবাইল ফোন কোম্পানিগুলোকে মোবাইল ফোন ব্যবহারকারীদের স্বার্থে কিছু পদক্ষেপ নেয়ার আহবান জানাচ্ছি:
@ মোবাইল কল চার্জ পিক টাইমে প্রতি মিনিট সবের্াচ্চ 1 টাকা নিধর্ারণ করুন ।
@ অফ পিক টাইমে প্রতি মিনিট 75 পয়সা এবং
@ সুপার অপ পিক টাইমে প্রতি মিনিট 50 পয়সা হারে নির্ধারণ করুন ।
@ সকল কলের ইনকামিং চার্জ ফ্রি করা হোক
@ সাপ্তাহিক ছুটিসহ সরকারি বন্ধের দিনগুলোতে অফ পিক রেটে কল চার্জনিধর্ারণ করুন
@ প্রতি সেকেন্ড পালস সুবিধা প্রদান করুন
@ এসএমএস চার্জ 50 পয়সা করুন
@ পোস্ট পেইড গ্রাহকের লাইন রেন্ট সবের্াচ্চ 100 টাকা নিধর্ারণ করুন
@ বর্তমানে বিভিন্ন মোবাইল কোম্পানি তাদের খেয়ালখুশি মতো পিক/অফ পিক/ সুপার অফ পিক টাইম নির্ধারণ করছে। পিক টাইম সকাল 8টা 1 মিনিট থেকে রাত 8টা পর্যন্ত, অফ পিক টাইম রাত 8টা 1 মিনিট থেকে রাত 12টা পর্যন্ত, সুপার অপ পিক টাইম রাত 12টা 1 মিনিট থেকে সকাল 8টা পর্যন্ত নির্ধারণ করা হবে যুক্তিসংগত।
সুতরাং ফ্রি কল চার্জ না দিয়ে উল্লেখিত হারে কল চার্জ নির্ধারণ ও অন্যান্য সুবিধা দিলে একদিকে গ্রাহকরাও উপকৃত হবে এবং অন্য দিকে এইসব সুবিধা প্রদানকারী মোবাইল কোম্পানি-গুলোও প্রচুর গ্রাহক পাবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।
