somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একাত্তরের পৈশাচিকতাকে আবারো মনে করিয়ে দিয়েছে শার্শার জামাতপন্থি একটি চক্র এক বীর মুক্তিযোদ্ধাসহ দু’জনকে পেট্রোল দিয়ে পুড়িয়ে হত্যার চেষ্টা

৩১ শে জুলাই, ২০১০ রাত ১২:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেওয়ান মোর্শেদ আলম/ফয়সল ইসলাম : একাত্তরের ঘাতকরা এখনো তৎপর তার প্রমাণ রেখেছে যশোরের শার্শার বসতপুর গ্রামের একটি রাজাকার চক্র। গতরাতে তারা এক বীর মুক্তিযোদ্ধাসহ দু'জনকে পেট্রোল দিয়ে পুড়িয়ে হত্যার চেষ্টা করে একাত্তরের পৈশাচিকতাকে আবারো স্মরণ করিয়ে দিয়েছে। মূমুর্ষ অবস্থায় পেট্রোলদগ্ধদের যশোরের কুইন্স হসপিটালে ভর্তি করা হয়েছে।
গতকাল যশোর চৌরাস্তা মোড়ে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে মুক্তিযোদ্ধা সংসদ জেলা কমান্ড আয়োজিত সমাবেশে যোগদান শেষে সন্ধ্যায় শার্শার বসতপুর গ্রামের মৃত তোবারক আলী খানের ছেলে বীর মুক্তিযোদ্ধা ইসাহাক আলী খান (৬৫) বাসযোগে বাড়ি যাচ্ছিলেন। রাত সোয়া ৯টায় বসতপুর বাজারে বাসটি থামলে তিনিসহ অন্য মুক্তিযোদ্ধা ও আওয়ামীলীগ নেতৃবৃন্দ বাস থেকে নামেন। ওই সময় আগে থেকে ওঁৎ পেতে থাকা একই গ্রামের দুদু মিয়ার ছেলে জামায়াত-বিএনপি পন্থি কামাল ও তার সহযোগীরা অতর্কিতভাবে মুক্তিযোদ্ধা ইসাহাক আলী খানকে উদ্দেশ্য করে পেট্রোল নিপে করে। পরে দুর্বৃত্বরা আগুন লাগিয়ে তাকে হত্যার চেষ্টা চালায়। ওই সময় তাকে বাঁচাতে গিয়ে দগ্ধ হন একই গ্রামের রবিউল ইসলামের ছেলে আওয়ামী লীগ কর্মী আলমগীর হোসেন (২৭)।
স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে পুলিশ সুপার দিদার আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন খান, এ এস পি (সার্কেল-ক) এস এম শফিউল্লাহ শফি হাসপাতালে যান। অপরাধীদের ব্যাপারে নিশ্চিত হয়ে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা সংশ্লিষ্ট থানা পুলিশকে তাদের আটকের নির্দেশ দেন। এ ঘটনার পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। স্থানীয় মুক্তিযোদ্ধারা রাজাকারপন্থি ওই দুর্বৃত্বদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মিছিল সমাবেশের প্রস্তুতি নিয়েছে। আজ মুক্তিযোদ্ধা জেলা কমান্ডের পক্ষ থেকে কর্মসূচি দেয়া হতে পারে।
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যুদ্ধে কেউ হারে না

লিখেছেন কাছের-মানুষ, ০৬ ই মার্চ, ২০২৬ রাত ৩:৩০


বেশ কয়েক বছর দেশে যাই না, এবার ভাবছিলাম দেশে গিয়ে ঘুরে আসব! সামারে আমাদের ছুটি থাকে লম্বা তিন মাস, কোন ক্লাস নেই। আমেরিকায় একাডেমিক লাইনে এটা... ...বাকিটুকু পড়ুন

মধ্যরাতের যাত্রী

লিখেছেন হুমায়রা হারুন, ০৬ ই মার্চ, ২০২৬ ভোর ৫:১৪


আজ সুমনার কাজ একটু দেরী করেই শেষ হয়েছে। নার্সিং হোমের এই কাজে আছে প্রায় এক দশক ধরে। কাজ শেষ করতে প্রতিদিনই বেশ রাত হয়ে যায়। বৃদ্ধ রোগীদের দেখাশোনা... ...বাকিটুকু পড়ুন

ইরানের আকাশ প্রতিরক্ষা অলমোস্ট ধ্বংসের পথে | It's time for a new middle east B-)

লিখেছেন জ্যাক স্মিথ, ০৬ ই মার্চ, ২০২৬ দুপুর ১:৪৬



আপনারা সবাই জানেন যে ইরানের পোষা সশস্ত্র গোষ্ঠীগুলো বছরের পর বছর ধরে পুরো মধ্যপ্রাচ্যে ত্রাসের রাজত্ব কায়েম করে আসছে; মধ্যপ্রাচ্যের এমন কোন দেশ নেই যারা কোন না কোন ভাবে... ...বাকিটুকু পড়ুন

ইরান যুদ্ধ ও আমেরিকার ডলার সংকট

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৬ ই মার্চ, ২০২৬ দুপুর ২:২৩



মধ্যপ্রাচ্যেতে থাকা প্রচুর বাংলাদেশী আছেন যারা আট দশ বছরেও দেশে আসতে পারছেন না। করোনার কারণে অর্থনৈতিক ভাবে হাত পা ভেঙ্গে গিয়েছে। এরা স্ত্রী সন্তান রেখে বছরের পর বছর যুগের... ...বাকিটুকু পড়ুন

রমজান ২০২৬ এর সাত দিন ও আমার ইফতার প্লাটারস..... :) :) :)

লিখেছেন শায়মা, ০৬ ই মার্চ, ২০২৬ রাত ৮:৫১

সেই যবে থেকে আমি এই ব্লগে পদার্পন করেছিলাম তবে থেকেই আমি রোজা রমজানে আর কিছু না হোক আমার ক্রিয়েটিভিটির নানা রকম ইফতার ও তার রেসিপি দিয়ে আসছিলাম। কালের বিবর্তনে... ...বাকিটুকু পড়ুন

×