তাবলিগ জামাতের 3 দিনব্যাপী বিশ্বইজতেমা তথা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম সমাবেশের সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে । আগামীকাল শুক্রবার থেকে টঙ্গীর তুরাগ নদীর তীরে ইজতেমা মাঠে শুরু হবে ঐতিহ্যবাহী এই বিশ্বইজতেমা ।
ইজতেমায় আগত মুসলি্লদের অবস্থান চিহ্নিত করতে সমগ্র প্যান্ডেলকে 24টি খেত্তায় বিভক্ত করা হয়েছে। নিম্নেমুসলিম ভাই ও বোনদের সুবিধার্থেতা উল্লেখ করা হল:
@ 1নং খেত্তায় ঢাকা জেলার নবাবগঞ্জ,
@ 2নং খেত্তায় দোহার
@ 3নং খেত্তায় ধামরাই উপজেলা,
@ 4নং খেত্তায় দিনাজপুর-ঠাঁকুরগাও ও পঞ্চগড়, @ 5নং খেত্তায় বগুড়া ও জয়পুরহাট,
@ 6নং খেত্তায় পাবনা ও সিরাজগঞ্জ,
@ 7নং খেত্তায় রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও নওগাঁ,
@ 8নং খেত্তায় রংপুর কুড়িগ্রাম, নীলফামারী, গাইবান্ধা ও লালমনিরহাট,
@ 9নং খেত্তায় যশোর, মাগুরা, নড়াইল ও ঝিনাইদহ জেলা,
@ 10নং খেত্তায় পটুয়াখালী ও বরগুনা জেলা,
@ 11নং খেত্তায় বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরা জেলা,
@ 12নং খেত্তায় বরিশাল, ভোলা, ঝালকাঠী ও পিরোজপুর জেলা,
@ 13নং খেত্তায় কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলা
@ 14নং খেত্তায় মানিকগঞ্জ ও গাজীপুর জেলার মুসলি্লরা অবস্থান করবেন।
@ 15নং খেত্তায় নেত্রকোনা,
@ 16নং খেত্তায় জামালপুর, শেরপুর ও টাঙ্গাইল, @ 17নং খেত্তায় কিশোরগঞ্জ,
@ 18নং খেত্তায় ময়মনসিংহ,
@ 19নং খেত্তায় মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বানছারামপুর উপজেলা,
@ 20নং খেত্তায় ফরিদপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী, শরিয়তপুর ও মাদারীপুর,
@ 21নং খেত্তায় সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার,
@ 22নং খেত্তায় চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙ্গামাটি জেলা,
@ 23নং খেত্তায় নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলা
@ 24নং খেত্তায় অবস্থান করবেন কুমিল্লা, চাঁদপুর ও বি-বাড়িয়া জেলার মুসলি্লরা।
প্রতিটি প্রবেশ পথে র্যাব ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর হাতে ইজতেমা মাঠের নকশাসহ খেত্তার তালিকা থাকবে । একটি খেত্তা খালী রাখা হয়েছে। যেসব মুসলি্ল ইজতেমা শেষে তাবলিগের কাজে বের হবেন তাদেরকে এই খালী খেত্তায় রাখা হবে।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




