বিএনপি নেতা ইউপি চেয়ারম্যান বাদল গুলিতে নিহত
১৬ ই আগস্ট, ২০১০ দুপুর ২:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
খুলনার ফুলতলা উপজেলার দামোদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা আবু সাঈদ বাদল সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন। সোমবার বেলা সোয়া ১১টার দিকে উপজেলা পরিষদ থেকে ১০০ গজ দক্ষিণে খুলনা-যশোর মহাসড়ক সংলগ্ন এলাকায় সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করে। ফুলতলা থানা পুলিশ জানায়, আবু সাঈদ বাদলকে ঘটনাস্থলে দুইজন অজ্ঞাতনামা ব্যক্তি গুলি করে।
একটি গুলি বাদলের মাথায় এবং অপর গুলিটি তার বুকে বিদ্ধ হয়। ঘটনার পর সন্ত্রাসীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। বাদল ফুলতলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং উপজেলা চেয়ারম্যান আলাউদ্দিন মিঠুর ভাই। তার বাবাকেও সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছিলো। কয়েক মাস আগে মিঠুর গাড়িতেও সন্ত্রাসীরা গুলি করে। খুলনা মেডিকেল কলেজ সূত্রে জানা যায়, গুলিবিদ্ধ বাদলকে সাথে সাথে অপারেশন টেবিলে নেয়া হয়। এ রিপোর্ট লেখার সময় দুপুর ১২ টায় তিনি অপারেশন টেবিলে রয়েছেন। তবে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, অপারেশন টেবিলেই তিনি মারা গেছেন।
বাদলের মৃত্যুর ঘটনায় ফুলতলা এবং হাসপাতাল চত্বরে আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী এবং দলীয় নেতা-কর্মীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১)
দেবী খুবই বুদ্ধিমতী এবং সুন্দরী। এক উচ্চাভিলাষী পরিবারে দেবীর জন্ম, এমনই উচ্চাভিলাষী যে তাদের একমাত্র ভাবনা কীভাবে সবাইকে ছাড়িয়ে উপরে ওঠা যায়! দেবীর যখন জন্ম হলো তখন তার ভাইয়ের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সামিয়া, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩৬

পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে সুমনের, জিপিএ ৫ পেয়েছে জানার পর পুরো দিনটিই বদলে গিয়েছে ওর আনন্দে।যেন পৃথিবীর সব খুশির দরজা একসঙ্গে খুলে গেছে ওর জীবনে।
ছেলেটা ওর বাবা মায়ের কাছে...
...বাকিটুকু পড়ুনএবার এসএসসিতে ৬ লাখ ৯০ হাজার পরীক্ষার্থী ফেল করেছে। ২২৬ মাদ্রাসায় একজনও পাশ করতে পারেনি। স্কুল মাদ্রাসা মিলিয়ে মোট সাড়ে তিনশোর কাছাকাছি শিক্ষাপ্রতিষ্ঠানে একজনও পাশ করেনি, শতভাগ ফেল!
এ নিয়ে... ...বাকিটুকু পড়ুন

রসিকতা বাদ দিয়ে বলি, দুটি ঘটনাই সত্যি। বাংলাদেশে RAW এর প্রধান পরাগ জৈন এসেছেন এবং পাকিস্তানের হাইকমিশনার এখন হাসপাতালে আছেন। দুটি ঘটনা আসলে পরস্পরবিচ্ছিন্ন, একটার সঙ্গে আরেকটার কোনো...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ১২ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৩

ভেষজ চায়ের সঙ্গে আমার অব্যাহত প্রেম!
জীবনে অনেক কিছুই শেষ করেছি- কিন্তু ভেষজ চায়ের পরীক্ষা-নিরীক্ষা এখনও শেষ হয়নি!
সবুজ চা, লেবু-আদা-তেজপাতা, দারুচিনি, এলাচ-লবঙ্গ, গোলমরিচ, পুদিনা-রোজেলা, জাফরান, জেসমিন থেকে শুরু...
...বাকিটুকু পড়ুন