আকাশে শকুনের আনাগোনা
বাতাসে অচেনা গন্ধ,
ফিসফিস শব্দে মুখরিত এবেলায়
থেমে নেই গদরের ছন্দ।
মানচিত্রে এঁকে দেয় কালো দাগ
নাপাক রক্ত দিয়ে, নাপাক ধর্মান্ধ,
মানুষখেকো, রক্তচোষা ওত পেতেছে
বিবেকের দুয়ার রয়েছে বন্ধ।
বিকাশে মিত্র ভাব
আড়ালে রিমোর্ট কন্ট্রোল,
আঁধারে কুলোষিত রাজত্বে
ভূ-চিত্র ঝুঁকির কোন্দল।
নীরব সাধু, সরব কল্মষ ভীতিময়
সচল মুদ্রায়, অচল বিবেক দানবের পক্ষ লয়,
হাজারো নির্ভীকের মাঝে
নেই জনতা ঐক্যময়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

