somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আপনার প্রতিষ্ঠানে আমাদের মেয়েদের উপযুক্ত কাজের পরিবেশ বজায় রাখুন...

২৪ শে মে, ২০১৭ বিকাল ৩:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিকেলে অফিসে বসে কম্পিউটারে কাজ করছিলাম।

এমন সময় ২৪/২৫ বছরের একটি মেয়ে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো। খানিকটা হাঁপাচ্ছে সে।

কিছু সময় ভ্রু কুচকে অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইলাম। আজ অবদি এমন ঘটনা ঘটেনি যে কোন শ্রমিক অনুমতি ব্যতীত দরজা ঠেলে ভেতরে ঢুকে পড়েছে।

দরজার বাইরে আড়ালে সিকিউরিটি দাঁড়িয়ে আছে। সেও বোধহয় কিছুটা হতভম্ব ও বিব্রত।

মুখের ভঙ্গি কিছুটা হাসি হাসি করে পরিস্থিতি যথাসম্ভব স্বাভাবিক করার চেষ্টা করলাম।

মেয়েটি কাঁপা গলায় বলল, "ছার আমি এইখানে লেবারদের জন্য রান্না করি।"

কিছুটা হেসে বললাম, "ও আচ্ছা, বেতনের বিষয়ে কিছু বলবে?"

"জি না"

"ছুটি লাগবে?"

"জি না"

এমন সময় চেয়ে দেখলাম, মেয়েটির চোখ দুটো টলমল করছে। মনে হলো জল গড়িয়ে পড়বে।

"কী সমস্যা বলো তো? কারো অসুখ করছে?"

"জি না ছার।"

"আচ্ছা বলো কেন এসেছ?"

"ছার, শাওন ছার আমারে পেছন তে ঝাপটায় ধরছে।"

প্রথমে ঠিক বুঝতে পারলাম না। তারপর ধরা গলায় ঘটনার খানিক বর্ণনা দিল মেয়েটি। কারখানার প্রডাকশন ম্যানেজার তাকে পেছন থেকে ঝাঁপটে ধরেছে। হাত ধরে একটি রুমে নেবার জন্য টানা-টানিও করেছে।

ফ্যাক্টরি ম্যানেজারকে ডাকলাম। সে বলল, বিষয়টি সে মীমাংসা করেছে। শাওন কে শাসিয়ে বলেছে- ভবিষ্যতে যেন এমন কাজ আর না করে।

বললাম, "আপনার বোন কিংবা স্ত্রীকে যদি এভাবে কেউ পেছন থেকে ঝাঁপটে ধরে তবে তাকে কি শুধু শাসিয়েই ছেড়ে দেবেন?"

"জি না।"

বুঝতে পারলাম, ব্যাপারটা কোন রকম ধামাচাপা দেবার চেষ্টা চলছিল। শাওনকে ডাকা হলো। মেয়েটিকে বললাম,"তোমার পায়ের জুতা খুলে ওকে বাইরে নিয়ে সবার সামনে জুতা পেটা করো।

কোথা থেকে যেন রাজ্যের শক্তি ভর করলো মেয়েটির শরীরে। সে চপা-চপ জুতা পেটা করতে লাগলো শাওনকে। শাওনের দু'গালে স্যান্ডেলের তলার দাগ স্পষ্টাকারে ফুটে উঠেছে।

তারপর মেয়েটিকে বললাম, "নিচে থুতু ফেলে ওকে চাটতে দাও। একটু ভালো মতো ফেল, থুতুতে যেন বেশি করে কফ থাকে।"

সে গলা কেশে কফসহ থুতু ফেললো নিচে। শাওনকে দিয়ে সেই থুতু চাটানো হলে।

তারপর বললাম,"ওর কানের গোড়ার চুল ধরে ভালো মতে টেনে দাও।"

মেয়েটি এমন ভাবে টানলো যে, তার চিমটিতে কয়েকটি চুল ছিড়ে এলো।

পুলিশে দিতে চাইলে মেয়েটি বাঁধা দিয়ে বলল, "ছাইড়া দেন ছার অর জনমের শিক্ষা হইছে।"

বললাম, "ছেড়ে যখন দিতে চাচ্ছ, তবে রোলার দিয়ে অর পেছনে গুনে গুনে দশটা বাড়ি মারো।"

মেয়েটি তাই করলো।

তারপর হারামজাদাটাকে তৎখনাত পাওনা মিটিয়ে কষে পাছায় লাথি মেরে কারখানা থেকে বিদায় করে দেয়া হলো।

এসব হারামজাদাদের কোন ক্ষমা নেই। প্রতিষ্ঠানে ঘাপটি মেরে থাকা এসব বদমাশদের কর্মকাণ্ডকে সামান্য শাসিয়ে কেউ ধামা-চাপা দেবার চেষ্টা করবেন না প্লিজ। এদের নগদে জুতা পেটা করে থুতু চাটিয়ে পাছায় লাথি মেরে আপনার প্রতিষ্ঠান থেকে বিদায় করুন...। আপনার প্রতিষ্ঠানে আমাদের মেয়েদের উপযুক্ত কাজের পরিবেশ বজায় রাখুন...।
সর্বশেষ এডিট : ২৪ শে মে, ২০১৭ বিকাল ৩:০৯
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×